Fact Check: আরবিকে নিউইয়র্কের সরকারি ভাষা বানানোর দাবি করা ভিডিওটি AI দিয়ে বানানো হয়েছে
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একজন ব্যক্তিকে নিউইয়র্কে আরবি চালু করার কথা বলতে দেখা এবং শোনা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে কিছু সোশ্যাল মিডিয়া ইউজার্স দাবি করছেন যে আমেরিকার নিউইয়র্কে মুসলিম মেয়র হতেই সেখানকার মুসলিমরা আরবিকে নিউইয়র্কের সরকারি ভাষা করার দাবি করছেন।
- By: Umam Noor
- Published: নভে. 19, 2025 at 08:07 অপরাহ্ন
- Updated: নভে. 20, 2025 at 12:39 অপরাহ্ন
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একজন ব্যক্তিকে নিউইয়র্কে আরবি চালু করার কথা বলতে দেখা এবং শোনা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে কিছু সোশ্যাল মিডিয়া ইউজার্স দাবি করছেন যে আমেরিকার নিউইয়র্কে মুসলিম মেয়র হতেই সেখানকার মুসলিমরা আরবিকে নিউইয়র্কের সরকারি ভাষা করার দাবি করছেন।
বিশ্বাস নিউজের তদন্তে সামনে এসেছে যে জোহরান মামদানির মেয়র হওয়ার সঙ্গে জড়িয়ে আরবিকে নিউইয়র্কের সরকারি ভাষা বানানোর যে দাবি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণভাবে ভুয়ো। ভাইরাল ভিডিওটি আসল নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর সাহায্যে তৈরি করা হয়েছে।
ভাইরাল পোস্টে কী আছে?
ফেসবুক পেজ ‘শিক্ষা কি শক্তি’ 10 নভেম্বর তারিখে ভাইরাল পোস্টটি শেয়ার করে যেটায় লেখা ছিল, “নিউইয়র্কে মুসলিম মেয়র হতেই…” আমরা ইংরেজ চাই না। এখন নিউইয়র্ক মধ্যপ্রাচ্যের। এখানে আরব বলা হবে।” সেখানেই ইউজার ক্যাপশনে লিখেছেন, “$&% কট্টরপন্থের এই মানসিকতাই সম্পূর্ণ বিশ্বের জন্য বপদ। যেখানে এদের জনসংখ্যা 10% এর নিচে সেখানে এরা শান্তিপ্রিয়, সেখানে ধর্মের নামে আধিপত্যের কথা বলেন, এটি $&% সভ্য সভ্যতার জন্য লজ্জাজনক দাগ। কিন্তু এই ধার্মিক মানুষদের লজ্জা কোথায়..?”
পোস্ট-এর আর্কাইভ ভার্শন এখানে দেখুন।
তদন্ত
আমাদের তদন্ত শুরু করে সবার প্রথমে আমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখি। ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তির হাবভাব আমাদের রোবটিক লাগে। সেখানেই, পেছনে থাকা ব্যানারে আরবিতে কিছু লেখা দেখা যায়, যার স্পেলিং ভুল দেখাচ্ছিল। এর উপর নির্ভর করে আমরা এই ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে সন্দেহ হয়।

এর উপর নির্ভর করে আমাদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে আমরা ভিডিওটির কী-ফ্রেম বের করি এবং এআই ছবির পরীক্ষা করা টুল সাইট ইঞ্জিনে ভিডিওটির ফ্রেম আপলোড করি। এখানে পাওয়া ফলাফল অনুসারে, এই ফ্রেমটি 99 শতাংশ এআই দ্বারা নির্মিত।

এআই ছবি পরীক্ষা করা দ্বিতীয় একটি টুল ওয়াজ ইট এআই তেও আমরা এই ভিডিওটির ফ্রেম আপলোড করি। এখানে এটিকে এআই দ্বারা তৈরি করার সম্ভাবনা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, জোহরান মামদানি নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। তার এই জয় নিয়ে আলোচনা শুধুমাত্র আমেরিকাতেই নয়, বরং বিশ্বের অন্যান্য অংশেও হচ্ছে।
ভাইরাল ভিডিওর সঙ্গে জড়িত সত্যতা যাচাই করার জন্য আমরা এআই এক্সপার্ট আজহার মাচওয়ে এর সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের বলেন যে এই ভিডিওটি স্পষ্টভাবেই এআই দ্বারা নির্মিত। এটায় পেছনে দেখতে পাওয়া লোকজনের চেহারা নষ্ট দেখাচ্ছে। সেখানে, ব্যানারে কোনো অক্ষর সঠিক দেখা যাচ্ছে না।
এবার পালা ছিল ভুয়ো পোস্টটি শেয়ার করা ফেসবুক পেজ ‘শিক্ষা কি শক্তি’ এর সোশ্যাল স্ক্যানিং করা। আমরা পাই যে এই পেজটিকে সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি মানুষ ফলো করেন। সেখানে, এই প্রোফাইলে একটি নির্দিষ্ট আদর্শ দ্বারা অনুপ্রাণিত পোস্টগুলি শেয়ার করা হয়।
উপসংহার: বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পায় যে জোহরান মামদানি এর মেয়র হওয়ার পরে আরবিকে নিউইয়র্কের সরকারি ভাষা বানানোর দাবি সহ ভাইরাল হওয়া ভিডিও আসল নয়। এই ভিডিওটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর সাহায্যে তৈরি করা হয়েছে।
- Claim Review : আমেরিকার নিউইয়র্কে মুসলিম মেয়র হতেই সেখানে থাকা বিশেষ সম্প্রদায়ের লোকেরা আরবি ভাষাকে নিউইয়র্কের সরকারি ভাষা বানানোর দাবি করছেন।
- Claimed By : ফেসবুক পেজ ‘শিক্ষা কি শক্তি’
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











