Fact Check: পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়া সীমা হায়দারের এই ভিডিওটি এডিটেড
পহেলগাম সন্ত্রাসী হামলার পরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বজায় আছে। এরমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে ভারতীয় নাগরিককে বিয়ে করে ফেমাস হওয়া পাকিস্তানি মহিলা সীমা হায়দার এবং সুপ্রিম কোর্টের উকিল এপি সিংকে মৌখিকভাবে ‘পাকিস্তান জিন্দাবাদ’ এবং ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান দিতে শোনা যাচ্ছে।
- By: Pallavi Mishra
- Published: মে 31, 2025 at 01:37 অপরাহ্ন
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। পহেলগাম সন্ত্রাসী হামলার পরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বজায় আছে। এরমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে ভারতীয় নাগরিককে বিয়ে করে ফেমাস হওয়া পাকিস্তানি মহিলা সীমা হায়দার এবং সুপ্রিম কোর্টের উকিল এপি সিংকে মৌখিকভাবে ‘পাকিস্তান জিন্দাবাদ’ এবং ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান দিতে শোনা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ইউজার, সরকারের কাছে এই দুইজনকে জেলে পাঠানোর দাবি করছেন।
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে এই ভিডিওটি এডিটেড। আসল ভিডিওটি 2023 এর, যেখানে তারা ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ এবং ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন।
কী ভাইরাল হচ্ছে?
ইন্সটাগ্রাম ইউজার ‘pawangupta21dec’ 16 মে 2025 এ ভাইরাল ভিডিওটি (আর্কাইভ লিঙ্ক) শেয়ার করে লিখেছেন, ”মোদিজি আপনার কাছে হাতজোর করে রিকুয়েস্ট করছি। 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসবাদী জেলের ভেতরে থাকা উচিৎ। বেশি বেশি করে শেয়ার করুন, ফলো করুন, ভারত মাতার জয়।”

তদন্ত
পোস্টে করা দাবির তদন্ত করার জন্য আমরা সর্বপ্রথম ভিডিওটির কীফ্রেম গুগল রিভার্স ইমেজে সার্চ করেছি। আমরা এই সম্পূর্ণ ভিডিওটি দৈনিক জাগরণের ইউটিউব চ্যানেলে 13 আগষ্ট আপলোড হওয়া একটি ভিডিও রিপোর্টে পেয়েছি। ভিডিওটিতে পরিষ্কার শোনা যাচ্ছে যে সীমা হায়দার এবং সুপ্রিম কোর্টের উকিল এপি সিং ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ এবং ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দিচ্ছেন। ভিডিওটির সঙ্গে ডেস্ক্রিপশনে লেখা ছিল “হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সীমা হায়দার রাবূপুরায় অবস্থিত নিজের বাড়িতে পতাকা লাগিয়েছেন। এই সময় তার স্বামী সচীন এবং আইনজীবী এপি সিং সেখানে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, সীমা নিজের বাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে ভারত মাতার জয় এবং হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান দেওয়ার পাশাপাশি পাকিস্তান মুর্দাবাদও বলেন..”
আমরা এই সম্পূর্ণ ভিডিও নিউস পোর্টাল লাইভ হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল এ 14 আগষ্ট 2023 এ আপলোড করা পেয়েছি। এই ভিডিওতেও দেখা যাচ্ছে যে সীমা হায়দার এবং সুপ্রিম কোর্টের উকিল এপি সিং ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ এবং ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন। ভিডিওটির সঙ্গে ডেস্ক্রিপশনে লেখা “সীমা হায়দারের হাব-ভাব আলাদা দেখা যাচ্ছে। নিজেকে হিন্দুস্তানের বধূ বলা সীমা এইবার পাকিস্তান মুর্দাবাদের স্লোগান দিয়ে দিলেন। সীমার নতুন ভিডিওতে তাকে মাথায় ওড়না বেঁধে পাকিস্তান মুর্দাবাদ এবং হিন্দুস্তান জিন্দাবাদ বলতে দেখা যাচ্ছে …”
আমরা এই বিষয়ে দৈনিক জাগরণের জন্য 2023 সালে কভার করা সাংবাদিক রাধেশ্যাম ভাগেলের সঙ্গে কথা বলেছি। তিনি বলেন “এই ভিডিওটি আগষ্ট 2023 এর যখন ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অন্তর্গত সীমা হায়দার নিজের বাড়ির ছাদে পতাকা উত্তোলন করেছিলেন এবং মিডিয়াকেও সম্বোধিত করেছিলেন। সেই সময় তার সঙ্গে তার উকিল এপি সিংও উপস্থিত ছিলেন। আমি সেখানে উপস্থিত ছিলাম এবং তিনি হিন্দুস্তান জিন্দাবাদ এবং পাকিস্তান মুর্দাবাদের স্লোগান দিয়েছিলেন। ভাইরাল ভিডিওটি এডিটেড।”
আমরা এই বিষয়ে সুপ্রিম কোর্টের উকিল এপি সিং এর সঙ্গেও যোগাযোগ করেছিলাম। তিনিও কনফার্ম করেছেন যে ভিডিওটি এডিটেড।
ভাইরাল ভিডিওটি মিথ্যা দাবি সহ শেয়ার করা ইন্সটাগ্রাম ইউজার pawangupta21dec এর 150 এর বেশি ফলোয়ার্স আছে।
উপসংহার: বিশ্বাস নিউজ নিজের তদন্তে পেয়েছে যে ভাইরাল ভিডিওটি এডিটেড। আসল ভিডিও 2023 এর, যেখানে সীমা হায়দার এবং সুপ্রিম কোর্টের উকিল এপি সিং ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ এবং ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন।
- Claim Review : পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়া সীমা হায়দার
- Claimed By : Instagram user ‘pawangupta21dec’
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











