Fact Check : বিজেপিতেযোগদানেরদাবিকরেপ্রধানমন্ত্রীমোদীর সঙ্গেধোনির এআইছবিভাইরাল
বিশ্বাস নিউজ ব্যাক্তিগত তদন্তের মাধ্যমে জানতে পেরেছে যে ধোনির বিজেপি-তে যোগদানের ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি করা।
- By: Pragya Shukla
- Published: এপ্রিল 11, 2025 at 10:06 পূর্বাহ্ন
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়ায় বিজেপি-র পতাকা জড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর সাথে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ধোনি, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন।
বিশ্বাস নিউজ, ব্যাক্তিগত তদন্তের মাধ্যমে জেনেছে যে দাবিটি ভুল। ভাইরাল হওয়া ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। যখন এই প্রতিবেদনটি লেখা হয়েছে, তখনও পর্যন্ত ধোনি, বিজেপি-তে যোগদান করেননি। এআই ছবিটিকে ভুল দাবি করে ভাইরাল করা হচ্ছে।
কি ভাইরাল হচ্ছে?
ফেসবুক ব্যবহারকারী ‘হার্দিক চৌধুরী’, ২০২৫ সালের ২ এপ্রিল, ভাইরাল হওয়া ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “মহেন্দ্র সিংহ ধোনি #BJP-তে যোগ দিয়েছেন… রাজনীতির মাঠে হেলিকপ্টার শট মারবেন।”
পোস্টের আর্কাইভ লিঙ্কটি এখানে দেখুন।
তদন্ত
ভাইরাল দাবির সত্যতা যাচাই করার জন্য, আমরা প্রাসঙ্গিক কীওয়ার্ডগুলি ব্যবহার করে গুগলে সার্চ করেছি। আমরা দাবির সাথে সম্পর্কিত কোনো বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন খুঁজে পাইনি।
তদন্তের স্বার্থে, আমরা মহেন্দ্র সিংহ ধোনি এবং ভারতীয় জনতা পার্টি-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনুসন্ধান করেছি। দাবির সাথে সম্পর্কিত আমরা কোনো তথ্য খুঁজে পাইনি। আমরা গুগল রিভার্স ইমেজ ব্যবহার করে ছবি সম্পর্কে অনুসন্ধান করেছি। সেখানেও আমরা ছবি সম্পর্কিত কোনো তথ্য পাইনি। এরপর আমরা ছবিটিকে বেশ মনোযোগ সহকারে দেখেছি। আমরা দেখলাম যে ছবিতে পতাকায় অনেক পদ্মের আকৃতি বেশ অদ্ভুত। এছাড়াও, ধোনির ঠোঁট এবং দাঁতের আকৃতিও বেশ অদ্ভুত। শুধু তাই নয়, ছবিতে প্রধানমন্ত্রী মোদির বাঁ চোখের চশমার আকৃতিও ঠিকঠাক নেই। যার ফলে, আমাদের সন্দেহ হয় যে ছবিটি এআই।
আমরা এআই এর সাহায্যে নির্মিত মাল্টিমিডিয়া যাচাইকরণ সরঞ্জামগুলি ব্যবহার করে ছবিটিকে সার্চ করি। আমরা হাইভ মডারেশনের সাহায্যে ছবিটিকে সার্চ করেছি। এই টুলটির মাধ্যমে জানা যায় যে ছবিটির এআই হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
আমরা আরেকটি টুল ব্যবহার করে ছবিটিকে পুনরায় সার্চ করি। আমরা সাইট ইঞ্জিন ব্যবহার করে ছবিটিকে সার্চ করি। এই টুলটিও আমাদের জানিয়েছে যে ছবিটির এআই হওয়ার সম্ভাবনা প্রায় ৮৪ শতাংশ।
এই বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য, আমরা ভাইরাল হওয়া এই ছবিটিকে এআই বিশেষজ্ঞ আজহার মাচভে-র সাথে শেয়ার করি। এআই টুল ব্যবহার করে ছবিটি তৈরি করার সম্ভাবনা সম্পর্কে তিনি আমাদের ব্যক্ত করেন। তিনি আমাদের জানান, ছবিতে একাধিক ত্রুটি রয়েছে, যেমন ধোনির বাঁ কানের সাথে পতাকা মিশে গিয়েছে। দাঁত ও ঠোঁটের আকৃতিও ঠিক নেই।
আরও তথ্যের জন্য আমরা এই বিষয়ে ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার সৈয়দ হুসেনের সাথে কথা বলেছি। তিনি এই দাবিটিকে ভুয়া বলে দাবি করেছেন।
আমরা বিজেপির মুখপাত্র অবনীশ ত্যাগীর সঙ্গেও এই বিষয়ে যোগাযোগ করেছি। তিনি এই দাবি অস্বীকার করেছেন।
২০২৫ সালের ১ এপ্রিল, মানি কন্ট্রোল ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ধোনি বর্তমানে আইপিএল খেলছেন। তিনি চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলছেন।
চেন্নাই এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা একটিতে জয়লাভ করেছে। চলতি আইপিএল এ চেন্নাই সুপার কিংস এবং ধোনির পারফরম্যান্স নিয়ে আকধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে নয় নম্বরে ব্যাট করতে নামার পর থেকেই ধোনির খেলা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়।
অবশেষে, আমরা মিথ্যা দাবি করে ছবি শেয়ার করা ওই ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্ক্যান করেছি। আমরা দেখেছি যে ব্যবহারকারী একটি নির্দিষ্ট মতাদর্শে প্রভাবিত হয়ে পোস্টগুলি শেয়ার করেন।
উপসংহার: বিশ্বাস নিউজ ব্যাক্তিগত তদন্তের মাধ্যমে জানতে পেরেছে যে ধোনির বিজেপি-তে যোগদানের ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি করা।
- Claim Review : বিজেপি-তে যোগ দিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
- Claimed By : FB ব্যবহারকারী হার্দিক চৌধুরী
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











