X
X

Fact Check : পুলিসকে লক্ষ্য করে পাথর ছোড়া লোকেদের ভিডিও পশ্চিমবঙ্গের নয়, তা নেপালের

বিশ্বাস নিজে অনুসন্ধান করে জানতে পেরেছে যে পুলিসকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকা লোকেদের ভিডিওটির সঙ্গে ভারতের কোনও সম্পর্কই নেই। আসলে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে মার্চ মাসে কিছু লোক হিংসাত্মক ভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল। ভিডিওটি সেই বিক্ষোভ প্রদর্শনের।

  • By: Pragya Shukla
  • Published: এপ্রিল 25, 2025 at 02:08 অপরাহ্ন

নতুন দিল্লী (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তীব্র গতিতে ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে পুলিসকে লক্ষ্য করে কিছু লোক পাথর ছুড়ছে আর পুলিস নিজেকে সেই আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এই ভিডিওটিকে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত করে এই দাবি করা হচ্ছে যে এটি হল সেখানে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার ভিডিও। বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা সেখানে পুলিসকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। 

বিশ্বাস নিউজ অনুসন্ধান করে জানতে পেরেছে যে ভাইরাল দাবিটি ভুল। ভিডিওটির সঙ্গে ভারতের কোনও সম্পর্কই নেই। আসলে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানিয়ে নেপালে মার্চে কিছু লোক হিংসাত্মক ভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল। ভিডিওটি সেই ঘটনার।  

কি ভাইরাল হচ্ছে ?

ফেসবুক ইউজার ‘অজয় সনাতনী’ 13 এপ্রিল 2025 তারিখে ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখিছিলেন, “দ্যাখো দ্যাখো, পশ্চিমবঙ্গে পুলিসের দুরবস্থা এদের হাত থেকে তোমাদের কে বাঁচাবে।”

পোস্টের আর্কাইভ লিঙ্ক এখানে দেখতে পারেন।

অনুসন্ধান 

ভাইরাল দাবির সত্যতা জানার জন্য আমরা ভিডিওটির বেশ কয়েকটি কি-ফ্রেম বের করেছিলাম এবং সেগুলিকে গুগল রিভার্স ইমেজ-এর সাহায্যে সার্চ করেছি। তখন আমরা দেখলাম যে ভাইরাল ভিডিওটি 2005 সালে বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে যে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল, ভিডিওটি সেই ঘটনার। 

ভিডিওটিকে খুঁটিয়ে দেখার পর আমরা দেখতে পেলাম যে ভিডিওটির এক জায়গায় ‘घर आंगन (ঘর আঙ্গন Restro & Sekuwa’ লেখা আছে। গুগলে আমরা সেই সম্প্রকে সার্চ করে দেখলাম। তখন জানতে পেলাম যে এটা হল কাঠমান্ডুর তিনকুনে নামক স্থানের একটি রেস্তোরাঁ। সেটির বেশ কয়েকটি ছবি আমরা গুগল আর্থ-এ পেয়েছি। সেই ছবিগুলি ভাইরাল ভিডিওতে থাকা জায়গার সঙ্গে মিলে যাচ্ছে। 

আজতক-এর ওয়েবসাইটে 29 মার্চ 2025-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, “কাঠমান্ডুর কিছু-কিছু স্থানে সেই সময় উদ্বেগজনক পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছিল, যখন রাজতন্ত্রের সমর্থকরা রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে পাথর ছুড়েছিল এবং একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আক্রমণ চালিয়েছিল, বেশি কিছু গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল এবং তিনকুনে এলাকার দোকানপাটগুলিতে লুটপাট চালিয়েছিল।” এই হিংসাত্মক বিক্ষোভ প্রদর্শনের ফলে দুজনের মৃত্যু হয়েছে এবং কয়েক শো মানুষ আহত হয়েছেন। এই হিংসাত্মক বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 100-র বেশি মানুষকে পুলিস গ্রেফতার করেছে।  

বিশদ তথ্যের জন্য আমরা কাঠমান্ডুর স্থানীয় সাংবাদিক অনুজ অরোরার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে 28 মার্চে কাঠমান্ডুতে একটি বিক্ষোভ প্রদর্শন হয়েছিল। ভিডিওটি সেই ঘটনার। আসলে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানিয়ে কিছু লোক হিংসাত্মক ভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল। ভিডিওটি সেই সময়কার।  

সব শেষে আমরা সেই ইউজারের অ্যাকাউন্ট স্ক্যান করে দেখলাম যেখান থেকে ভুল দাবি সহ ভিডিও শেয়ার করা হয়েছিল। তখন জানতে পারলাম যে এই ইউজার একটি বিশেষ ভাবধারার সঙ্গে যুক্ত পোস্ট শেয়ার করেন। এই ইউজারকে সাত হাজারের বেশি মানুষ ফলো করে।

সিদ্ধান্ত: বিশ্বাস নিজে অনুসন্ধান করে জানতে পেরেছে যে পুলিসকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকা লোকেদের ভিডিওটির সঙ্গে ভারতের কোনও সম্পর্কই নেই। আসলে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে মার্চ মাসে কিছু লোক হিংসাত্মক ভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল। ভিডিওটি সেই বিক্ষোভ প্রদর্শনের।

  • Claim Review : পশ্চিমবঙ্গে পুলিসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে।
  • Claimed By : FB User Ajay Sanatani
  • Fact Check : Misleading

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later