Fact Check : অখিলেশ যাদবের 2023 এর ইফতারের ছবি মহাকুম্ভের সঙ্গে জড়িয়ে ভাইরাল করা হচ্ছে
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে অখিলেশ যাদবের এই ছবিগুলি এই রমজানের সঙ্গে জড়িত নয়। এই ছবিগুলি 2023 এর রোজা ইফাতারের, যা বিভ্রান্তিকর দাবি করে ভাইরাল করা হচ্ছে। এই ছবি সেই সময়ের, যখন এপ্রিল 2023 এ অখিলেশ যাদব লক্ষ্ণৌতে সমাজবাদী পার্টির পূর্ব মন্ত্রী মহম্মদ ইয়ামিনের বাড়িতে আয়োজিত ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও, অখিলেশ যাদব মহাকুম্ভের সময় 145 এর কাছাকাছি টুইট করেছিলেন, যারমধ্যে মহাকুম্ভের শুভেচ্ছা সহ 29 জানুয়ারীতে হওয়া পদদলিতের ঘটনারও উল্লেখ আছে।
- By: Umam Noor
- Published: মার্চ 15, 2025 at 02:23 অপরাহ্ন
- Updated: মার্চ 18, 2025 at 05:05 অপরাহ্ন
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। মহাকুম্ভ শেষ হতেই সোশ্যাল মিডিয়াতে সমাজবাদী পার্টি (সপা) এর রাষ্ট্রীয় অধ্যক্ষ এবং উত্তর প্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দুটি ছবির কোলাজ দ্রুত ভাইরাল হচ্ছে। এই ছবিগুলিতে অখিলেশ যাদবকে রোজা ইফতার করতে দেখা যায়। ফটোগুলি শেয়ার করা ইউজারেরা দাবি করছেন যে অখিলেশ যাদব অনবরত 50 দিন পর্যন্ত মহাকুম্ভের উপর চারটি টুইট করে পরিস্থিতি নষ্ট করেন এবং তারপর ইফতারি করতে পৌঁছান।
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে অখিলেশ যাদবের এই ছবিগুলি এই রমজানের সঙ্গে জড়িত নয়। এই ছবিগুলি 2023 এর রোজা ইফাতারের, যা বিভ্রান্তিকর দাবি করে ভাইরাল করা হচ্ছে। এই ছবি সেই সময়ের, যখন এপ্রিল 2023 এ অখিলেশ যাদব লক্ষ্ণৌতে সমাজবাদী পার্টির পূর্ব মন্ত্রী মহম্মদ ইয়ামিনের বাড়িতে আয়োজিত ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও, অখিলেশ যাদব মহাকুম্ভের সময় 145 এর কাছাকাছি টুইট করেছিলেন, যারমধ্যে মহাকুম্ভের শুভেচ্ছা সহ 29 জানুয়ারীতে হওয়া পদদলিতের ঘটনারও উল্লেখ আছে।
ভাইরাল পোস্টে কী আছে?
