Fact Check : বৃন্দাবনে বসে আগুন লাগার কারণে একজন যাত্রীর মৃত্যু হয়েছিল, ভিডিওটি কানপুরের বলে ভাইরাল করা হয়
সোশ্যাল মিডিয়ার বেশ কিছু প্ল্যাটফর্মে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে। তাতে একটা বাসে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
- By: Ashish Maharishi
- Published: জানু. 30, 2025 at 04:10 অপরাহ্ন
নতুন দিল্লি (Vishvas News)। সোশ্যাল মিডিয়ার বেশ কিছু প্ল্যাটফর্মে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে। তাতে একটা বাসে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এটি শেয়ার করে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করছেন যে কানপুরে যাত্রী ভর্তি বাসে আগুন লাগায় 200 জন জীবন্ত পুড়ে মারা গেছেন।
বিশ্বাস নিউজ ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করেছে। তদন্তে জানা গেছে যে ভাইরাল ভিডিও বৃন্দাবনের। সেখানে 14 জানুয়ারি একটি বাসে আগুন লেগে গিয়েছিল। যার কারণে একজন যাত্রীর মৃত্যু হয়েছিল। ভিডিওটির সঙ্গে কানপুরের কোনো সম্পর্ক নেই। 200 জন যাত্রীর পুড়ে যাওয়ার কথাও মিথ্যা প্রমাণিত হয়।
কী ভাইরাল হচ্ছে
ইন্সটাগ্রাম হ্যান্ডেল kalpana_lave_63 17 জানুয়ারি একটি ভিডিও ক্লিপ পোস্ট করে দাবি করেন, “কানপুরে যাত্রী ভর্তি বাসে আগুন লাগে। প্রায় 200 জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছেন।”

ভাইরাল পোস্টের বিষয়বস্তু এখানে হুবহু লেখা হয়েছে। সোশ্যাল মিডিয়ার আলাদা-আলাদা প্ল্যাটফর্মে বেশ কিছু অন্য ইউজার্স এটিকে সমান এবং প্রায় একইরকম দাবি করে শেয়ার করছেন। পোস্টের আর্কাইভ সংস্করণ এখানে দেখুন।
তদন্ত
বিশ্বাস নিউজ সর্বপ্রথম ভাইরাল ভিডিও অনুযায়ী নিউজ 24 ডিজিটালের ইন্সটাগ্রাম হ্যান্ডেল স্ক্যান করে, কারণ ভাইরাল ভিডিওর উপর এই চ্যানেলের লোগো লাগানো ছিল। সার্চ করার সময় আমরা 15 জানুয়ারি 2025 এ পোস্ট করা একটি ভিডিও পাই। এটিতে বলা হয়েছে যে উত্তরপ্রদেশের মথুরাতে হাইওয়েতে তৈরি পর্যটক সুবিধা কেন্দ্রে পৌঁছনো প্রাইভেট বাসে হঠাৎ আগুন লাগার কারণে বাসে থাকা যাত্রীরা জানালার কাচ ভেঙে নিজেদের প্রাণ বাঁচান। এই ঘটনায় 1 জন যাত্রীর মর্মান্তিকভাবে পুড়ে মৃত্যু হয়েছে।
তদন্ত এগিয়ে নিয়ে যেতে গুগল ওপেন সার্চ টুল ব্যবহার করা হয়। কীওয়ার্ড দিয়ে সার্চ করে আমরা এনডিটিভি এর ওয়েবসাইটে একটি খবর পাই। 15 জানুয়ারিতে প্রকাশিত এই খবরে বলা হয়েছে যে মহাকুম্ভ থেকে ফেরা ভক্তদের বাসে বৃন্দাবনে আগুন লেগে যায়। এই ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।

তদন্ত এগিয়ে নিয়ে যেতে দৈনিক জাগরণ, মথুরার ইপেপার স্ক্যান করা শুরু করা হয়। আমরা 15 জানুয়ারির সংস্করণে ঘটনার সঙ্গে জড়িত খবর পাই। এটিতে বলা হয়েছে, “বৃন্দাবনের পর্যটক সুবিধা কেন্দ্রের পার্কিং’এ দাঁড়ানো তেলেঙ্গানা থেকে 50 জন ভক্ত নিয়ে তীর্থযাত্রায় বের হওয়া বাসে হঠাৎ আগুন লেগে যায়। আগুনে লাগার কিছুক্ষণ আগেই ভক্তরা বাস থেকে নেমে মন্দির দর্শন করতে গিয়েছিলেন। বাসে কেবলমাত্র একজন ভক্তই ছিলেন। আগুনে তিনি জীবন্ত পুড়ে যান। ভক্তদের সব জিনিসপত্রও পুড়ে যায়। ভক্তরা প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান করে ফিরছিলেন।”

বিশ্বাস নিউজ তদন্ত এগিয়ে নিয়ে যেতে দৈনিক জাগরণ, মথুরার সম্পাদকীয় প্রধান বিনীত মিশ্রার সঙ্গেও যোগাযোগ করে। তার সঙ্গে ভাইরাল পোস্ট শেয়ার করে। উনি বলেন যে 14 জানুয়ারি বৃন্দাবনে একটি বাসে আগুন লেগে গিয়েছিল। ভাইরাল ভিডিও ওই ঘটনার।
শেষে ইন্সটাগ্রাম হ্যান্ডেল kalpana_lave_63 এর তদন্ত করা হয়। জানা যায় যে এই হ্যান্ডেলটিকে 10 হাজারের বেশি মানুষ ফলো করেন। এই অ্যাকাউন্ট ফেব্রুয়ারি 2023 এ বানানো হয়েছিল।
ফলাফল : বিশ্বাস নিউজের তদন্তে কানপুরে বাস জ্বলে যাওয়ার নামে ভাইরাল পোস্ট ভুয়ো প্রমাণিত হয়েছে। বৃন্দাবনে একটি বাসে আগুন লেগে যাওয়ায় একজন যাত্রীর মৃত্যু হয়েছিল। ওই ঘটনার ভিডিওটিকে কানপুরের বলে মিথ্যা ছড়ানো হচ্ছে।
- Claim Review : কানপুরে যাত্রী ভর্তি বাসে আগুন লাগে। প্রায় 200 জন মানুষ জীবন্ত পুড়ে ছাই হয়ে যান।
- Claimed By : IG User kalpana_lave_63
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











