X
X

Fact Check: ভারত-পাক ম্যাচের পর সমর্থকদের মধ্যে সংঘর্ষের দাবি সহ ভাইরাল হওয়া ভিডিও 2022 এশিয়া কাপের

চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এ ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ 23 ফেব্রুয়ারি দুবাইতে খেলা হয়েছে, যেখানে ভারত পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় অর্জন করেছে।

  • By: Umam Noor
  • Published: ফেব্রু. 28, 2025 at 05:51 অপরাহ্ন

নতুন দিল্লি (বিশ্বাস নিউজ) চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এ ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ 23 ফেব্রুয়ারি দুবাইতে খেলা হয়েছে, যেখানে ভারত পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় অর্জন করেছে। এরমধ্যে, সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে, যেখানে স্টেডিয়ামে বসা মানুষদের একে অপরের উপরে চেয়ার ছুঁড়তে দেখা গেছে। পোস্টটি শেয়ার করা ইউজার দাবি করছেন যে এটি ভারত-পাকিস্তান ম্যাচ পরবর্তী ভিডিও, যেখানে দুই দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিশ্বাস নিউজের তদন্তে জানা গেছে যে এই ভিডিওটি 2022 সালের, যখন এশিয়া কাপের সুপার 4 প্রতিযোগিতায় আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে হওয়া ম্যাচের পর দর্শকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং তারা একে অপরের উপর চেয়ার ছুঁড়েছিলেন। এই পুরানো ভিডিওটিকে ভারত-পাকিস্তানের ম্যাচের সঙ্গে জুড়ে ভুল ভাবে ভাইরাল করা হচ্ছে।

ভাইরাল পোস্টে কী আছে?

ফেসবুক ইউজার ‘হিমাংশু অবস্থি’ ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ভারত বনাম পাকিস্তানের ম্যাচে পাকিস্তানের কঠোর পরাজয়ের পর শান্তিদূতদের দ্বারা সংযম এবং শান্তির পরিচয় দেওয়া ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ।”

পোস্ট -এর আর্কাইভ ভার্শন এখানে দেখুন।

তদন্ত

আমাদের তদন্ত শুরু করে আমরা সবার প্রথমে ভিডিওর কী ফ্রেমস বের করি এবং সেটাকে গুগল লেন্সের মাধ্যমে সার্চ করি। সার্চ করার পরে আমরা ওয়ান ইন্ডিয়ার ওয়েবসাইটে 8 সেপ্টেম্বর 2022 এ পাব্লিশ হওয়া খবর -এ এই ভিডিওর স্ক্রীনশট পেয়েছি। এখানে খবরে দেওয়া তথ্য অনুযায়ী, এশিয়া কাপ 2022 এর সুপার 4 প্রতিযোগিতায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেকার প্রতিযোগিতা এই টুর্নামেন্টের সবথেকে স্মরণীয় ম্যাচ হয়ে ওঠে। পাকিস্তানের নাসীম শাহ শেষ ওভারে দুটো ছক্কা মেরে নিজের দেশকে জিতিয়ে দেয়, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরে স্টেডিয়ামে যে লড়াই শুরু হয় তা সবাইকে অবাক করে দেয়। পাকিস্তানের জয়ের পরে আফগানিস্তানের ফ্যান্স এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে তারা স্টেডিয়ামে উপস্থিত পাকিস্তানি ফ্যান্সদের মারধর শুরু করে দেন। এই সময় আফগানিস্তানের ফ্যান্সরা স্টেডিয়ামের চেয়ার বের করে পাকিস্তানি ফ্যান্সদের দিকে ছুঁড়তে শুরু করেন।

এই ভিত্তিতে আমরা আমাদের তদন্ত এগিয়ে নিয়ে যাই এবং সার্চে আমরা দ্য সন ডট কো ডট ইউকে এর ওয়েবসাইটেও ভিডিও সংক্রান্ত খবর পাই। 8 সেপ্টেম্বর 2022 এ প্রকাশিত খবর অনুসারে, “সংযুক্ত আরব আমিরাতের আধিকারিকরা জানান শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে চলা এশিয়া কাপ 2022 এ পাকিস্তান এবং আফগানিস্তানের খেলা দেখতে যাওয়া দর্শকদের মধ্যে সংঘর্ষ হয়।

এই খবরের উপর পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের একটি পোস্ট পাওয়া গেছে। 8 সেপ্টেম্বর 2022 এ করা পোস্টে উনি লিখেছিলেন, “আফগান ভক্তরা এটাই করছেন। তারা আগেও অনেক বার এরকম করেছেন। এটা একটা খেলা এবং এটা এই ভাবনাতেই খেলা উচিৎ। @শাফীকস্টেনিকজই যদি আপনারা খেলায় এগিয়ে যেতে চান তাহলে আপনাদের দর্শক এবং খেলোয়াড়দের, উভয়েরই কিছু বিষয় শেখার প্রয়োজন আছে।”

এই ঘটনার আরেকটি ভিডিও এর আগে ভাইরাল হয়েছিল এবং সেই সময় আমরা দৈনিক জাগরণের স্পোর্টস এডিটর অভিষেক ত্রিপাঠীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি বলেছিলেন, ভাইরাল ভিডিও 2022 এশিয়া কাপে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যেকার ম্যাচের সময়ের।

এবার পালা ছিল ভুয়ো পোস্ট শেয়ার করা ফেসবুক ইউজার ‘হিমাংশু অবস্থি” এর অ্যাকাউন্টের সোশ্যাল স্ক্যানিং করা। এই অ্যাকাউন্টটিকে 5.8 হাজারের বেশি মানুষ ফলো করেন। প্রোফাইলে থাকা তথ্য অনুসারে, ইউজার লক্ষ্ণৌয়ের বাসিন্দা।

উপসংহার: বিশ্বাস নিউজের তদন্তে জানা গেছে যে এই ভিডিওটি 2022 সালের, যখন এশিয়া কাপের সুপার 4 প্রতিযোগিতায় আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে হওয়া ম্যাচের পরে দর্শকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং তারা একে অপরের উপর চেয়ার ছুঁড়েছিলেন। এই পুরানো ভিডিওটিকে ভারত-পাকিস্তানের ম্যাচের সঙ্গে জুড়ে ভুল ভাবে ভাইরাল করা হচ্ছে।

  • Claim Review : এটা ভারত-পাকিস্তান ম্যাচের পরের ভিডিও, যেখানে দুই দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
  • Claimed By : FB User- Himanshu Awasthi
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later