Fact Check : আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি এআই ভিডিও ভাইরাল
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক কালে গাজা শান্তি শিখর সম্মেলন চলাকালীন মিশরে সাক্ষাৎ করেন।
- By: Pallavi Mishra
- Published: অক্টো. 30, 2025 at 09:11 পূর্বাহ্ন
নতুন দিল্লী(বিশ্বাস নিউজ)পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক কালে গাজা শান্তি শিখর সম্মেলন চলাকালীন মিশরে সাক্ষাৎ করেন।এই সময়ে ট্রাম্প, শরীফকে মঞ্চে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানান, যেখানে শরীফ ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁকে নোবেল শান্তি পুরষ্কার লাভের ক্ষেত্রে উপযুক্ত প্রার্থী হিসেবে উল্লেখ করেন। এবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে শাহবাজ শরীফকে ডোনাল্ড ট্রাম্পের জুতো চাটতে দেখা যাচ্ছে। ভিডিওটিকে সত্য মনে করে বহু ব্যবহারকারী এটিকে শেয়ার করছেন।
বিশ্বাস নিউজের নিজস্ব তদন্তে জানা গেছে যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জুতো চাটার এই ভিডিও এআই দ্বারা নির্মিত।
কি ভাইরাল হচ্ছে
ফেসবুক ব্যবহারকারী বন্দে মাতরম রাষ্ট্র ধর্ম, 15 অক্টোবর 2025 তারিখে (আর্কাইভ) ভাইরাল ভিডিওটি শেয়ার করেন এবং লেখেন “#পাকিস্তান প্রধানমন্ত্রী #শাহবাজ শরীফ #ট্রাম্পের জুতো #চাটা অবস্থায়”

তদন্ত
বিশ্বাস নিউজ, ভাইরাল পোস্টটির তদন্তের উদ্দেশ্যে সবার প্রথমে গুগল ওপেন সার্চ টুল ব্যবহার করলো। অনুসন্ধানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে হওয়া গাজা শান্তি শিখর সম্মেলন চলাকালীন মিশরের শর্ম আল-শেখ-এ হওয়া সাক্ষাৎকারের প্রতিবেদন পাওয়া গেল, যেখানে বলা হয়েছিল যে, শরীফ ট্রাম্পের প্রশংসায়, তাঁকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য উপযুক্ত প্রার্থী মনে করার কথা উল্লেখ করেন। কিন্তু কোথাও ভাইরাল ভিডিও-র মত কিছুই পাওয়া যায়নি।
এর পর ভাইরাল ক্লিপের তদন্তের জন্য ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখা হয়। ভিডিওতে শাহবাজ শরীফ এবং ডোনাল্ড ট্রাম্প, দুজনের গতিবিধি রোবোটিক মনে হচ্ছে। আমাদের সন্দেহ হল যে এই ভিডিওটি এআই নির্মিত হতে পারে।
তদন্তের পরবর্তী পর্যায়ে আমরা এই ভিডিওটিকে এআই নির্মিত ভিডিও তদন্ত করার টুল হাইভ মডারেশন-এ আপলোড করলাম। এখানে ভিডিওটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা 95 শতাংশেরও বেশি দেখা যায়।

অন্য একটি টুল সাইট ইঞ্জিনও ভিডিওটিকে এআই নির্মিত হওয়ার সম্ভাবনা 86 শতাংশ জানানো হয়।

আমরা এই ভিডিও সম্পর্কে এআই বিশেষজ্ঞ আজাহার মাচবে-র সঙ্গে যোগাযোগ করলাম। তিনিও ভিডিওটি এআই নির্মিত বলে জানান।
গাজা শান্তি শিখর সম্মেলন 2025
2025 সালের 13 অক্টোবর গাজা-য় দুই বছর ধরে চলা ইজরাইল-হামাম যুদ্ধ শেষ করার একটি শান্তি চুক্তি সাক্ষরিত হয়। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাম বন্দীদের মুক্ত করে দেয় এবং ইজরাইলও বন্দীদের মুক্ত করে। এরপর মিশরের শহর শর্ম আল-শেখ-এ শিখর সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে গাজা চুক্তি সাক্ষরিত হয়। এরই মধ্যে ট্রাম্প বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে শরীফকে আমন্ত্রণ জানান, যেখানে শরীফ ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁকে নোবেল শান্তি পুরষ্কারের উপযুক্ত প্রার্থী বলে উল্লেখ করেন।
শেষে পোস্টটি শেয়ার করা ব্যবহারকারীর স্কেন করা হয়। জানা গেল যে ব্যবহারকারী বন্দে মাতরম রাষ্ট্র ধর্ম(সিফর)কে ফেসবুকে প্রায় 70 হাজার লোক অনুসরণ করেন।
উপসংহার: বিশ্বাস নিউজের নিজস্ব তদন্তে জানা গেছে যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জুতো চাটার এই ভিডিও এআই দ্বারা নির্মিত।
- Claim Review : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জুতো চাটা অবস্থায়
- Claimed By : ফেসবুক ব্যবহারকারী 'বন্দে মাতরম রাষ্ট্র ধর্ম'
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











