X
X

Fact Check: বাংলাদেশী পতাকা বিক্রেতাকে মারধরের ভাইরাল ভিডিও ভারতের নয়

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশী পতাকা বিক্রি করছে এমন একজন ব্যক্তিকে একজন সেনা লাঠি দিয়ে মারছেন।

  • By: Pallavi Mishra
  • Published: জুলাই 21, 2025 at 11:18 পূর্বাহ্ন

নতুন দিল্লি (বিশ্বাস নিউজ) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশী পতাকা বিক্রি করছে এমন একজন ব্যক্তিকে একজন সেনা লাঠি দিয়ে মারছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে এটি পশ্চিমবঙ্গের ভিডিও, যেখানে বিএসএফ -এর একজন জওয়ান বাংলাদেশী পতাকা বিক্রি করছে এমন একজন ব্যক্তিকে মারধর করছেন।

বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে ভাইরাল দাবি ভুল। ভিডিওটি আসলে ভারত নয়, বরং বাংলাদেশের।

কী ভাইরাল হচ্ছে?

ইন্সটাগ্রাম ইউজার society_lines 5 জুলাই, 2025 তারিখে ভাইরাল ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে লেখা আছে, ‘বাংলায় বাংলাদেশী পতাকা বিক্রি করা জিহাদীকে VIP সেবা দেওয়া এই BSF জওয়ানকে হৃদয় থেকে স্যালুট।’

পোস্টটির আর্কাইভ লিঙ্ক এখানে দেখুন।

তদন্ত

ভাইরাল দাবির সত্যতা জানতে আমরা ভিডিওটির স্ক্রিনশট গুগল লেন্সে সার্চ করি। আমরা একটি ভিডিও বাংলাদেশী সংবাদপত্র ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে 12 জুন 2025 তারিখে আপলোড হওয়া পাই। এই ভিডিওতে ভাইরাল ক্লিপের অংশ দেখা যাচ্ছে। ভিডিওতে দেওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনা বাংলাদেশের ছিল, এখানে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে হওয়া ম্যাচ চলাকালীন লাঠিচার্জের সময় একজন জওয়ান ভুলবশত একজন পতাকা বিক্রেতাকে মারধর করেন। এর পরে সেনা পতাকা বিক্রেতাকে এক লাখ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিয়েছিল।

কীওয়ার্ড দিয়ে খোঁজার ফলে আমরা এই ঘটনার আরও কয়েকটি খবর পেয়েছি। খবরগুলি অনুযায়ী, 10 জুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচ চলাকালীন ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিনা টিকিটের কিছু সমর্থক জোরজবরদস্তি স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সেনাকে লাঠিচার্জ করতে হয়। এই সময় একজন পতাকা বিক্রেতা ভুলবশত মারধরের শিকার হয়ে যান। সেনা পরবর্তীতে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং এই ব্যক্তির খোঁজ নিয়ে তাকে ক্ষতিপূরণ হিসাবে 1 লাখ টাকা দেয়। এই ঘটনার জন্য দায়ী কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমরা এই ঘটনা সম্পর্কে বাংলাদেশী নিউজ পোর্টাল ডেলী ইত্তেফাকের সঙ্গে জড়িত স্পোর্টস সংবাদদাতা শিরাজুসজমনের সঙ্গেও কথা বলেছি। উনি জানান, “10 জুন 2025 তারিখে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচ হয়েছিল। ম্যাচ চলাকালীন কিছু ফুটবল সমর্থক বিনা টিকিটে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন, তাদের নিয়ন্ত্রণে আনতে সেনা লাঠিচার্জ করে। এই সময় একজন জওয়ান একজন পতাকা বিক্রেতাকে ভুলবশত মারধর করেন, যার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যদিও, পরে সেনা এই পতাকা বিক্রেতাকে 1 লাখ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিয়েছিল।”

শেষে আমরা ভিডিওটিকে ভুয়ো দাবি সহ শেয়ার করা ইউজারের অ্যাকাউন্ট স্ক্যান করি। আমরা পাই যে ইন্সটাগ্রাম ইউজার society_lines -এর প্রায় 4000 ফলোয়ার্স আছে।

উপসংহার: বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে ভাইরাল দাবি ভুল। ভিডিওটি আসলে ভারতের নয়, বরং বাংলাদেশের। পতাকা বিক্রেতাকে মারধরের ঘটনা 10 জুন 2025 তারিখে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে হওয়া ফুটবল ম্যাচ চলাকালীন ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে হয়েছিল।

  • Claim Review : এটি পশ্চিমবঙ্গের ভিডিও, যেখানে বিএসএফ -এর একজন জওয়ান বাংলাদেশী পতাকা বিক্রি করা ব্যক্তিকে মারধর করেন।
  • Claimed By : Instagram User society_lines
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later