Fact Check : ভজন লাল শর্মার অ্যাক্সিডেন্টের বলা ভাইরাল ভিডিও দৌসাতে রাজেশ পায়লটের পূণ্যতিথিতে আয়োজিত কর্মসূচির
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে সম্প্রতি ভজন লাল শর্মার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। অ্যাক্সিডেন্টের সঙ্গে জড়িত ভাইরাল করা ভিডিওটি ভুয়ো। এছাড়াও এই ভিডিওটি এক মাসের বেশি পুরানো পূর্ব রাজনীতিবিদ রাজেশ পায়লটের পূণ্যতিথির অনুষ্ঠানের।
- By: Umam Noor
- Published: জুলাই 25, 2025 at 07:23 অপরাহ্ন
- Updated: জুলাই 30, 2025 at 07:24 অপরাহ্ন
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একটি রাস্তায় মানুষের ভিড় এবং গাড়ি দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ইউজার দাবি করছেন যে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার সম্প্রতি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই কারণেই এই ভিড় জমা হয়েছে।
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে সম্প্রতি ভজন লাল শর্মার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। অ্যাক্সিডেন্টের সঙ্গে জড়িত ভাইরাল করা ভিডিওটি ভুয়ো। এছাড়াও এই ভিডিওটি এক মাসের বেশি পুরানো পূর্ব রাজনীতিবিদ রাজেশ পায়লটের পূণ্যতিথির অনুষ্ঠানের।
ভাইরাল পোস্টে কী আছে ?
20 জুলাই ফেসবুক ইউজার ভাইরাল পোস্টটি শেয়ার করে লেখেন, “মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার অ্যাক্সিডেন্ট।”
পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখুন।

তদন্ত
আমরা তদন্ত শুরু করে সর্বপ্রথম ভাইরাল হওয়া এই ভিডিওটিকে ভাল করে দেখি। ভিডিওতে পলিটিক্যাল ব্যানার আমাদের নজরে আসে, যাতে এই ভিডিওটির কোনো রাজনৈতিক সভার সঙ্গে জড়িত হওয়ার আন্দাজ হয়।

এই ভিত্তিতে আমরা আমাদের তদন্ত এগিয়ে নিয়ে ভাইরাল ভিডিওটির কীফ্রেম গুগল লেন্সের মাধ্যমে সার্চ করি। সার্চ করার পরে আমরা এই ভিডিওটি সচীন পায়লট ফ্যান্স নামের একটি ইন্সটাগ্রাম হ্যান্ডেলে 11 জুন 2025 তারিখে আপলোড করা পাই। এখানে ভিডিওটিকে দৌসার বলা হয়েছে।
মিডিয়া বালাজ নামের ফেসবুক পেজেও ভাইরাল ভিডিওর সঙ্গে মিল পাওয়া দৃশ্য 11 জুনে আপলোড করা পাওয়া যায়। এখানে দেওয়া তথ্য অনুসারে, “পায়লট প্রেমীরা দৌসাতে ভিড় করেন, রাজেশ পায়লটের পূণ্যতিথিতে মানুষ উপস্থিত হন”
11 জুন 2025 তারিখে ইটিভি ভারতের খবর অনুসারে, “পূর্ব কেন্দ্রীয় মন্ত্রী রাজেশ পায়লটের 25তম পূণ্যতিথির অনুষ্ঠানে দৌসার ভড়ানাতে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। বুধবারে আয়োজিত সর্বধর্ম প্রার্থনা সভাতে বিশাল সংখ্যক কংগ্রেস কর্মকর্তা এবং সাধারণ মানুষও পৌঁছান। সেখানে, পূর্ব মুখ্যমন্ত্রী অশোক গহলোত, প্রদেশ প্রভারী সুখজিন্দর সিং রন্ধবা, নেতা প্রতিপক্ষ টিকারাম জুলী, প্রদেশ কংগ্রেসের অধ্যক্ষ গোবিন্দ সিং ডোটাসরা সহ 45জন বিধায়ক এবং 7জন লোকসভা সংসদও পৌঁছান। এছাড়াও মহিলা কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ অলকা লাম্বা এবং যুব কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ উদয়ভানও পৌঁছান এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।”
11 ডিসেম্বর 2024 তারিখে জাগরণের খবরে বলা হয়েছিল, “রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার কনভয়ের সঙ্গে একটি কারের ধাক্কা লাগে। এই ঘটনায় বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী আহতদের নিয়ে নিজে হাসপাতালে পৌঁছান। বলা হচ্ছে যে ঘটনাটি এনআরআই সার্কেলের আশেপাশে হয়েছে। সিএম ভজন লাল শর্মা উপরাষ্ট্রপতির কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন।”
লাইভ হিন্দুস্থানের 12 ডিসেম্বর 2024 তারিখের খবর অনুসারে, “রাজস্থানের জয়পুরে একটি ট্যাক্সি মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার কনভয়ে ঢুকে যায় এবং আগের দিকে চলা দুটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এই ঘটনায় 1জন এএসআই -এর মৃত্যু হয়, যেখানে 4জন পুলিশকর্মী, ট্যাক্সি ড্রাইভার সহ 6জন ভিষণভাবে আহত হন। এরমধ্যে কিছুজনের অবস্থা গুরুতর বলা হচ্ছে।”
ভাইরাল ভিডিওর সঙ্গে জড়িত নিশ্চয়তার জন্য আমরা রাজস্থানের প্রবীণ স্বতন্ত্র সংবাদদাতা সন্তোষ পান্ডের সঙ্গে যোগাযোগ করি এবং ভাইরাল পোস্টটি শেয়ার করি। এই ভিডিওটি পুরানো।
এবার পালা ছিল ভুয়ো পোস্টটি শেয়ার করা ফেসবুক ইউজারের সোশ্যাল স্ক্যানিং করা। আমরা পাই যে ইউজারকে 5 হাজারের বেশি মানুষ ফলো করেন। সেখানে, ইউজারের বায়ো অনুযায়ী, তিনি রাজস্থানের বাসিন্দা।
উপসংহার: বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে সম্প্রতি ভজন লাল শর্মার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। অ্যাক্সিডেন্টের সঙ্গে জড়িত ভাইরাল করা দাবি ভুয়ো। এছাড়াও এই ভিডিওটি পূর্ব রাজনীতিবিদ রাজেশ পায়লটের পূণ্যতিথির অনুষ্ঠানের এক মাস পুরানো।
- Claim Review : রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার সম্প্রতি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই কারণেই এই ভিড় জমা হয়েছে।
- Claimed By : FB User- C. K Jaan
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