ফেসবুক ইউজার ভাইরাল পোস্টটি শেয়ার করে লিখেছেন, “অনবরত 50 দিন পর্যন্ত প্রতিদিন মহাকুম্ভের চারটি টুইট করে মজা করার করার পর ইফতারি করছেন অখিলেশ যাদব।”
পোস্ট এর আর্কাইভ ভার্শন এখানে দেখুন।

তদন্ত
বিশ্বাস নিউজ ভাইরাল পোস্টের তদন্ত দুই ভাগে করার সিদ্ধান্ত নেয়। সর্বপ্রথম আমাদের এটা জানা দরকার ছিল যে ছবির সত্যতা কী। তদন্ত শুরু করে সর্বপ্রথম আমরা গুগল লেন্সের মাধ্যমে ভাইরাল ফটো সার্চ করি। সার্চ করার ফলে আমরা এই ছবি টিভি 9 হিন্দি ওয়েবসাইটে 10 এপ্রিল আপলোড হওয়া পাই। এই খবর অনুযায়ী, সমাজবাদী পার্টির পূর্ব মন্ত্রী মহম্মদ ইয়ামীন লক্ষ্ণৌতে নিজের বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেছিলেন, যেখানে অখিলেশ যাদবও অংশগ্রহণ করেছিলেন, এই ছবি সেই সময়েরই। ওই খবরেই আগে বলা হয়েছে যে অখিলেশ যাদবের সাথে মুসলিম ধর্মগুরুও সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন।
ভাইরাল ছবি আমরা অখিলেশ যাদবের এক্স হ্যান্ডেলে 9 এপ্রিল 2023 এ পোস্ট হওয়া পেয়েছি। এই ছবিগুলির সঙ্গে বলা হয়েছে যে এটি লক্ষ্ণৌতে হওয়া ইফতারের ছবি।
মহাকুম্ভ নিয়ে অখিলেশ যাদবের এক্স পোস্টের দাবির তদন্ত
এখনও পর্যন্ত হওয়া তদন্তে এটা তো পরিষ্কার যে ভাইরাল ফটো পুরানো। তবে, তদন্ত এগিয়ে নিয়ে যেতে আমরা অখিলেশ যাদবের মহাকুম্ভের সময় অর্থাৎ 13 জানুয়ারী থেকে 26 ফেব্রুয়ারী পর্যন্ত মহাকুম্ভের উপর করা এক্স পোস্ট (টুইট) সার্চ করেছি।
প্রোফাইল স্ক্যানে আমরা অখিলেশ যাদবের 145 এর কাছাকাছি এক্স পোস্ট পেয়েছি, যা মহাকুম্ভ সম্পর্কিত করা হয়েছিল। এই পোস্টে মহাকুম্ভের শুভেচ্ছা সহ 29 জানুয়ারীতে হওয়া পদদলিতের পর্যন্ত উল্লেখ আছে।
মহাকুম্ভ 45 দিন চলেছিল এবং আমরা আমাদের তদন্তে অখিলেশ যাদবের 145 এর কাছাকাছি এক্স পোস্ট পেয়েছি। আমরা এই নম্বরটিকে 45 দিয়ে ভাগ করি, প্রাপ্ত ফলাফল অনুযায়ী, গড়ে 3টি পোস্ট প্রতিদিন করা হয়েছে।
ভাইরাল পোস্টের সঙ্গে জড়িত নিশ্চিতকরণের জন্য আমরা সমাজবাদী পার্টির মুখপাত্র আশুতোষ কুমার বর্মার সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি আমাদের নিশ্চিত করে বলেন যে, এই ছবি পুরানো।
এবার পালা ছিল বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা ফেসবুক ইউজার ‘Deepak Jhariya’ এর সোশ্যাল স্ক্যানিং এর। আমরা পেয়েছি যে ইউজারকে দুই লাখেরও বেশি মানুষ ফলো করেন। এছাড়াও, এই প্রোফাইলে বিশেষ বিচারধারা জড়িত পোস্ট শেয়ার করা হয়।
উপসংহার : বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে অখিলেশ যাদবের এই ছবিগুলি 2023 এর রোজা ইফতারের, যা বিভ্রান্তিকর দাবি সহ মহাকুম্ভের সঙ্গে জড়িয়ে ভাইরাল করা হচ্ছে। এই ছবিগুলি সেই সময়ে, যখন এপ্রিল 2023 এ অখিলেশ যাদব লক্ষ্ণৌতে সমাজবাদী পার্টির পূর্ব মন্ত্রী মহম্মদ ইয়ামীনের বাড়িতে আয়োজিত ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও। অখিলেশ যাদব মহাকুম্ভের সময় 145 এর কাছাকাছি টুইট করেছিলেন, যারমধ্যে মহাকুম্ভের শুভেচ্ছা সহ 29 জানুয়ারী হওয়া পদদলিতের ঘটনার পর্যন্ত উল্লেখ ছিল।
- Claim Review : অখিলেশ যাদব অনবরত 50 দিন পর্যন্ত মহাকুম্ভের উপর প্রতিদিন যারটি টুইট করে পরিস্থিতি নষ্ট করেন এবং এরপর তিনি ইফতার করতে পৌঁছান।
- Claimed By : FB Page- Deepak Jhariya
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











