Fact Check : ফ্লোরিডা দুর্ঘটনায় অভিযুক্ত ট্রাক চালকের পরিবারের সাথে চন্দ্রশেখরের দেখা করার ভিডিওটি ফেক
উপসংহার: বিশ্বাস নিউজের অনুসন্ধানে, এই দাবিটি সম্পূর্ণ ফেক প্রমাণিত হয়েছে। এই ভিডিওটি 2025 সালের মে মাসের, যখন সাংসদ চন্দ্রশেখর তার নিজের এক নেতার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। এই ভিডিওtiর সাথে হরজিন্দর সিংয়ের মামলার কোনও সম্পর্ক নেই। পুরানো ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ভুল প্রেক্ষাপটে শেয়ার করা হচ্ছে।
- By: Jyoti Kumari
- Published: সেপ্টে. 7, 2025 at 12:25 অপরাহ্ন
- Updated: সেপ্টে. 7, 2025 at 11:48 অপরাহ্ন
নিউ দিল্লি (বিশ্বাস নিউজ)। ফ্লোরিডায় আইন অমান্য করে ইউ-টার্ন নেওয়ায়র ফলে একটি দুর্ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক হরজিন্দর সিং সম্পর্কে প্রকাশিত একাধিক খবরের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিওতে, উত্তর প্রদেশের নাগিনার সাংসদ চন্দ্রশেখর আজাদকে একজন বৃদ্ধা মহিলাকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে চন্দ্রশেখর ফ্লোরিডা দুর্ঘটনায় অভিযুক্ত হরজিন্দর সিং-এর পরিবারের সাথে দেখা করার জন্য পঞ্জাবে পৌঁছেছেন।
বিশ্বাস নিউজের অনুসন্ধানে এই দাবি সম্পূর্ণ ফেক প্রমাণিত হয়েছে। এই ভিডিওটি 2025 সালের মে মাসের, যখন সাংসদ চন্দ্রশেখর তার পরিচিত এক নেতার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। এই ভিডিওটির সাথে হরজিন্দর সিংয়ের মামলার কোনও সম্পর্ক নেই। পুরনো ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ভুল প্রেক্ষাপটে শেয়ার করা হচ্ছে।
ভাইরাল পোস্টে কী আছে?
ভাইরাল পোস্টটি ফেসবুকে শেয়ার করে একজন ব্যবহারকারী লিখেছেন, “চন্দ্রশেখর ভাই পাঞ্জাবে হরজিন্দর সিংয়ের বাড়িতে পৌঁছেছেন।
পোস্টটির আর্কাইভ সংস্করণটি এখানে দেখুন।

অনুসন্ধান
অনুসন্ধানের শুরুতেই, আমরা প্রথমে গুগল লেন্সের মাধ্যমে ভাইরাল ভিডিওটির মূল ফ্রেমগুলি অনুসন্ধান করি। সার্চ করে আমরা 2 মে ‘কমল কুমার ব্রার’-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা এই ভিডিওটি দেখতে পাই। ভিডিওটির সাথে ক্যাপশন দেওয়া হয়েছে, “নাগিনার সাংসদ এবং আমার মায়ের দেখা করার একটি সুন্দর মুহুর্ত।”

অনুসন্ধানের স্বার্থে আমরা এই প্রোফাইলটি স্ক্যান করি। অনুসন্ধানে, আমরা এই প্রোফাইলে চন্দ্রশেখর এবং তার রাজনৈতিক দল সম্পর্কিত একাধিক পোস্ট পেয়েছি, যা দেখে আমরা চন্দ্রশেখরের রাজনৈতিক দলের সাথে ব্রারের যোগাযোগ অনুমান করেছি।
এর ওপর ভিত্তি করে আমরা অনুসন্ধান এগিয়ে নিয়ে যাই এবং গুগলে কমল কুমার ব্রার সম্পর্কে সার্চ করি। সার্চ করে, আমরা My Neta.info থেকে একাধিক তথ্য পাই। তথ্য অনুসারে, কমল কুমার ব্রার আজাদ সমাজ পার্টির নেতা।
সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, 12 আগস্ট ফ্লোরিডা টার্নপাইকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তিন হাইতি নাগরিকের। দুর্ঘটনাটি ঘটে যখন একজন ভারতীয় বংশোদ্ভূত অবৈধ অভিবাসী ট্রাক চালক হরজিন্দর সিং আইন অমান্য করে একটি ইউ-টার্ন নেন। কর্মকর্তাদের মতে, সিং 2018 সালে অবৈধভাবে ক্যালিফোর্নিয়ায় প্রবেশ করেন এবং পরে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পান।
নির্বাহী পরিচালক ডেভ কার্নার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, “হরজিন্দর সিং, জাতীয় পথ দুর্ঘটনায় হত্যা এবং অভিবাসন লঙ্ঘনের অভিযোগের অধীনে হেফাজতে আছেন।”
একই সাথে, 25 আগস্ট এই বিষয়ে জাগরণ-এ প্রকাশিত একটি সংবাদ অনুসারে, “ফ্লোরিডায় একজন পাঞ্জাবি ট্রাক চালকের দুর্ঘটনার পর, মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার্ক ভিসা নিষিদ্ধ করেছে, যার ফলে প্রায় 1.5 লক্ষ পাঞ্জাবি ট্রাক চালকের জীবিকা ঝুঁকির মুখে পড়েছে। মার্কিন সরকার, বিদেশী চালকের ক্রমবর্ধমান সংখ্যাকে নাগরিকদের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। এই বিষয়টি পাঞ্জাবের রাজনৈতিক দলগুলির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”
ভাইরাল ভিডিওটি নিশ্চিত করার জন্য, আমরা কমল কুমার ব্রারের সাথে যোগাযোগ করেছি। তিনি আমাদের জানান যে তিনি ভীম আর্মি হরিয়ানার সভাপতি এবং ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি কোমল কুমারের মা।
আরও অনুসন্ধান করে আমরা জানতে চেষ্টা করেছি যে ফ্লোরিডার ট্রাক দুর্ঘটনা মামলায় অভিযুক্ত হরজিন্দর সিংয়ের পরিবারের সাথে চন্দ্রশেখর আজাদ দেখা করতে এসেছেন কিনা। অনুসন্ধান করে, আমরা এই বিষয়টির সাথে সম্পর্কিত কোনও তথ্য পাইনি।
এবার ফেক পোস্টটি যিনি শেয়ার করেছেন, সেই ব্যবহারকারীর সোশ্যাল স্ক্যানিংয়ের পালা। আমরা দেখেছি যে ওই ব্যবহারকারীকে 597 জন অনুসরণ করেন।
উপসংহার: বিশ্বাস নিউজের অনুসন্ধানে, এই দাবিটি সম্পূর্ণ ফেক প্রমাণিত হয়েছে। এই ভিডিওটি 2025 সালের মে মাসের, যখন সাংসদ চন্দ্রশেখর তার নিজের এক নেতার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। এই ভিডিওtiর সাথে হরজিন্দর সিংয়ের মামলার কোনও সম্পর্ক নেই। পুরানো ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ভুল প্রেক্ষাপটে শেয়ার করা হচ্ছে।
- Claim Review : চন্দ্রশেখর ফ্লোরিডা দুর্ঘটনায় অভিযুক্ত হরজিন্দর সিংয়ের পরিবারের সাথে দেখা করার জন্য পঞ্জাবে পৌঁছেছেন।
- Claimed By : ইনস্টাগ্রাম ব্যবহারকারী- সুরজ কুমার
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











