X
X

Fact Check: বাংলাদেশেরভিডিওকেপশ্চিমবঙ্গের বলেসাম্প্রদায়িক ঘটনারদাবিভাইরাল

বাংলাদেশে চুরির অভিযোগে মারধরের ভিডিওটিকে সাম্প্রদায়িক রঙ দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বলে শেয়ার করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

  • By: Sharad Prakash Asthana
  • Published: এপ্রিল 7, 2025 at 10:25 পূর্বাহ্ন
  • Updated: এপ্রিল 25, 2025 at 10:56 পূর্বাহ্ন

নয়াদিল্লি (বিশ্বাস নিউজ) সাম্প্রদায়িক ঘটনা দাবি করে একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে একজনকে দেখা যাচ্ছে আরেকজনকে মারধর করতে। এই ঘটনা ঘটার সময় পাশে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। ভিডিওটি শেয়ার করে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গে একজন হিন্দুকে মারছেন একজন মুসলিম ব্যক্তি। এই ভিডিওটি ওই ঘটনারই।

বিশ্বাস নিউজ এই ভিডিওটির তদন্ত করেছে এবং জেনেছে যে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের। বাংলাদেশের নারায়ণগঞ্জে চুরির অভিযোগে একজন ব্যক্তিকে মারধর করা হয়েছে, ওই ঘটনার ভিডিও পশ্চিমবঙ্গের বলে সাম্প্রদায়িক ঘটনার দাবি করা হচ্ছে।

ভাইরাল পোস্ট

৩১ মার্চ ইনস্টাগ্রাম ব্যবহারকারী diwane_hum_ram_ke কে এই ভিডিওটি শেয়ার করেছেন (আর্কাইভ লিঙ্ক)। এতে লেখা রয়েছে, “পশ্চিমবঙ্গের হিন্দুরা, সকল হিন্দুদের এর জন্য এক হওয়া উচিত, জাগো, জাগো, জাগো”

তদন্ত

ভাইরাল হওয়া ভিডিওটি তদন্ত করার জন্য, আমরা ভিডিওটির কীফ্রেম বের করেছি এবং গুগল লেন্সের সাহায্যে সার্চ করেছি। ভাইরাল ওই ভিডিওটি Times Narayanganj ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৩ মার্চ আপলোড করা হয়েছে। এতে দেওয়া তথ্য অনুযায়ী চাষাড়ায় চুরির অভিযোগে অভিযুক্তকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

The Daily Ujjibito Bangladesh নামক ফেসবুক পেজে এই ঘটনা সম্পর্কিত আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে। সঙ্গে লেখা আছে, চাষাড়ায় চুরির অভিযোগে মারধরের পর অভিজুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে হ্যাশট্যাগ নারায়ণগঞ্জও ব্যবহার করা হয়েছে।

ফেসবুক পেজের প্রোফাইল অনুযায়ী, এটি বাংলাদেশের একটি নিউজ পোর্টাল।

এতে আপলোড করা ভিডিওতে জ্যাকেট পরা একজনকে দেখা যাচ্ছে, যার গায়ে লেখা আছে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার।

গুগল এ সার্চ করে জানা গেছে, জ্যাকেটের লোগোটি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA) এর।

এই বিষয়ে আমরা বাংলাদেশের সাংবাদিক সাদিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করি। তিনি বলেন যে, ভিডিওতে নারায়ণগঞ্জ লেখা দেখা যাচ্ছে, যা ঢাকার পার্শ্ববর্তী একটি জেলা। ভিডিওতে যমুনা টিভিও লেখা রয়েছে, যেটি বাংলাদেশের একটি বিখ্যাত টিভি চ্যানেল।

যে ব্যবহারকারী বাংলাদেশের ভিডিওটিকে পশ্চিমবঙ্গের বলে শেয়ার করেছেন তিনি কোন আদর্শ দ্বারা প্রভাবিত।

উপসংহার: বাংলাদেশে চুরির অভিযোগে মারধরের ভিডিওটিকে সাম্প্রদায়িক রঙ দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বলে শেয়ার করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

  • Claim Review : পশ্চিমবঙ্গের একজন হিন্দু ব্যক্তিকে একজন মুসলিম ব্যক্তি মারধর করেছে৷ এই ভিডিওটি একই ঘটনার।
  • Claimed By : FB ব্যবহারকারী- diwane_hum_ram_ke
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later