Fact Check: সমাজবাদী পার্টির টুপি পরে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করছেন সেপাই পুরনো এই ভিডিওটি বিভ্রান্তিকর দাবি সহ ভাইরাল হচ্ছে
বর্তমানে এমন এক ব্যক্তির ভিডিও তীব্র গতিতে ভাইরাল হচ্ছে, যাঁর পরনে পুলিসের উর্দি ও মাথায় সমাজবাদী পার্টির টুপি।
- By: Pragya Shukla
- Published: আগস্ট 14, 2025 at 11:57 অপরাহ্ন
- Updated: আগস্ট 15, 2025 at 12:23 পূর্বাহ্ন
নয়াদিল্লি (বিশ্বাস নিউজ)। বর্তমানে এমন এক ব্যক্তির ভিডিও তীব্র গতিতে ভাইরাল হচ্ছে, যাঁর পরনে পুলিসের উর্দি ও মাথায় সমাজবাদী পার্টির টুপি। ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে যে তিনি উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করছেন এবং যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করছেন। ভিডিওটি এই সময়ের বলে শেয়ার করা হচ্ছে।
বিশ্বাস নিউজ নিজে অনুসন্ধান করে জানতে পেরেছে যে এই ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি সাম্প্রতিক কালের নয়; বরং এটি 2019 সালের। সেই সময় একজন সেপাই ডিএম অফিসের সামনে গিয়ে হুলুস্থুল বাধিয়ে দিয়েছিলেন। তিনি সমাজবাদী পার্টির টুপি পরে সরকারের পদত্যাগ দাবি করছিলেন।
কী ভাইরাল হচ্ছে ?
ফেসবুক ইউজার ‘মোহম্মদ সলমান শেখ’ 10 অগস্ট 2025-এ ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “ইউপি পুলিসের উর্দি ও লাল টুপি পরে এই ব্যক্তি স্পষ্টভাবে বলছেন যে সরকার দুর্নীতিগ্রস্ত, চাকরির পরোয়া পরে করবেন। যেখানেই সমাজবাদী পার্টি থাকবে, সেখানেই সাধারণ মানুষের জন্য লড়াই করার জন্য পিছুপা হবেন না।”
এই পোস্টের আর্কাইভ লিঙ্ক এখানে পড়তে পারেন।

অনুসন্ধান
ভাইরাল দাবির সত্যতা জানার জন্য আমরা গুগল-এ এ সংক্রান্ত কি-ওয়ার্ডের সাহায্যে সার্চ করেছিলাম। তখন আমরা ভিডিওটি এমএসএস নিউজ 24X7 নামে একটি ইউটিউব চ্যানেলে দেখতে পেলাম। ভিডিওটি 16 জুন 2019-এ শেয়ার করা হয়েছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একজন সেপাই ডিএম অফিসের বাইরে পুলিসের উর্দি ও সমাজবাদী পার্টির টুপি পরে হুলুস্থুল করেছিলেন।
দৈনিক জাগরণ-এর ওয়েবসাইটে 15 জুন 2019-এ প্রকাশিত একটি রিপোর্ট বলছে, “ইটাওয়ার কাছারি প্রাঙ্গণে পিএসসির এক সেপাই সুনেশ যাদব সমাজবাদী পার্টির টুপি পরে যোগী আদিত্যনাথ সরকারের পদত্যাগ দাবি করছিলেন। সুনেশ যখন জেলাশাসকের কার্যালয়ের সামনে পৌঁছেছেন তখন সেখানে মোতায়েন পুলিসের লোক তাঁকে ঘিরে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখান থেকে তিনি গায়েব হয়ে যান। পুলিস তাঁর বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের থেকে জানা গেছে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। কাছারি কীভাবে চলে গেলেন জানা নেই। সুনেশের স্ত্রী জানিয়েছেন যে, সুনেশ মদ্যপান করে এবং বাড়ি ফিরে মারপিট করে। কেউ তাঁকে মদ খাইয়ে এমন কাণ্ড করিয়েছে।”
অমর উজালা-র ওয়েবসাইটে 16 জুন 2019-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, “পিএসসি জওয়ান সুনেশ যাদব শৃঙ্খলাপরায়ণ ছিলেন না বলে ডিজিপি তাঁকে বরখাস্ত করেছিলেন। তবে, জেলা পর্যায়ে তা নিশ্চিত করা হয়নি। এ ব্যাপারে ডিএম জে বি সিংহ বলেন যে, ওই সেপাই আমার সঙ্গে দেখা করেননি। তবে তিনি যে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছিলেন সেই কথা আমাকে সংবাদ মাধ্যমের লোকেরা জানিয়েছিলেন।”

বিশদ জানতে আমরা দৈনিক জাগরণের জেলা ইন-চার্জ গৌরব দুদেজারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে ভিডিওটি প্রায় ছ’বছর পুরনো একটি ঘটনার। সাম্প্রতিক কালে এমন কোনও ঘটনা ঘটেনি।
সব শেষে আমরা সেই ইউজারের অ্যাকাউন্ট স্ক্যান করে দেখলাম যিনি বিভ্রান্তিকর দাবি সহ ভিডিওটি ভাইরাল করেছেন। তখন জানা গেল যে, এই ইউজার নিজেকে দিল্লির বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তিনি একটি ভাবধারার সঙ্গে যুক্ত পোস্ট শেয়ার করে থাকেন।
সারমর্ম: বিশ্বাস নিউজ নিজে অনুসন্ধান করে জানতে পেরেছে যে, সমাজবাদী পার্টির টুপি পরে একজন পুলিস হুলুস্থুল করছেন, এমন একটি ভিডিও নিয়ে যে দাবি করা হচ্ছে তা বিভ্রান্তিকর। এই ভিডিও সাম্প্রতিক কালের নয়, বরং এটি 2019 সালের। সেই সময় এক সেপাই ডিএম অফিসের সামনে গিয়ে হুলুস্থুল করেছিলেন। সমাজবাদী পার্টির টুপি পরে তিনি সরকারের পদত্যাগ দাবি করছিলেন।
- Claim Review : সমাজবাদী পার্টির টুপি পরে এক সেপাই ডিএম অফিসের বাইরে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করেছেন।
- Claimed By : FB User Mohammad Salman Sheikh
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











