X
X

Fact Check : অখিলেশ যাদবের সঙ্গে শিল্পপতি আশিস শরাফকে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি পাকিস্তানের সাংসদ নন 

বিশ্বাস নিউজ নিজে অনুসন্ধান করে জানতে পেরেছে যে অখিলেশ যাদবের ভাইরাল ছবি নিয়ে যা দাবি করা হচ্ছে তা ভুল। অখিলেশ যাদবের সঙ্গে যাঁকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি পাকিস্তানের সাংসদ সৈফুল্লা অব্রু নন, বরং তিনি হলেন শিল্পপতি আশিস শরাফ। তাঁর জন্ম ভারতে এবং তিনি এখানেই পড়াশোনা করেছেন। 

  • By: Pragya Shukla
  • Published: মে 9, 2025 at 04:16 অপরাহ্ন

নতুন দিল্লী (বিশ্বাস নিউজ)। পহলগামে সন্ত্রাসবাদী হামলার পরেই সোশ্যাল মিডিয়ায় সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের একটি ছবি তীব্র গতিতে ভাইরাল হচ্ছে। ছবিতে তাঁকে একজন ব্যক্তির সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। এই ছবিটিকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে ওই ব্যক্তি পাকিস্তানের সাংসদ সৈফলুল্লা অব্রু। অখিলেশ যাদব তাঁর সঙ্গে লন্ডনে কিছু সময় কাটিয়েছিলেন। 

বিশ্বাস নিউজ নিজে অনুসন্ধান করে জানতে পেরেছে যে অখিলেশ যাদবের সঙ্গে যে-ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি পাকিস্তানের সাংসদ সৈফুল্লা আব্রু নন, বরং তিনি হলেন শিল্পপতি আশিস শরাফ। ভারতেই তাঁর জন্ম এবং এখানেই তিনি পড়াশোনা করেছেন। 

কী ভাইরাল হচ্ছে ?

ফেসবুক ইউজার ‘আর কুক্কল’ 4 মে 2025 তারিখে ভাইরাল ছবিটিকে শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “লন্ডনে আনন্দ করা হচ্ছে গ** ন্টো***; চো***, পাকিস্তানের সংসদে সাংসদ সৈফুল্লা কাল পাকিস্তানের সপক্ষে তার বয়ান নিয়ে আনন্দ জাহির করছেন, অখিলেশ যাদবের ভারত-বিরোধী বয়ান নিয়ে পাকিস্তানের আনন্দের জোয়ার, সমাজবাদী পার্টির প্রধান পরবর্তী নির্বাচনে মনে হয় ইসলামাবাদ থেকে দাঁড়াবেন? বন্দে মাতরম!”

পোস্টের আর্কাইভ লিঙ্ক এখানে দেখুন।

অনুসন্ধান 

ভাইরাল ছবিটির সত্যতা জানার জন্য আমরা গুগল রিভার্স ইমেজের সাহায্যে ছবিটিকে সার্চ করেছিলাম। তা করতে-করতে ভাইরাল ছবিটি আশিস শরাফ নামে একটি ওয়েবসাইটে দেখতে পেলাম। ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির নাম আশিস শরাফ। তিনি একজন ভারতীয়। তাঁর জন্ম ভারতের নাগপুর শহরে এবং ভারতেই তিনি পড়াশোনা করেছেন। ভারতে তিনি দুটি রাজনৈতিক পদের দায়িত্বও সামলেছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক ট্রেডিং ফার্ম ফেকোর গ্লোবাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও সিইও।

এই ওয়েবসাইটে আশিস শরাফ আরও কিছু ছবি শেয়ার করে রেখেছেন। সেগুলিতেও তাঁকে বিভিন্ন নেতার সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। 

