X
X

Fact Check : প্রধানমন্ত্রী মোদীর বাংলার সমাবেশের ভিডিওকে বিকৃত করা হয়েছে, প্রধানমন্ত্রী সমাবেশে উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছেন

বিশ্বাস নিউজ ভাইরাল ক্লিপের তদন্ত করেছে। জানা গেছে যে, এটিকে বিকৃত করে এর মধ্যে থেকে সেখানে জড় হওয়া মানুষের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত এই ভিডিওটিকে এডিট করে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তদন্তে ভাইরাল পোস্টটি ভুয়া প্রমানিত হয়েছে।  

  • By: Ashish Maharishi
  • Published: ডিসে. 16, 2024 at 01:32 অপরাহ্ন

নতুন দিল্লী(বিশ্বাস নিউজ)। সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হচ্ছে। এখানে প্রধানমন্ত্রী মোদীকে খালি মাঠের দিকে দাত নাড়াতে দেখা যাচ্ছে। এই ক্লিপটিকে ভাইরাল করে দাবি করা হচ্ছে যে, মাঠে জনতার সমাবেশ ঘটেনি, তবুও প্রধানমন্ত্রী হাত নাড়াচ্ছেন। 

বিশ্বাস নিউজ ভাইরাল ক্লিপের তদন্ত করেছে। জানা গেছে যে, এটিকে বিকৃত করে এর মধ্যে থেকে সেখানে জড় হওয়া মানুষের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত এই ভিডিওটিকে এডিট করে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তদন্তে ভাইরাল পোস্টটি ভুয়া প্রমানিত হয়েছে।  

কি ভাইরাল হচ্ছে

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে jagdishdhakadpatel 5 ডিসেম্বরে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে লিখেছেন যে, জনগন কোথায়।

এই ক্লিপটিতে প্রধানমন্ত্রী মোদীকে খালি মাঠে হাত নাড়াতে দেখা গেছে। 

ভাইরাল পোস্টটিকে অন্যান্য ব্যবহারকারীরাও একইধরণের দাবি সহ ভাইরাল করছেন। পোস্টটির আর্কাইভ সংষ্করণ এখানে দেখা যাবে। 

 তদন্ত

ভাইরাল ক্লিপটির বিষয়ে অধিক তথ্য জানবার জন্য বিশ্বাস নিউজ সবার আগে ভাইরাল ভিডিওটিকে স্ক্যান করলো। এই ক্লিপটিতে একটি ছবির গান সংযোগ করে প্রধানমন্ত্রী মোদীকে ঠাট্টা করা হয়েছে। বিশ্বাস নিউজ ক্লিপটির বিভিন্ন কিফ্রেম বের করেছে। তারপর সেগুলোকে গুগল লেন্স টুলের সাহায্যে খুঁজেছে। আসল ভিডিওটি বিজেপি-র এক্স হ্যান্ডেল ছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেলে পাওয়া গেছে। বিজেপি-র এক্স হ্যান্ডেলে ভিডিওটি  পোস্ট করে এক এপ্রিল 2021, পশ্চিম বঙ্গের জয়নগরের বলে জানানো হয়েছে। আসল ভিডিওটি নীচে দেখা যাবে।

অনুসন্ধান চলাকালীন বিজেপি-র কতৃত্বাধীন ইউটিউব চ্যানেলে এক এপ্রিল 2021-এ লাইভ ভিডিওটি পাওয়া গেল। এখানে প্রধানমন্ত্রী মোদীকে পশ্চিমবঙ্গের জয়নগরের একটি সমাবেশকে সম্বোন্ধন করতে দেখা যাচ্ছে। এই ভিডিওটিতেও প্রধানমন্ত্রী মোদীকে সেই কাপড় এবং পট্টবস্ত্র পরিধান করতে দেখা যাচ্ছে, যেমন ভাইরাল ক্লিপটিতে রয়েছে। এতে স্পষ্ট হয়ে গেল যে, প্রধানমন্ত্রী মোদীর তিন বছর আগে হওয়া সমাবেশের ভিডিওটিকে বিকৃত করে এখন আবার সেটিকে ভাইরাল করে অপপ্রচার চালানো হচ্ছে।

বিশ্বাস নিউজ আগেও এই ক্লিপটির তদন্ত করেছিল। সেইসময় বিশ্বাস নিউজ, দৈনিক জাগরণ, পশ্চিম বঙ্গের রাজ্য প্রধান জেকে বাজপেয়ীর সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি আমাদের এই তথ্য দিয়েছিলেন যে, ভাইরাল ক্লিপটি এডিট করা। সমাবেশে যথেষ্ট ভিড় ছিল।

তদন্তের শেষে jagdishdhakadpatel  নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তদন্ত করলাম। জানা গেল যে এটিকে দুই হাজারেরও অধিক মানুষ অনুসরণ করেন।

উপসংহার: বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল ক্লিপটি ভুয়া প্রমানিত হয়েছে। আসল ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী মোদী মাঠের অন্য দিকে দাঁড়ানো মানুষদের হাত নাড়িয়ে অভিনন্দন জানাচ্ছেন। তিন বছর আগের ভিডিওকে বিকৃত করা হয়েছে।

  • Claim Review : খালি মাঠে হাত নাড়তে থাকা প্রধানমন্ত্রী মোদী
  • Claimed By : IG User jagdishdhakadpatel
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later