Fact Check: রাহুল গান্ধী সম্পর্কিত সাত বছর পুরোনো খবর ভাইরাল, ভাইরাল পোস্টটি বিভ্রান্তিকর
সামাজিক মাধ্যমে একটি সংবাদ পত্রের কাটিং ভাইরাল হচ্ছে। এই সংবাদে বলা হয়েছে যে, প্রয়াগরাজে রাহুল গান্ধীর সামনে হর হর মহাদেব স্লোগান দেওয়া তিনজন কংগ্রেস সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়।
- By: Ashish Maharishi
- Published: অক্টো. 10, 2025 at 05:00 অপরাহ্ন
- Updated: অক্টো. 10, 2025 at 05:13 অপরাহ্ন
নতুন দিল্লী(বিশ্বাস নিউজ)। সামাজিক মাধ্যমে একটি সংবাদ পত্রের কাটিং ভাইরাল হচ্ছে। এই সংবাদে বলা হয়েছে যে, প্রয়াগরাজে রাহুল গান্ধীর সামনে হর হর মহাদেব স্লোগান দেওয়া তিনজন কংগ্রেস সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়।
এই সংবাদটিকে সাম্প্রতিক সময়ের মনে করে সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে। বিশ্বাস নিউজ এর তদন্ত করেছে। এটি বিভ্রান্তিকর প্রমানিত হয়েছে। আসলে, 2018-র সংবাদটিকে এখনের বলে অপপ্রচার করে, মিথ্যা ছড়ানো হচ্ছে। বিশ্বাস নিউজের তদন্তে এটি প্রকাশ্যে এসেছে যে, রাহুল গান্ধী সম্পর্কিত সাত বছর পুরোনো খবরটিকে এখন ভাইরাল করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
কি ভাইরাল হচ্ছে?
ফেসবুক ব্যবহারকারী স্মিতা হিন্দু 30 সেপ্টেম্বরে একটি সংবাদ পত্রের কাটিং একটি গ্রুপে পোস্ট করেছেন। খবরের শীর্ষে লেখা হয়েছে যে, রাহুল গান্ধীর সামনে হর হর মহাদেব স্লোগান দেওয়ায় তিন কংগ্রেস সদস্য বহিষ্কৃত।
ভাইরাল পোস্টের কন্টেন্টটিকে এখানে ঠিক একইরকম ভাবে লেখা হয়েছে। এটিকে সত্যি মনে করে বহু ব্যবহারকারী এটি শেয়ার করছেন। পোস্টের আর্কাইভ সংষ্করণ এখানে দেখুন।
তদন্ত
ভাইরাল পোস্টের তদন্তের জন্য বিশ্বাস নিউজ সর্ব প্রথম সংবাদটি খুব মনোযোগ সহকারে পড়েছে। এখানে প্রয়াগরাজকে এলাহবাদ লেখা হয়েছে। এভাবেই রাহুল গান্ধীকে কংগ্রেস অধ্যক্ষ বলা হয়েছে, যেখানে এলাহবাদের নাম বদলে প্রয়াগরাজ করা হয়েছে। ঠিক একইভাবে কংগ্রেসের অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী নন। এই দুটি কথায় এটা পরিষ্কার যে, ভাইরাল খবরটি বেশ পুরোনো।
তদন্ত এগিয়ে নিতে গুগল ওপেন সার্চ টুল ব্যবহার করা হয়। কিওয়ার্ডের মাধ্যমে খোঁজায় জাগরণ ডট কমে প্রকৃত সংবাদটি পাওয়া যায়। 2018 সালের 30 সেপ্টেম্বর প্রকাশিত এই খবরে বলা হয়েছে যে, 2018 সালের 28 সেপ্টেম্বর বমরৌলি বিমানবন্দরে অপ্রাসংঙ্গিক কার্যকলাপের দ্বারা রাহুল গান্ধীকে অপ্রস্তুত করা তিন কংগ্রেস সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়। রীভার জনসভায় অংশগ্রহণ করে রাহুল গান্ধী বিশেষ বিমানে বমরৌলি বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। ইতিমধ্যে দলের কিছু কর্মী হর হর মহাদেব, শিব ভক্ত রাহুল গান্ধী জিন্দাবাদ, ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন। এই স্লোগান ওনার অপ্রাসঙ্গিক মনে হয়, এবং তিনি রেগে যান।

অনুসন্ধান চলাকালীন 2018 সালের এক অক্টোবর অমর উজালা-র ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ পাওয়া যায়। সংবাদটিতে বলা হয়েছে যে, “বমরৌলি বিমানবন্দরে কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধীর আগমনে স্লোগান দেওয়া কংগ্রেসের তিন নেতাকে রবিবার বিকেলে দলের প্রথামিক সদস্যপদ থেকে বহিষ্কৃত করা হয়। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন, মহাসচিব মুকুন্দ তিওয়ারি, হসীব আহমেদ এবং বিজেন্দ্র তিওয়ারি। এদের বিরুদ্ধে রাহুলের আগমনের সময় বিমানবন্দরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। জেলাধ্যক্ষ অনিল দ্বিবেদী জানিয়েছেন যে, নেতাদের শৃঙ্খলাভঙ্গ আচরণের জন্য রাহুল গান্ধী জরুরি মানুষদের সঙ্গে আলোচনা না করেই দিল্লী চলে যেতে বাধ্য হন। খাওয়া দাওয়ার জিনিষপত্রও তাঁর বিমানে পাঠানো যায়নি। ওদিকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত নেতারা এমন পদক্ষেপকে অনুচিত বলে আক্ষা দিয়েছেন।”
বিশ্বাস নিউজ তদন্তের পরবর্তী পর্যায়ে প্রয়াগরাজের কংগ্রেস অধ্যক্ষ ফুজৈল হাশমির সঙ্গে যোগাযোগ করেছে। তিনি জানিয়েছেন যে, ভাইরাল পোস্টটি ভুয়ো। তিনি সকল ধর্মকে সম্পূর্ণ সম্মান করেন। তিনি নিজেও শিবভক্ত।
তদন্তের শেষে স্মিতা হিন্দু নামের ফেসবুক ব্যবহারকারীর তদন্ত করা হয়। তাকে চার হাজারেরও অধিক মানুষ অনুসরণ করেন।
উপসংহার- বিশ্বাস নিউজের তদন্তে জানা গেছে যে, রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্কিত সাত বছর পুরোনো সংবাদ এখন ভাইরাল করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
- Claim Review : রাহুল গান্ধীর সামনে হর হর মহাদেব স্লোগান দেওয়া তিন কংগ্রেস সদস্য বহিষ্কৃত।
- Claimed By : এফবি ব্যবহারকারী স্মিতা হিন্দু
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











