Fact Check : সমুদ্রে শ্রী রামের ধনুক পাওয়া গেছে এই দাবিতে ভাইরাল হল এআই ভিডিও
সোশ্যাল মিডিয়াতে সমুদ্র থেকে ধনুক উঠে আসার একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে সমুদ্র থেকে ভগবান রামের ধনুক পাওয়া গেছে।
- By: Pragya Shukla
- Published: জুন 9, 2025 at 06:26 অপরাহ্ন
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়াতে সমুদ্র থেকে ধনুক উঠে আসার একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে সমুদ্র থেকে ভগবান রামের ধনুক পাওয়া গেছে।
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে জানতে পেরেছে যে ভাইরাল দাবিটি ভুল। ভগবান রামের ধনুক পাওয়ার দাবিতে ভাইরাল হওয়া ভিডিও বাস্তব নয় বরং এআই ক্রিয়েটেড।
কী ভাইরাল হচ্ছে?
ফেসবুক ইউজার ‘সচিন জয়সওয়াল’ 1 জুন 2025 তারিখে ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “রামায়ণ কালের প্রমাণ সমুদ্র থেকে পাওয়া গেল শ্রী রামের ধনুক।”
পোস্টটির আর্কাইভ লিঙ্ক এখানে দেখুন।

তদন্ত
ভাইরাল ভিডিওটির সত্যতা জানার জন্য আমরা গুগলে এই সম্পর্কিত কীওয়ার্ডস ব্যবহার করে সার্চ করি। আমরা এই দাবির সঙ্গে জড়িত কোনো নিউজ রিপোর্ট পাইনি।
আমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখি এবং খেয়াল করি যে ধনুকের পাহারায় থাকা পুলিশকর্মীদের অনেকের শারীরিক গঠন বেশ অস্বাভাবিক। এরফলে ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি বলে আমাদের সন্দেহ হয়।
তদন্ত এগিয়ে নিয়ে যেতে আমরা ভিডিওটি এআই ডিটেকশন টুলস Cantilux ব্যবহার করে চেক করি। টুল ভিডিওটির 80 শতাংশ পর্যন্ত এআই দিয়ে তৈরির সম্ভাবনা দেখায়।

আমরা video.attestiv টুল ব্যবহার করেও ভিডিওটির তদন্ত করেছি। এই টুলটি ভিডিওটির 80 শতাংশ পর্যন্ত ম্যানিপুলেটেড এবং এআই দিয়ে তৈরির সম্ভাবনা দেখায়।

অতিরিক্ত তথ্যের জন্য আমরা এআই এক্সপার্ট Azahar machawe এর সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের বলেন যে ধনুক এবং জলের ঢেউয়ের গঠন বেশ অস্বাভাবিক। ধনুক যখন উপরের দিকে আসছে, তখন ভেজা নেই। ভিডিওটির দ্বিতীয় ভাগে দেখা যায় যে পুলিশকর্মীদের শরীরের গঠন বেশ অদ্ভুত। এটি দেখে বোঝা যায় যে ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সবশেষে আমরা ভিডিওটি ভুল দাবি সহ শেয়ার করা ইউজারের অ্যাকাউন্ট স্ক্যান করি। আমরা পেয়েছি যে ইউজার বিশেষ বিচারধারার সঙ্গে জড়িত পোস্ট শেয়ার করেন।
উপসংহার: বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে জানতে পেরেছে যে সমুদ্রে রাম ভগবানের ধনুক পাওয়ার দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটি এআই ক্রিয়েটেড।
- Claim Review : সমুদ্রে ভগবান রামের ধনুক পাওয়া গেছে।
- Claimed By : FB User Sachin Jaiswal
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











