X
X

Fact Check : জুবিন গর্গের শেষ ভিডিও হিসেবে ভাইরাল হল পুরানো ভিডিও 

গত 23 সেপ্টেম্বর গুয়াহাটিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের শেষকৃত্য।

  • By: Umam Noor
  • Published: সেপ্টে. 26, 2025 at 05:55 অপরাহ্ন

নিউ দিল্লি (বিশ্বাস নিউজ) গত 23 সেপ্টেম্বর গুয়াহাটিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের শেষকৃত্য। একটি অনুষ্ঠানের জন্য সঙ্গীদের নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন, কিন্তু দুর্ভাগ্যবশত 19 সেপ্টেম্বর তিনি সেখানেই মারা যান।

এখন এই সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে। যেখানে দুজনকে স্কুবা ডাইভিং করতে দেখা যাচ্ছে। দুজনকেই ডাইভিং স্যুট এবং অক্সিজেন সিলিন্ডার পরে সমুদ্রের গভীরে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। এমনকি ভিডিওতে একজন ব্যাক্তিকে দেখা যাচ্ছে অন্যজনকে টেনে নিয়ে যেতে। ভিডিওটি, জুবিন গর্গের মৃত্যুর সাথে জুড়ে তার শেষ ভিডিও হিসেবে দাবি করা হচ্ছে।

বিশ্বাস নিউজ এই ভাইরাল হওয়া ভিডিওটির বিস্তারিত তদন্ত সম্পন্ন করেছে। দাবিটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং ভুল। জুবিনের মৃত্যুর সাথে এই ভিডিওটির কোনও সম্পর্ক নেই। স্কুবা ডাইভিংয়ের এই ভাইরাল ভিডিওটি, তাঁর  মৃত্যুর বেশ কয়েকদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে।

কী ভাইরাল হচ্ছে

একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টটি শেয়ার করে লিখেছেন, “ওম শান্তি জুবিন গর্গ। কিংবদন্তির শেষ ভিডিও। আপনার এই ভিডিওটি শেয়ার করার জন্য আমি খুবই দুঃখিত।”

পোস্টটির আর্কাইভ সংস্করণটি এখানে দেখুন।

অনুসন্ধান

ভাইরাল হওয়া ভিডিওটি যাচাই করার জন্য, বিশ্বাস নিউজ প্রথমেই ভিডিও থেকে বেশ কয়েকটি কীফ্রেম বের করে, গুগল লেন্সের মাধ্যমে সেগুলি সার্চ করে। আমরা দেখি যে এই ভিডিওটি ইতিমধ্যেই ফ্ল্যাশ টিউব নামক একটি ইউটিউব চ্যানেলে 2025 সালের 31 জুলাই তারিখে আপলোড করা হয়েছে।

https://www.youtube.com/shorts/U77C6sm4T8E?feature=share

এছাড়া, একটি ফেসবুক পেজেও এই ভিডিওটি 2025 সালের 16 আগস্ট তারিখে আপলোড করা হয়েছে।

এরপর আমরা টাইম টুল ব্যবহার করে, বিভিন্ন কীওয়ার্ড লিখে ভিডিওটি সার্চ করা শুরু করি। আমরা Stop the Sun নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি খুঁজে পাই, যেখানে এই ভিডিওটি 2025 সালের 14 মে তারিখে আপলোড করা হয়েছিল। সেখানে দেওয়া তথ্য অনুসারে, ভিডিওতে যে ব্যাক্তিকে দেখা যাচ্ছে তিনি মাত্র 78 মিটারের গভীরতায় ডাইভ করছিলেন। এই সময় তার গতিও কম ছিল, এবং তিনি উঠে আসার সময় কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যান। ওই পোস্টে আরও বলা হয়েছে, যে এটি একটি প্রশিক্ষণমূলক ডাইভ এবং তিনি ইচ্ছাকৃতভাবে কোন ফিন (ডাইভ করার জন্য পায়ে পরার সরঞ্জাম) ছাড়াই অনুশীলন করেছিলেন । তবে, এই ডাইভ কোনওভাবেই বিপজ্জনক ছিল না, বরং নিরাপদ ছিল।

এক্ষেত্রে উল্লেখ্য, 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গর্গের। যার পরে বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে। জুবিন একটি অনুষ্ঠানের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। 23 সেপ্টেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুয়াহাটিতে জুবিনের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি যাচাই করার জন্য, আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে “স্টপ দ্য সান” নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করেছি। মারাত তুখভাতুলিন আমাদের জানিয়েছেন যে, “এই ভিডিওতে তিনি একজন প্রশিক্ষক হিসাবে রয়েছেন এবং এর সাথে কারোর মৃত্যুর কোনও সম্পর্ক নেই।”

এবার সময় এসেছে ভুয়ো পোস্ট শেয়ার করা ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী দিলীপ শর্মাকে স্ক্যান করার। আমরা দেখেছি যে ব্যবহারকারীর 413 জন অনুসরণ করছেন।

উপসংহার: বিশ্বাস নিউজ তদন্ত করে দেখেছে যে ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়ো। গায়ক জুবিন গর্গের মৃত্যুর সাথে এই ভিডিওটির কোনও সম্পর্ক নেই। গর্গের মৃত্যুর বেশ কয়েকদিন আগে থেকেই ভাইরাল হওয়া স্কুবা ডাইভিংয়ের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রয়েছে।

  • Claim Review : ভিডিওটিকে জুবিন গর্গের মৃত্যুর সাথে জোড়া হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে এটি তার শেষ ভিডিও।
  • Claimed By : ইনস্টাগ্রাম ব্যবহারকারী-দিলীপ শর্মা
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later