X
X

Fact Check: ভারতীয় মুসলমানের নামে 2020 সালের পাকিস্তানের ভিডিও ভাইরাল

বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল পোস্টটি মিথ্যা প্রমাণিত হয়েছে। পাকিস্তানের পুরানো ভিডিওকে ভারতীয় মুসলমানের বলে মিথ্যা সাম্প্রদায়িক দাবি করা হচ্ছিল।

  • By: Ashish Maharishi
  • Published: মে 26, 2025 at 07:07 অপরাহ্ন

নতুন দিল্লি (Vishvas News)। সোশ্যাল মিডিয়ার আলাদা-আলাদা প্ল্যাটফর্মে 33 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে। এখানে একজন ব্যক্তিকে বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের হুমকি দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভারতের বলে ভাইরাল করা হচ্ছে। এই ভিডিওটি আগেও একবার ভাইরাল হয়েছিল।

বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল ভিডিওটি নিয়ে করা দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। ভিডিওটি ভারতের না, পাকিস্তানের। 2020 সালের এই ভিডিওটিকে আবার ভারতে মিথ্যা সাম্প্রদায়িক দাবি সহ শেয়ার করা হচ্ছে।

কী ভাইরাল হচ্ছে

জওহরলাল পাটেল নামের একজন ফেসবুক ইউজার 14 মে ভিডিও ক্লিপটি শেয়ার করে লেখেন, “এটাই হল ভারতের ভীত মুসলমান। মারব নয়তো মরব, কিন্তু মিটার নেব না। বিদ্যুৎ চুরি করব।”

ভাইরাল পোস্টের কনটেন্ট এখানে হুবহু লেখা হয়েছে। এটিকে সত্যি ভেবে নিয়ে অনেক ইউজার শেয়ার করছেন। পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখুন।

তদন্ত

বিশ্বাস নিউজ ভাইরাল পোস্টটি সম্পর্কে সত্যতা যাচাই করার জন্য সর্বপ্রথম গুগল লেন্স টুল ব্যবহার করেছে। ভাইরাল ক্লিপের বেশ কিছু কীফ্রেম বের করা হয়েছে। তারপর এগুলি গুগল লেন্স টুলের মাধ্যমে সার্চ করা হয়েছে। আমরা আসল ভিডিও পাকিস্তানের ফেসবুক পেজ ডিজিটাল টিভি 360 তে পেয়েছি। 6 আগষ্ট 2020 তে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। ভিডিওটি পাকিস্তানের বলা হয়েছে।

তদন্ত এগিয়ে নিয়ে যেতে আমরা গুগল ওপেন সার্চ টুল ব্যবহার করেছি। এখানে কীবোর্ড দিয়ে সার্চ করায় আমরা পাকিস্তানের নিউজ ওয়েবসাইট সিয়াসত ডট পিকে তে একটি খবর পেয়েছি। 28 জুলাই 2020 তে প্রকাশিত এই খবর থেকে জানা গেছে যে ভাইরাল ভিডিওটি পাকিস্তানের করাচিতে ঘটে যাওয়া ঘটনার। ব্যক্তিটি বিদ্যুৎ চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন, কিন্তু নিজের দোষ স্বীকার না করে কর্মচারীদের হুমকি দিতে শুরু করেন।

বিশ্বাস নিউজ আগে একবার এই ক্লিপটির যাচাই করেছিল। সেই সময় পাকিস্তানের আরব নিউজের সাংবাদিক নিয়ামত খানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনিও ভিডিওটি পাকিস্তানের কনফার্ম করে বলেছিলেন যে ভাইরাল ভিডিওটি পাকিস্তানের করাচিতে প্রায় চার বছর আগের একটি ঘটনার। এই ব্যক্তি বিদ্যুৎ চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন।

এবার পালা ছিল পাকিস্তানের ভিডিওটিকে ভারতের বলে ভাইরাল করা ইউজারের তদন্ত করা। ফেসবুক ইউজার জওহরলাল পাটেলের প্রায় পাঁচ হাজার ফ্রেন্ড আছে। ইউজার হায়দ্রাবাদে থাকেন।

निष्कर्ष: বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল পোস্টটি মিথ্যা প্রমাণিত হয়েছে। পাকিস্তানের পুরানো ভিডিওকে ভারতীয় মুসলমানের বলে মিথ্যা সাম্প্রদায়িক দাবি করা হচ্ছিল।

  • Claim Review : ভারতের মুসলমানের ভিডিও
  • Claimed By : FB Jawaharlal Pater
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later