Fact Check: রোবটকে বানানো মহিলার ভিডিও এডিটেড, আসলে রোবটের জায়গায় একজন ব্যক্তি ছিলেন
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে একজন মহিলা রোবটকে বোকা বানিয়ে দিয়েছেন।
- By: Pallavi Mishra
- Published: মার্চ 22, 2025 at 02:34 অপরাহ্ন
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে একজন মহিলা রোবটকে বোকা বানিয়ে দিয়েছেন। ভিডিওতে মহিলা রোবটের ক্যারি ব্যাগ চুরি করে নেন। সোশ্যা মিডিয়া এই ভিডিওটি শেয়ার করে দাবি করছে যে প্রাকৃতিক বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর চেয়ে ভাল।
বিশ্বাস নিউ নিজেদের তদন্তে এই দাবিকে ভুল বলে পেয়েছেন। আসলে এই ভিডিওটি এডিটেড। আসল ভিডিওতে কোনো রোবট নেই, বরং একজন ব্যক্তি ছিলেন।
কী আছে ভাইরাল পোস্টে?
ইন্সটাগ্রাম ইউজার ‘punjabbeyond’ 20 মার্চ 2025 এ ভাইরাল ভিডিওটি (আর্কাইভ লিঙ্ক) শেয়ার করেন। ভিডিওটিতে মহিলা একটি রোবটের হাত থেকে ব্যাগ চুরি করে নেন এবং রোবটকে বিভ্রান্ত করেন। পোস্টটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে প্রাকৃতিক বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর চেয়ে ভাল।

তদন্ত
তদন্ত শুরু করার জন্য আমরা সর্বপ্রথম ভিডিওটিকে ভাল করে পর্যবেক্ষণ করি। ভিডিওতটিতে যখন রোবট ঘুরে যায়, তখন কোণের দিকে একটি ব্লার লাইন দেখা যায়। আমাদের সন্দেহ হয় যে এই ভিডিও এডিটেড হতে পারে।
তদন্ত এগিয়ে নিয়ে যেতে আমরা এই ভিডিওর কীফ্রেম গুগল রিভার্স ইমেজে সার্চ করি। আমরা এই ভিডিওটি Jiangxi Peng Lao Watch 0K7n নামের ইউটিউব চ্যানেলে 11 মার্চ 2025 এ আপলোড করা পেয়েছি। কিন্তু এই ভিডিওতে কোনো রোবট নেই, বরং একজন পুরুষকে দেখা যাচ্ছে, যার হাত থেকে মহিলা ক্যারি ব্যাগ চুরি করে নেন। এই ভিডিওটিকে মিরর ইমেজ করে পুরুষের জায়গায় রোবটকে লাগানো হয়েছে।
এই বিষয়ে নিশ্চয়তার জন্য আমরা ভিডিও এবং কম্পিউটার গ্রাফিক এক্সপার্ট অরুণ কুমারের সঙ্গে কথা বলি। উনি ভিডিওটি যে এডিটেড তার কনফার্মেশন দিয়ে বলেন, “ভিডিওতে রোবটের কোণে অনেকটা ব্লার আছে এবং মুভমেন্টের সময় তার আশেপাশে অনেক সাদা লাইনও দেখা যাচ্ছে। এডিট করে লাগানো জিনিসের এটাই পরিচয়।”
ভাইরাল ভিডিওটিকে ভুল দাবি সহ শেয়ার করা ইউজার punjabbeyond কে ইন্সটাগ্রমে প্রায় 160000 এর বেশি মানুষ ফলো করেন।
উপসংহার: বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে ভাইরাল ভিডিওটিকে এডিটেড বলে পেয়েছেন। আসল ভিডিওতে কোনো রোবট নেই, বরং একজন ব্যতি ছিলেন।
- Claim Review : প্রাকৃতিক বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর চেয়ে ভাল
- Claimed By : Instagram User ‘punjabbeyond’
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











