X
X

Fact Check: SIR এর কারণে বর্ডারে বাংলাদেশী বলে দাবি করা ভাইরাল ভিডিও বাংলাদেশের

বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের। বাংলাদেশের ভিডিওকে এসআইআর -এর সঙ্গে জড়িয়ে ছড়ানো হচ্ছে।

  • By: Umam Noor
  • Published: নভে. 25, 2025 at 07:56 অপরাহ্ন
  • Updated: নভে. 26, 2025 at 10:42 পূর্বাহ্ন

নতুন দিল্লি (বিশ্বাস নিউজ) এসআইআর -এর সঙ্গে জুড়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে কিছু মানুষকে একটি নদী পার করার জন্য লাইন লাগাতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ইউজার দাবি করছেন যে এসআইআর -এর কারণে বাংলাদেশীরা বাংলাদেশে ফিরছে এবং এটি সেই ঘটনারই ভিডিও।

বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের। বাংলাদেশের ভিডিওকে এসআইআর -এর সঙ্গে জড়িয়ে ছড়ানো হচ্ছে।

ভাইরাল পোস্টে কী আছে?

ফেসবুক ইউজার ভাইরাল পোস্টটি শেয়ার করে লিখেছেন, “SIR -এর আতঙ্কে বাংলাদেশীরা বাংলাদেশে পালাচ্ছে! #আন্তর্জাতিক_হিন্দু_সেনা।’

পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখুন।

তদন্ত

আমাদের তদন্ত শুরু করে সবার প্রথমে আমরা গুগল লেন্সের মাধ্যমে ভাইরাল ভিডিওটির একটি কী-ফ্রেম বের করে সার্চ করি। সার্চ করার পর আমরা বাংলাদেশ থেকে চালানো একটি ফেসবুক গ্রুপে ভাইরাল ভিডিওটির দৃশ্যের একটি ছবি আপলোড করা পাই। 31 ডিসেম্বর 2024 তারিখের এই পোস্টে ছবিটিকে মহেশখালি ঘাটের বলা হয়েছে।

এর ভিত্তিতে আমরা কী-ওয়ার্ড সহ নিউজ সার্চ করি। সার্চে itvbd ডট কমে 11 নভেম্বর 2025 তারিখের খবর অনুযায়ী, মঙ্গলা নদী পার করার জন্য প্রতিদিন প্রায় দুই লাখ মানুষ ভাঙা পুরানো ঘাটের জায়গায় তৈরি কাঠের অস্থায়ী ঘাটের ব্যবহার করছেন। এই ঘাটটি খুব বিপদজনক। নৌকাতে চড়ার সময় মানুষ অনেক সময় পিছলে যান এবং দুর্ঘটনা ঘটে যায়। জোয়ারের সময় এই ঘাট আরও বেশি ঝুকিপূর্ণ হয়ে যায়। প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় ট্রলার চালকেরা প্রয়োজনের তুলনায় বেশি যাত্রীকে বসিয়ে নদী পার করান। পৌরসভা প্রশাসন বলেছে যে নদীতে একটি সাস্পেনশন ব্রিজ বানানো হবে।

সার্চ করার ফলে আমরা ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলেও এই জায়গার ভিডিও পাই। তথ্য অনুযায়ী, এটি মঙ্গলা ঘাট, এখানে খারাপ পরিস্থিতি সত্ত্বেও মানুষ নদী পার করছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের 20 নভেম্বরের একটি রিপোর্ট অনুযায়ী, “এসআইআর ঘোষণার পরে হাকিমপুর বর্ডারে ‘রিভার্স এক্সোডাস’ -এর মতো অবস্থা তৈরি হয়েছে। বিএসএফ কর্মকর্তাদের মতে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন প্রায় 150–200 অবৈধ বাংলাদেশী ভারত ছেড়ে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এসআইআর -এর কারণে বুথ-লেবেল অফিসাররা ঘরে ঘরে নথিপত্র যাচাই করছেন, তার ফলে যার কাছে ভারতীয় পরিচয়পত্র নেই অথবা যাদের কাগজ সন্দেহজনক, তারা ধরার পরার ভয় পাচ্ছেন। অনেক প্রবাসী মনে করেন যে তারা যদি বাংলাদেশে ফিরে যান, তাহলে তাদের নথিপত্র দেখিয়ে ‘পুশব্যাক’ প্রক্রিয়ায় সহজেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে।” রিপোর্টে এটাও বলা হয়েছে যে অনেক মহিলা, বৃদ্ধ এবং শিশু বর্ডারে নিজেদের ব্যাগ সহ বসে আছেন।

সম্প্রতি নির্বাচন কমিশন এসআইআর -এর দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা করেছে। প্রেস কনফারেন্সে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে এই ধাপে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত থাকবে। এদের মধ্যে আন্দামান–নিকোবর, লক্ষ্যদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুডুচেরি, রাজস্থান, তামিলনাডু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত থাকবে। কমিশন অনুসারে, এই প্রক্রিয়ার লক্ষ্য হল ভোটার তালিকায় সঠিক নাম যুক্ত করা এবং ভুল অথবা পুনরাবৃত্তি করা নাম বাদ দেওয়া।

ভাইরাল ভিডিওর সঙ্গে জড়িত নিশ্চয়তার জন্য আমরা বাংলাদেশের সংবাদদাতা সজ্জাদ হুসেইন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি। উনি আমাদের বলেন যে, এটি বাংলাদেশের ভিডিও। এটি বাগেরহাট জেলার মঙ্গলা পোর্ট।

এবার পালা ছিল ভুয়ো পোস্ট শেয়ার করা ফেসবুক ইউজারের সোশ্যাল স্ক্যানিং করা। আমরা পাই যে ইউজারকে 43 হাজার মানুষ ফলো করেন।

উপসংহার: আমাদের তদন্তে জানা যায় যে ভাইরাল ভিডিওটি ভারতের না, বরং বাংলাদেশের। এটিকে এসআইআর -এর সঙ্গে জুড়ে শেয়ার করা হচ্ছে।

  • Claim Review : এসআইআর এর ভয়ের কারণে পশ্চিমবঙ্গে থাকা বাংলাদেশীরা বাংলাদেশের ফিরছেন এবং এটি সেই ঘটনার ভিডিও।
  • Claimed By : FB User- Day Care Home -crech
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later