X
X

Fact Check: বিহারে সেনাবিরোধী আন্দোলনের ভুয়ো দাবি, ভাইরাল ভিডিওতে বিক্ষোভ দেখাচ্ছেন ডায়াল 112-র চালকরা

বিহারের  বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। আর নির্বাচনের প্রাক্কালে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।

  • By: Abhishek Parashar
  • Published: সেপ্টে. 19, 2025 at 06:00 অপরাহ্ন

নিউ দিল্লি (বিশ্বাস নিউজ) বিহারের  বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। আর নির্বাচনের প্রাক্কালে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ওই ভিডিওয়, ইউনিফর্ম পরিহিত কিছু ব্যাক্তিকে নীতিশ কুমারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা এবং শোনা যাচ্ছে। আর এই ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিহারের রাজধানী পাটনায়, সেনারা, নীতিশ কুমার (এবং নরেন্দ্র মোদী)-এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন।

বিশ্বাস নিউজ অনুসন্ধান করে দেখেছে যে এই দাবিটি ভুয়ো। ভাইরাল হওয়া ভিডিওটি আসলে ডায়াল 112-র চালকদের, যারা এক্স সার্ভিসম্যান ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের ব্যানার দেখিয়ে এই বিক্ষোভ দেখিয়েছেন। পাটনায় দেখানো এই বিক্ষোভের মূল দাবি ছিল – উচ্চ বেতন এবং বিভিন্ন পরিষেবা। এক্ষেত্রে উল্লেখ্য, বিহারে জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা (ERSS)-র অধীনে 112-তে চালক হিসেবে অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়োগ করা হয়েছে।

কী ভাইরাল হয়েছে?

একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, বিশ্বাস নিউজের টিপলাইন নম্বর, +91 9599299372-এও এই ভিডিওটি শেয়ার করেছেন।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, একাধিক ব্যবহারকারী এই একই দাবি সহ এই ভিডিওটি (আর্কাইভ লিঙ্ক) শেয়ার করেছেন।

তদন্ত

ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে অনুসন্ধান শুরু করার পর, আমরা এই ঘটনা সম্পর্কে বেশ কিছু প্রতিবেদন দেখতে পাই। ANI-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও অনুযায়ী, এটি বিহারের পাটনায় 112 চালক এবং প্রাক্তন সৈনিকদের (এক্স সার্ভিসম্যান) বিক্ষোভ, যাদের দাবি ছিল নিয়োগপত্র, উন্নত পরিষেবা এবং বীমা কভারেজ। আমরা ‘news_with_me0’-র ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ভিডিওটি পেয়েছি, যা পাটনায় হওয়া একটি বিক্ষোভ হিসাবে শেয়ার করা হয়েছিল।

আরও অন্যান্য কয়েকটি প্রতিবেদনেও এই বিক্ষোভের কথা উল্লেখ করা হয়েছে। 2025 সালের 9 সেপ্টেম্বর, টাইমস অফ ইন্ডিয়া-য় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, পাটনায় ডায়াল 112-র চালকরা উন্নত বেতন এবং বিভিন্ন পরিষেবার দাবিতে বিক্ষোভ প্রদর্শন  করেছে।

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, বিহারের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা (ERSS)-র অধীনে ডায়াল 112-র চালক হিসেবে অবসরপ্রাপ্ত সেনা চালকদের সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে নিয়োগ করা হয়েছে, এবং এই চালকরাই উন্নত বেতন এবং বিভিন্ন পরিষেবার দাবিতে পাটনায় বিক্ষোভ প্রদর্শন করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বিহারের বেশ কয়েকটি জেলায়, উন্নত পরিষেবার দাবি তুলে 112-র চালকরা প্রতিবাদ করেছেন এবং ধর্মঘটে গিয়েছেন। আমাদের অনুসন্ধান থেকে এটুকু স্পষ্ট যে ভাইরাল হওয়া ভিডিওটি সেনাবিরোধের নয়, বরং ডায়াল 112-তে নিযুক্ত প্রাক্তন সেনা চালকদের।

বিহারে অন্যান্য ভাইরাল হওয়া বিভিন্ন দাবির ফ্যাক্ট-চেক প্রতিবেদনগুলি আপনি এখানে পড়তে পারেন।

উপসংহার: বিহারের ডায়াল 112তে নিযুক্ত প্রাক্তন সেনা চালকদের বিক্ষোভের একটি ভিডিওকে, ভুয়ো দাবি সহ শেয়ার করা হচ্ছে। ওই দাবি অনুযায়ী, এটি রাজ্যের নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিবাদ।

  • Claim Review : বিহারে মোদী-নীতীশের বিরুদ্ধে সেনা কর্মীরা।
  • Claimed By : ফেসবুক ব্যবহারকারী – গাঁও গাঁও কা নিউজ
  • Fact Check : Misleading

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later