X
X

Fact Check: প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক সফরের সাথে পশ্চিমবঙ্গের সংঘাতের পুরানো ভিডিও জুড়ে করা হল ভাইরাল

সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সফরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে কিছু লোককে বিজেপির পতাকা ধরে থাকতে দেখা গিয়েছে, আর কিছু লোককে দেখা গিয়েছে একজন পুলিশ কর্মীর ওপর আক্রমণ চালাতে।

  • By: Umam Noor
  • Published: আগস্ট 30, 2025 at 03:40 অপরাহ্ন

নিউ দিল্লি (বিশ্বাস নিউজ) সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সফরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে কিছু লোককে বিজেপির পতাকা ধরে থাকতে দেখা গিয়েছে, আর কিছু লোককে দেখা গিয়েছে একজন পুলিশ কর্মীর ওপর আক্রমণ চালাতে।

ঘটনাটি প্রধানমন্ত্রী মোদীর পশ্চিমবঙ্গ সফরের সময়ে সংঘটিত হয়েছে বলে ভিডিওটি শেয়ার করা হচ্ছে, এবং দাবি করা হচ্ছে যে এটি একটি সাম্প্রতিক ভিডিও যেখানে একটি নির্দিষ্ট দলের সমর্থকেরা রাস্তায় ঝামেলার সৃষ্টি করছে।

বিশ্বাস নিউজ তদন্তে করে দেখেছে যে ভাইরাল হওয়া এই ভিডিওটি 2022 সালের। এই ভিডিওটি সেই সময়ের, যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি একটি অভিযান করে এবং অভিযান করার সময়ে, বিজেপি কর্মী এবং পুলিশ একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সেই ঘটনার পুরানো ভিডিওটিকেই এখন বিভ্রান্তিকর দাবী সহ ছড়িয়ে দেওয়া হচ্ছে।

কি আছে ওই ভাইরাল পোস্টে?

একজন ফেসবুক ব্যবহারকারী 7 আগস্ট ভাইরাল হওয়া ওই পোস্টটি শেয়ার করে লিখেছিলেন, “কিছু বললেই তর্ক শুরু হয়ে যাবে, কিন্তু দুর্বৃত্তদের হাতে #BJP-র পতাকা। পশ্চিমবঙ্গের এই গুন্ডাদের হাত থেকে পুলিশ বাহিনী নিরাপদ নয়, আবার এরাই বলে যে হিন্দুরা বিপদে আছে।”

পোস্টটির আর্কাইভ সংস্করণটি এখানে দেখুন।

তদন্ত

তদন্ত শুরু করেই আমরা প্রথমে গুগল লেন্সের মাধ্যমে ভাইরাল ভিডিওটির মূল ফ্রেমগুলি অনুসন্ধান করি। অনুসন্ধান করার সময়, আমরা 2022 সালের 13 সেপ্টেম্বর  তারিখে কোনও ক্যাপশন ছাড়াই আপলোড করা এই ভিডিওটি পেয়েছি।

তদন্তের পরবর্তী ধাপে আমরা গুগল টাইম টুল এবং কীওয়ার্ডের সাহায্যে আমরা সংবাদটি অনুসন্ধান করি। অনুসন্ধান করতে গিয়ে আমরা TV9 বাংলার ইউটিউব চ্যানেলে একটি নিউজ বুলেটিন খুঁজে পাই। 2022 সালের 14 সেপ্টেম্বরের একটি খবর অনুযায়ী, “বিজেপির নবান্ন অভিযান সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় মোট 6টি এফআইআর দায়ের করা হয়েছে। এর ভিত্তিতে পুলিশ মোট 13 জনকে গ্রেপ্তার করেছে। সহকারী পুলিশ কমিশনারের উপর হামলা এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বড়বাজার থানার পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে।”

সংবাদ অনুসন্ধান করার সময়ে আমরা 2022 সালের 14 সেপ্টেম্বর তারিখের একটি প্রতিবেদন খুঁজে পেয়েছি। তথ্য অনুসারে, “মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের সময় ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেবজিৎকে এমজি রোডে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তিনি হেলমেট পরে আছেন। হঠাৎ, কিছু বিক্ষোভকারী লাঠি ও পাথর দিয়ে তার উপর আক্রমণ করে। তাদের অনেকের হাতে বিজেপির পতাকা ছিল। ভিডিওতে, দেবজিৎকে উত্তেজিত জনতার এলোপাথাড়ি মার থেকে বাঁচার জন্য দৌড়াতে দেখা যাচ্ছে। বিক্ষোভকারীরা তাকে তাড়া করছে এবং মারধর করছে। বিজেপির পতাকাবাহীরা তাকে রাস্তায় ফেলে মারতে শুরু করে। এর পরে, দুই পুলিশকর্মী কোনওভাবে দেবজিৎকে জনতার হাত থেকে রক্ষা করে সেখান থেকে চলে যায়।”

বিভিন্ন সংবাদ অনুযায়ী, তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করার উদ্দেশ্যে বিজেপি নবান্ন (প্রশাসনিক ভবন) অভিযান শুরু করেছিল। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে পুলিশ এই পদযাত্রা থামানোর চেষ্টা করে এবং শুভেন্দু অধিকারীর মতো একাধিক বিশিষ্ট বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। এই অভিযানটি 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যার জন্য বিজেপি-র তরফ থেকে সমর্থকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল।

ভাইরাল ভিডিওটি নিশ্চিত করার জন্য, আমরা কলকাতার প্রবীণ সাংবাদিক জয়দীপের সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে, এই ভিডিওটি বেশ কয়েক বছরের পুরনো। প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক সফরের সময় এমন কোনও ঘটনা প্রকাশ্যে আসেনি।

এরপর আমরা বিভ্রান্তিকর পোস্টটি শেয়ার করা ওই ফেসবুক ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি স্ক্যান করি। আমরা দেখেছি যে ওই ব্যবহারকারীকে প্রায় সাত হাজার মানুষ অনুসরণ করেন।

উপসংহার: বিশ্বাস নিউজ তদন্তে করে দেখেছে যে ভাইরাল হওয়া ভিডিওটি 2022 সালের। এই ভিডিওটি সেই সময়কার, যখন বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিল এবং ওই বিক্ষোভের সময়ে বিজেপি কর্মী এবং পুলিশদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনাও ঘটে। সেই ঘটনার পুরনো ভিডিওটিকে এখন বিভ্রান্তিকর দাবী করে শেয়ার করা হচ্ছে।

  • Claim Review : এটি একটি সাম্প্রতিক ভিডিও যেখানে একটি নির্দিষ্ট দলের সমর্থকেরা রাস্তায় ঝামেলার সৃষ্টি করেছে।
  • Claimed By : ফেসবুক ব্যবহারকারী- তাবরেজ খান
  • Fact Check : Misleading

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later