Fact Check: কলকাতায় মহিলার হত্যাকান্ডে কোনো সাম্প্রদায়িক দিক নেই
বিশ্বাস নিউজের তদন্তে জানা গেছে যে কলকাতার ঘটনাটিকে সাম্প্রদায়িক রং লাগিয়ে ভাইরাল করা হচ্ছে। কলকাতায় মহিলার হত্যার অভিযোগে দুজন মহিলা ধরা পড়েছেন। অভিযুক্তরা মহিলার আত্মীয়। এরমধ্যে কোনো সাম্প্রদায়িক দিক নেই।
- By: Sharad Prakash Asthana
- Published: মার্চ 6, 2025 at 04:48 অপরাহ্ন
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এতে একটা সুটকেসে মহিলার মৃতদেহ দেখা গেছে, যেখানে তার আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। কিছু ইউজার্স এই ভিডিওটি শেয়ার করে দাবি করছেন যে পশ্চিমবঙ্গে একজন মুসলিম ব্যক্তি হিন্দু যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে হত্যা করেছে।
বিশ্বাস নিউজের তদন্তে জানা গেছে যে কলকাতার ঘটনাটিকে সাম্প্রদায়িক রং লাগিয়ে ভাইরাল করা হচ্ছে। কলকাতায় মহিলার হত্যার অভিযোগে দুজন মহিলা ধরা পড়েছেন। অভিযুক্তরা মহিলার আত্মীয়। এরমধ্যে কোনো সাম্প্রদায়িক দিক নেই।
ভাইরাল পোস্ট
থ্রেড ইউজার bajrang_dal_mp_ujjain_om.v 26 ফেব্রুয়ারী ভিডিওটি পোস্ট (আর্কাইভ লিঙ্ক) করে লিখেছেন,
“বাংলায় হিন্দু মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে হত্যা করেছে আক্রম”

তদন্ত
ভাইরাল দাবির তদন্ত করতে আমরা সবার প্রথমে ভিডিওটির কীফ্রেম বের করে সেটাকে গুগল লেন্সে সার্চ করেছি। ইন্সটাগ্রাম ইউজার rajpatra927 26 ফেব্রুয়ারী এই ভিডিওটি পোস্ট করেছিলেন। এখানে ভিডিওটিকে কুমোরটুলির বলা হয়েছে।

এর উপর ভিত্তি করে কীওয়ার্ড দিয়ে সার্চ করে 25 ফেব্রুয়ারী ইন্ডিয়া টুডে -এর ওয়েবসাইটে প্রকাশিত খবর এর লিঙ্ক পাওয়া যায়। এই ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া সুটকেসের ছবি দেখা গেছে। খবরটি অনুসারে, “25 ফেব্রুয়ারী কলকাতার কুমোরটুলিতে কিছু মানুষ গঙ্গার ধারে দুজন মহিলাকে একটি নীল ট্রলি ব্যাগ সহ দেখতে পান। তারা মৃতদেহটিকে নদীতে ফেলে দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। দুজন অভিযুক্ত মহিলা ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতী ঘোষকে গ্রেপ্তার করা হয়, যেখানে মৃত মহিলার পরিচয় সুমিতা ঘোষ (55) রূপে পাওয়া যায়। এরা তিনজন আত্মীয়। কলকাতা পুলিশের একজন ঊর্দ্ধতন কর্মকর্তা বলেন যে ফাল্গুনীর সঙ্গে তীব্র তর্কবিতর্কের সময় সুমিতাকে হত্যা করা হয়। ফাল্গুনী তার স্বামীর থেকে আলাদা থাকত।”

দৈনিক জাগরণের ওয়েবসাইটে 25 ফেব্রুয়ারীতে প্রকাশিত খবর অনুসারে, কলকাতার কুমোরটুলি ঘাটে ফাল্গুনী ঘোষ এবং আরতী ঘোষকে সুমিতা ঘোষের মৃতদেহ নদীতে ফেলার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় আমরা কলকাতায় দৈনিক জাগরণের রাজ্য প্রমুখ জেকে বাজপেয়ীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি বলেছেন যে এই ঘটনায় দুজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত মহিলা এবং অভিযুক্ত আত্মীয়। এই ঘটনায় কোনো সাম্প্রদায়িক দিক নেই।
ভিডিওটিকে সাম্পদায়িক দাবি করে শেয়ার করা থ্রেড ইউজার এর প্রোফাইল আমরা স্ক্যান করেছি। একই বিচারধারা দ্বারা প্রভাবিত ইউজারের 769 জন ফলোয়ার্স আছে।
উপসংহার: কলকাতায় মহিলার মৃতদেহ সুটকেসে রেখে ফেলার অভিযোগে দুজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা তিনজন আত্মীয়। এরমধ্যে কোনো সাম্প্রদায়িক দিক নেই।
- Claim Review : পশ্চিমবঙ্গে একজন মুসলিম ব্যক্তি হিন্দু যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে হত্যা করেছে
- Claimed By : Thread User- bajrang_dal_mp_ujjain_om.v
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











