X
X

Fact Check: কুল্লুতে ভবন ভেঙে পড়ার এই ভিডিওটি পুরনো, বিভ্রান্তিকর দাবি ভাইরাল

সম্প্রতি মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে হিমাচল প্রদেশের কুল্লু, যার ফলে ভেসে গিয়েছে একাধিক ভবন। বাড়ছে মৃত্যুর সংখ্যা।

  • By: Jyoti Kumari
  • Published: জুলাই 2, 2025 at 06:19 অপরাহ্ন

নয়াদিল্লি (বিশ্বাস নিউজ)। সম্প্রতি মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে হিমাচল প্রদেশের কুল্লু, যার ফলে ভেসে গিয়েছে একাধিক ভবন। বাড়ছে মৃত্যুর সংখ্যা। যারা বেঁচে আছেন, তাঁরা সম্মুখীন হচ্ছেন ব্যাপক সমস্যার। আর এই ঘটনাকে কেন্দ্র করে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও। একাধিক ব্যবহারকারীর দ্বারা শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত একাধিক ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। পাশাপাশি এও দাবী করা হয়েছে, ওই দুর্ঘটনাটি কুলুর আনি বাস স্ট্যান্ডে ঘটেছে।

বিশ্বাস নিউজ অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল হওয়া ওই ভিডিওটি ২০২৩ সালের। যখন কুল্লু জেলার আনি মহকুমার বাস স্ট্যান্ডের কাছে একাধিক ভবন তাসের ঘরের মতো একের পর এক ভেঙে পড়েছিল। ওই একই ভিডিওটিকেই একাধিক ব্যবহারকারী সাম্প্রতিক ঘটনা বলে মিথ্যা দাবী করে শেয়ার করছেন।

ভাইরাল ওই পোস্টে কী আছে?

চলতি বছর অর্থাৎ 2025-এর 24 জুন, উনা আপডেটস (Una Uppdates) নামক ফেসবুক পেজ থেকে ভাইরাল ভিডিওটি শেয়ার করে, ক্যাপশনে লেখা হয়েছিল, “আনি বাসস্ট্যান্ডে ঘটে গেল আরও বড় একটি দুর্ঘটনা।”

সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যবহারকারী এই ভিডিওটিকে সাম্প্রতিক ঘটনা ভেবে শেয়ার করেছেন। পোস্টটির আর্কাইভ লিঙ্কটি এখানে দেখুন।\

অনুসন্ধান

ভাইরাল ভিডিওটির সত্যতা জানার জন্য, আমরা ভিডিওটির মূল ফ্রেমগুলি বের করে সেগুলি গুগল লেন্সের সাহায্যে খুজেছি। আমরা zeenews.india.com ওয়েবসাইটে ভিডিও সম্পর্কিত একটি প্রতিবেদন পেয়েছি, যেটি 2023 সালের 25 আগস্ট প্রকাশিত হয়েছে। প্রদত্ত তথ্য অনুসারে, “হিমাচল প্রদেশের কুল্লুতে একই সাথে একাধিক ভবন ধসে পড়েছে। ভবনগুলি যখন ধসে পড়ে, তখন এই সময় একাধিক বাসও সেখানে দাঁড়িয়েছিল। মানুষজন নিজেদের জীবন বাঁচাতে দৌড় শুরু করে। একাধিক মানুষ নিজেদের জীবন বাঁচাতে গর্তে ঝাঁপ দেয়।”

আমরা ওই একই ভিডিও অমার উজালা-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও পেয়েছি। ভিডিওটি 2023 সালের 24 আগস্ট তারিখে আপলোড করা হয়েছিল। প্রদত্ত তথ্য অনুসারে, “কুলুর আনি বাস স্ট্যান্ডের কাছে ভূমিধসের কারণে একাধিক ভবন ভেঙে পড়েছে। এক সপ্তাহ আগে ভবনগুলি খালি করা হয়েছিল।”

দৈনিক জাগরণের ওয়েবসাইটেও ভাইরাল ভিডিওটির সাথে সম্পর্কিত একটি প্রতিবেদন পাওয়া গিয়েছে। 2023 সালের 24 আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, কুলুর আনি মহকুমার বাস স্ট্যান্ডের নিকটবর্তী ভবনগুলি চোখের নিমেষে ভেঙে পড়ে। এর মধ্যে এসবিআই-এর দুটি ভবন এবং কাংড়া কেন্দ্রীয় সরকারি ব্যাংকের শাখা ছিল। সময়মতো ভবনটি খালি করা হয়েছিল।

ভিডিও সম্পর্কিত অন্যান্য প্রতিবেদনগুলি এখানে পড়তে পারেন।

আমরা ভিডিওটি দৈনিক জাগরণ কুল্লু-র একজন সাংবাদিক দেবেন্দ্র ঠাকুরের সাথে ভিডিওটি শেয়ার করেছি। তিনি আমাদের জানিয়েছেন যে এটি একটি পুরনো ভিডিও। এটি কুল্লু জেলার আনি বাস স্ট্যান্ডের ঘটনা। যেখানে এই ভবনগুলি ধসে পড়েছে। এখানে একের পর এক একাধিক ভবন ভেঙে পড়েছে।

বন্যা সম্পর্কিত একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যার অনুসন্ধান বিশ্বাস নিউজের ওয়েবসাইটে পড়তে পাড়েন।

সবশেষে, আমরা ভিডিওটি শেয়ার করা ব্যবহারকারীর প্রোফাইল স্ক্যান করেছি। দেখা গিয়েছে যে ১৭ হাজার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ওই প্রোফাইলটিকে অনুসরণ করে।

উপসংহার: বিশ্বাস নিউজ তদন্ত করে দেখেছে যে, একাধিক ভবন ধূলিসাৎ হওয়ার ভাইরাল ভিডিওটি কোন সাম্প্রতিক ঘটনা নয়। এই ভিডিওটি ২০২৩ সালের, যখন কুল্লুর আনি মহকুমার বাস স্ট্যান্ডের কাছে একের পর এক ভবন ভেঙে পড়েছিল। এখন এই ভিডিওটি সাম্প্রতিক প্রেক্ষাপটে শেয়ার করা হলেও, বর্তমান পরিস্থিতির সাথে এই ভিডিওটির কোনও সম্পর্ক নেই।

  • Claim Review : আনি বাস স্ট্যান্ডে আরেকটি বড় দুর্ঘটনা
  • Claimed By : FB Page- Una Uppdates
  • Fact Check : Misleading

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later