অনুসন্ধান করতে-করতে আমরা আশিস শরাফের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস-এরও খোঁজ পেয়েছি। লিঙ্কডইন-এ তিনি জানিয়েছেন যে তিনি দিল্লিতে থাকেন।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ভাইরাল ছবিটি একই দাবি সহ শেয়ার করেছিলেন, তার জবাব দিয়ে সমাজবাদী পার্টির পক্ষ থেকে সেই দাবি নস্যাৎ করা হয়েছে। দলের পক্ষ থেকে 1 মে 2025 তারিখে একটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছিল, “বিজেপি সাংসদ  @nishikant_dubey মহাশয় আপনার বা বিজেপি-র স্মরণশক্তি কি দুর্বল, না কি আপনারা একজন ভাল মানুষের বদনাম করার সুপারি নিয়ে রেখেছেন? আপনি যাঁকে সৈফুল্লা বলে দাবি করছেন, তিনি আসলে একজন ভদ্র ও খুবই ভাল মানুষ আশিস শরাফ। বহু বিজেপি নেতার সঙ্গেও তাঁর ছবি আছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতেও তিনি বেশ বড়সড় রকমের বিনিয়োগও করেছেন এবং এসবের প্রমাণ চোখের সামনেই আছে। নিশিকান্ত বাবু, আপনি হয়তো খুব চালাক এবং আশিস শরাফের বদনাম করতে চান, বা আপনি মূর্খ ও আপনার মতিভ্রম হয়েছে। আপনার ও বিজেপি-র রিসার্চ খুবই দুর্বল বা আপনারা জেনে-শুনে এমন কাণ্ড করেছেন। নিশিকান্ত বাবু, আপনার ও বিজেপি-র লজ্জা হওয়া উচিত। কেননা আপনার ওয়ার্ল্ড ক্লাস একজন ব্যক্তির ছবি লাগিয়ে তাঁর বদনাম করেছেন।”

আশিস শরাফ ও সৈফুল্লার মধ্যে যেসব পার্থক্য আছে সেগুলো নীচে দেখে নেওয়া যেতে পারে।

নিউজ 18-এর ওয়েবসাইটে 30 এপ্রিল 2025-এ প্রকাশিত রিপোর্ট বলছে, “অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টির কথা উল্লেখ করে পিটিআই (পাকিস্তান তহরিক-এ-ইনসাফ)-এর সেনেটর সৈফুল্লা অব্রু বলেছেন যে ইন্ডিয়াতে বিরোধী দলগুলোই মোদীর বিপক্ষে কথা বলছে মানে বিরোধিতা করছে। কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না।”

বিশদ ভাবে জানার জন্য আমরা সমাজবাদী পার্টির মুখপাত্র আশুতোষ কুমার বর্মার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের জানালেন যে, ভাইরাল দাবিটি ভুল। তিনি বললেন যে, ছবিটি পাকিস্তানের নেতার নয়, বরং তা শিল্পপতি আশিস শরাফের। 

সব শেষে আমরা সেই ইউজারের অ্যাকাউন্ট স্ক্যান করে দেখলাম যিনি ভুল দাবি সহ ছবিটি শেয়ার করেছিলেন। তখন জানতে পারলাম যে, এই ইউজার একটি ভাবাদর্শের সঙ্গে যুক্ত পোস্ট শেয়ার করে থাকেন। এই ইউজার নিজের প্রোফাইলে বলেছেন যে তিনি তুর্কিয়েতে থাকেন।

সিদ্ধান্ত: বিশ্বাস নিউজ নিজে অনুসন্ধান করে জানতে পেরেছে যে অখিলেশ যাদবের ভাইরাল ছবি নিয়ে যা দাবি করা হচ্ছে তা ভুল। অখিলেশ যাদবের সঙ্গে যাঁকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি পাকিস্তানের সাংসদ সৈফুল্লা অব্রু নন, বরং তিনি হলেন শিল্পপতি আশিস শরাফ। তাঁর জন্ম ভারতে এবং তিনি এখানেই পড়াশোনা করেছেন। 

  • Claim Review : পাকিস্তানের সাংসদ সৈফুল্লা অব্রুর সঙ্গে অখিলেশ যাদবের ছবি।
  • Claimed By : FB User R Kukkal
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later