X
X

Fact Check : বাইক আরোহীর ওপর তরোয়াল দিয়ে হামলা করার ভিডিও পাঞ্জাব, পশ্চিমবঙ্গের নয়, সাম্প্রদায়িক দাবিও ভুল।

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এর প্রাক মুহূর্তে, সামাজিক মাধ্যমে একটি ভিডিও উদ্বেগজনক ও সাম্প্রদায়িক দাবি সহ ভাইরাল হচ্ছে।এটিতে একজন বাইক আরোহী যুবকের ওপর তরবারি দিয়ে হামলা করা অবস্থায় দেখা গেছে।

নতুন দিল্লি(বিশ্বাস নিউজ): আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এর প্রাক মুহূর্তে, সামাজিক মাধ্যমে একটি ভিডিও উদ্বেগজনক ও সাম্প্রদায়িক দাবি সহ ভাইরাল হচ্ছে।এটিতে একজন বাইক আরোহী যুবকের ওপর তরবারি দিয়ে হামলা করা অবস্থায় দেখা গেছে। এরই সঙ্গে দাবি করা হয়েছে যে, পশ্চিমবঙ্গে একজন মুসলমান সম্প্রদায়ের ব্যক্তি বাইকে বসে থাকা হিন্দু ব্যক্তির ওপর হামলা করেছেন।

ভাইরাল ভিডিওর তদন্তে জানা গেছে যে, বাইক আরোহী যুবকের ওপর হামলার এই দৃশ্য পাঞ্জাবের লুধিয়ানা জেলার, যেখানে একজন প্রতিবেশী বাইক আরোহী ও তার পরিবারের ওপর তরবারি দিয়ে আক্রমণ করেন। এটিতে তিনজন ব্যক্তি আহত হন। এই ভিডিওটিতে অভিযুক্ত মুসলমান সম্প্রদায়ের ব্যক্তি নয়। ভিডিওটিকে পশ্চিমবঙ্গের বলে জানিয়ে সাম্প্রদায়িক দাবি করা হচ্ছে।  

ভাইরাল পোস্ট

এক্স ব্যবহারহকারী Pinki Bhaiya  13 আগস্ট ভিডিওটিকে সাম্প্রদায়িক দাবি সহ পোস্ট (আর্কাইভ লিঙ্ক)করে, ভিডিওটিকে পশ্চিমবঙ্গের বলে জানিয়েছেন।

ফেসবুক ব্যবহারকারী Udai Lal Gurjar-ও এই ভিডিওটিকে(আর্কাইভ লিঙ্ক) পশ্চিমবঙ্গের বলে জানিয়ে সাম্প্রদায়িক দাবি করেছেন।

তদন্ত

ভাইরাল ভিডিওর তদন্তের উদ্দেশ্যে এটির কিফ্রেম বের করার পর সেটা গুগল লেন্সের মাধ্যমে অনুসন্ধান করা হয়। ভিডিওটি patialaexpress82 ইনস্টা হ্যান্ডেলে পাওয়া যায়। এটিকে 12 আগস্ট আপলোড করা হয়েছিল যদিও এটির সঙ্গে কোনো তথ্য দেওয়া ছিল না।

কিওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করার পর Punjab News (পাঞ্জাব নিউজে)এর ইউটিউব চ্যানেলে এই ভিডিও সম্পর্কিত সংবাদ পাওয়া যায়। এখানে ভাইরাল সিসিটিভি ফুটেজও দেখা যাচ্ছিল। ভিডিও খবর অনুযায়ী, ঘটনাটি পাঞ্জাবের খত্রার, যেখানে কপিলা কলোনিতে বসবাসকারী আইনজীবী কুলতার সিং, তার স্ত্রী মনপ্রীত কৌর এবং মা শরণজীত কৌরের ওপর তাদের প্রতিবেশী বিল্লু তরবারি দিয়ে হামলা চালায়। তিনজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সমরালা পুলিশ মামলাটি দায়ের করেছে।

দ্য ট্রিবিউনেও এই ঘটনাটি সম্পর্কে সংবাদ দেখতে পাওয়া যাচ্ছে। এটির মতে, প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী এই হামলার অভিযুক্ত বিল্লু নেশার আসক্ত এবং এর আগেও বহুবার পীড়িত পরিবারটির সঙ্গে বিবাদে জড়িয়েছে।

হিন্দুস্তান টাইমসের সংবাদে লেখা হয়েছে যে, সুরিন্দর সিং ওরফে বিল্লু, কুলতার সিঙের ওপর হামলা করেছে।

এই বিষয়ে আমরা সমরালার দৈনিক জাগরণের সংবাদদাতা মনীশের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি জানিয়েছেন যে, অভিযুক্ত সুরিন্দর সিং ওরফে বিল্লু নেশার আসক্ত এবং সে কুলতার সিঙের ঘরের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরা নিয়ে অসন্তুষ্ট ছিল। এই বিষয়ে এর আগেও সে পীড়িত পরিবারের সঙ্গে বিবাদ করেছিল। অভিযুক্ত মুসলমান নয়।

ভিডিওটি ভুল দাবির সঙ্গে প্রচার করা ব্যবহারকারী এক বিশেষ ভাবধারার দ্বারা প্রভাবিত।

উপসংহার: পাঞ্জাবের লুধিয়ানার সমরালায় এক ব্যক্তি আইনজীবী ও তার পরিবারের ওপর আক্রমণ করে। হামলার অভিযুক্ত মুসলমান নয়। সেই ঘটনার ভিডিওটিকে সাম্প্রদায়িক দাবি সহ পশ্চিম বঙ্গের বলে দাবি করে বিভ্রান্ত করা হচ্ছে। 

  • Claim Review : পশ্চিম বঙ্গের মুসলমান ব্যক্তি হিন্দু বাইক আরোহীর ওপর আক্রমণ করেছে। 
  • Claimed By : X User- Pinki Bhaiya
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later