Fact Check: গুয়াহাটির জলের পাইপ ফাটার ভিডিও ভাইরাল হল কলকাতার মেঘ ভাঙ্গা বৃষ্টির নামে
বিশ্বাস নিউজ তদন্ত করে দেখেছে যে ভাইরাল হওয়ার ভিডিওটির সাথে কলকাতার কোনও সম্পর্ক নেই। ভিডিওটি আসলে অসমের গুয়াহাটির চাঁদমারি এলাকার, যেখানে জলের পাইপ ফেটে যাওয়ার পরে এই দৃশ্য দেখা গিয়েছিল। ভিডিওটি এখন কলকাতায় মেঘ ফাটা বৃষ্টির মিথ্যা দাবি সহ শেয়ার করা হচ্ছে।
- By: Jyoti Kumari
- Published: অক্টো. 6, 2025 at 06:34 অপরাহ্ন
নিউ দিল্লি ( বিশ্বাস নিউজ)। কলকাতা ও তার আশেপাশের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে রেল লাইনের কাছে দ্রুত বেগে জল পড়তে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে এটি কলকাতার বেলঘরিয়া এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির ভিডিও।
বিশ্বাস নিউজ তদন্ত করে দেখেছে যে ভাইরাল হওয়া ভিডিওটি কলকাতার পরিস্থিতির সাথে জুড়ে দিয়ে শেয়ার করা হচ্ছে। কিন্তু, ভিডিওটি আসলে গুয়াহাটি রাজ্যের জওয়াই বাঁধের রেল গেটের একটি ভিডিও, যা মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে।
কী ভাইরাল হচ্ছে?
ফেসবুক ব্যবহারকারী সঞ্জিত কবিতা 2025 সালের 25 সেপ্টেম্বর তারিখে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন যে, “কলকাতার বেলঘরিয়াতে মেঘ ফাটানোর ভিডিও দেখুন
বেলঘরিয়াতে কিভাবে মেঘ ছিড়ে গেল। .!! #facebookpost #kolkatta #railwayphotography #barishreels #badalfata #videoreels”
অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই একই দাবি করে ভিডিওটি শেয়ার করেছেন। ভাইরাল পোস্টে যা যা লেখা রয়েছে, আমরা এখানে অক্ষরে অক্ষরে সেগুলি লিখেছি। এর আর্কাইভ সংস্করণটি এখানে দেখতে পারেন।
কেউ কেউ আবার এটিকে পাটনার ভিডিও হিসাবে শেয়ার করেছেন।
অনুসন্ধান
ভাইরাল ভিডিওটির অনুসন্ধান করার জন্য, আমরা ভিডিওটি থেকে বেশ কয়েকটি কী ফ্রেম বের করে, গুগল লেন্স ব্যবহার করে সেগুলি সার্চ করেছি। আমরা ভিডিওটিকে, The Assam Tribune News-এর ইউটিউব চ্যানেলে দেখতে পাই। 2025 সালের 25 সেপ্টেম্বর তারিখে আপলোড করা ওই ভিডিওয় বলা হয়েছে, “20 সেপ্টেম্বর, গুয়াহাটির রাজগড়-চাঁদমারি লিংক রোডের একটি রেলওয়ে ক্রসিংয়ে জলের পাইপ ফেটে যাওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে।”
এরপর আমরা EastMojo-র অফিসিয়াল ফেসবুক পেজেও ভাইরাল হওয়া ভিডিওটির অনুরূপ একটি ভিডিও দেখতে পাই। 2025 সালের 20 সেপ্টেম্বর তারিখে অনুরূপ ভিডিওটিতে বলা হয়েছে যে, এই ভিডিওটি 20 সেপ্টেম্বর চাঁদমারি ফ্লাইওভারের কাছে হওয়া জলের পাইপ বিস্ফোরণের ভিডিও। যার ফলে জল দ্রুত বাতাসে উপরের দিকে যাচ্ছিল। এই বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে এটি এবিসি ও রাজগড়সহ আশেপাশের এলাকা থেকেও দেখা যাচ্ছিল। ফ্লাইওভারের ওপর জলের স্রোত অনেকটাই বেশি ছিল, যে স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।
Sentinelassam-এর ওয়েবসাইটে আমরা ভিডিও সম্পর্কিত সংবাদও পেয়েছি। 2025 সালের 21 সেপ্টেম্বর প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, “গুয়াহাটির চাঁদমারিতে হঠাৎ করে একটি বড় জলের পাইপ ফেটে যাওয়ার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ফলে জলের ধারা উঁচু থেকে নিচু পর্যন্ত বইতে থাকে।”
ভিডিও সম্পর্কিত অন্যান্য প্রতিবেদন এখানে দেখুন।
আমরা ভিডিওটি যাচাই করার জন্য অসমের একজন প্রবীণ সাংবাদিক সিদ্ধার্থ শঙ্কর দেখা-র সাথে যোগাযোগ করেছি। তিনি জানিয়েছেন যে ভিডিওটি গুয়াহাটির চাঁদমারি এলাকার। এটি মেঘ ফাটার ভিডিও নয়। এটি একটি জলের পাইপ ফেটে যাওয়ার ভিডিও।
সবশেষে, আমরা ভিডিওটি শেয়ার করা ব্যবহারকারীর প্রোফাইল স্ক্যান করেছি। ওই ব্যবহারকারীকে ৩,০০০-এরও বেশি লোক অনুসরণ করেন।
निष्कर्ष: বিশ্বাস নিউজ তদন্ত করে দেখেছে যে ভাইরাল হওয়ার ভিডিওটির সাথে কলকাতার কোনও সম্পর্ক নেই। ভিডিওটি আসলে অসমের গুয়াহাটির চাঁদমারি এলাকার, যেখানে জলের পাইপ ফেটে যাওয়ার পরে এই দৃশ্য দেখা গিয়েছিল। ভিডিওটি এখন কলকাতায় মেঘ ফাটা বৃষ্টির মিথ্যা দাবি সহ শেয়ার করা হচ্ছে।
- Claim Review : কলকাতার বেলঘরিয়ার মেঘ ফাটার ভিডিও
- Claimed By : ফেসবুক ব্যবহারকারী -সঞ্জীত কবিতা
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











