Fact Check: ভারত-পাক -এর খেলোয়াড়দের মধ্যে হওয়া লড়াইয়ের এই ভিডিও এআই দ্বারা নির্মিত
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে ভাইরাল দাবিটি ভুল। আসলে ভাইরাল হওয়া ভিডিও কোনো আসল ঘটনার নয়, বরং এআই দ্বারা নির্মিত। এআই দিয়ে তৈরি ভিডিওটিকে এখন ভুল দাবি সহ সোশ্যাল মিডিয়াতে ইউজার্স ভাইরাল করছেন।
- By: Pragya Shukla
- Published: নভে. 30, 2025 at 10:41 অপরাহ্ন
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। এশিয়া কাপ রাইজিং স্টার্স 2025 এর প্রতিযোগিতার সঙ্গে জড়িয়ে একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে ভারত এবং পাকিস্তানের খেলোয়াড়দের লড়াই করতে দেখা যাচ্ছে। ভিডিওটিকে সত্যি ঘটনা বলে দাবি করা হচ্ছে যে ভারত-পাক ম্যাচ চলাকালীন দুই দেশের খেলোয়াড় ময়দানে সবার সামনে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে ভাইরাল দাবিটি ভুল। আসলে ভাইরাল হওয়া ভিডিও কোনো আসল ঘটনার নয়, বরং এআই দ্বারা নির্মিত। এআই দিয়ে তৈরি ভিডিওটিকে এখন ভুল দাবি সহ সোশ্যাল মিডিয়াতে ইউজার্স ভাইরাল করছেন।
কী ভাইরাল হচ্ছে?
ইন্সটাগ্রাম ইউজার ‘salaar_rocky_bhai_a’ 17 নভেম্বর 2025 তারিখে ভাইরাল ভিডিওটিকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রাইজিং এশিয়া কাপে শারজাহতে পাকিস্তানি এবং ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ঝগড়া।’
পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখুন।
তদন্ত
ভাইরাল দাবির সত্যতা জানতে আমরা গুগলে সম্পর্কিত কীওয়ার্ডের সাহায্যে সার্চ করি। আমরা দাবির সঙ্গে জড়িত কোনো নিউজ রিপোর্ট পাইনি। নবভারত টাইমসের ওয়েবসাইটে 17 নভেম্বর 2025 তারিখে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ‘মেন্স এশিয়া কাপ রাইজিং কাপ 2025 এ ইন্ডিয়া এ এবং পাকিস্তান এ একে অপরের সঙ্গে গত 15 নভেম্বর দোহাতে প্রতিযোগিতায় লিপ্ত হয়। পাকিস্তান এ 8 উইকেটে প্রতিযোগিতা নিজেদের নামে করে নেয়। তবে, এই ম্যাচে নেহাল ওয়াধেরা এবং নমন ধীরের ক্যাচ নিয়ে অনেক বিবাদ চলছে। ক্লীন ক্যাচ হওয়া সত্ত্বেও আম্পায়ার পাকিস্তানি ব্যাটার মাজ সাদাকাতকে আউট দেননি। এমনকি ব্যাটসম্যান নিজেও প্যাভিলিয়নের দিকে ফিরে গিয়েছিল। এরপর বড় স্ক্রিনে নট আউট দেখে আবার ময়দানে ফেরত আসে।’
ভিডিওটিকে খেয়াল করে দেখে আমরা পাই যে খেলোয়াড়েরা যখন লড়াই করছে, তখন তাদের হাতের গঠন বেশ আজব লাগে। এরফলে আমাদের ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সন্দেহ হয়।
তদন্তে এগিয়ে নিয়ে যেতে আমরা টুলসের সাহায্যে ভিডিও সম্পর্কে সার্চ করি। আমরা হাইভ মডারেশন টুলে ভিডিওটি আপলোড করি এবং সার্চ করি। টুল 96 শতাংশ পর্যন্ত ভিডিওটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা দেখায়।
আমরা অন্য একটি টুল এআই অর নট -এর সাহায্যে ভিডিওটির কীফ্রেম সার্চ করি। এই টুলটিও ভিডিওটির কীফ্রেমের এআই হওয়ার সম্ভাবনা দেখায়।
ভিডিওটি সম্পর্কে আরও তথ্য পেতে আমরা কীফ্রেমটিকে গুগল রিভার্স ইমেজের সাহায্যে সার্চ করি। আমরা ভাইরাল ভিডিও jhatkaai নামের ইন্টাগ্রাম পেজে 15 সেপ্টেম্বর 2025 তারিখে আপলোড করা পাই। অ্যাকাউন্টটিকে খতিয়ে দেখার পর আমরা পাই যে এই ব্যক্তি এই ধরনেরই এআই ভিডিও শেয়ার করেন। পেজে আরও অন্য এআই ভিডিও উপলব্ধ আছে।
তদন্তের সময় আমরা jhatkaai এর ইউটিউব চ্যানেল পাই। পেজটিকে খতিয়ে দেখার পর আমরা পাই যে এখানে এই ধরনের আরও অন্য ভিডিও উপলব্ধ আছে।
অতিরিক্ত তথ্যের জন্য আমরা এআই এবং এমার্জিং টেকনোলজিতে কাজ করা রিসার্চার অজহর মাচওয়ে -এর সঙ্গে যোগাযোগ করি। উনি আমাদের বলেন যে ভাইরাল ভিডিওটি এআই। ভিডিওতে দেখা যাচ্ছে যে প্লেয়ার্সদের অনেক হাত একসঙ্গে মিলে যাচ্ছে। কোথাও আবার খেলোয়াড়দের গ্লভস অসম্পূর্ণ। পাকিস্তানের জার্সিতে স্পেলিং ভুল।
শেষে আমরা ভিডিওটিকে ভুল দাবি সহ শেয়ার করা ইউজারের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট স্ক্যান করি। আমরা পাই যে ইউজারকে পাঁচ হাজারের বেশি মানুষ ফলো করেন।
উপসংহার: বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পায় যে ভাইরাল দাবি ভুল। আসলে ভাইরাল হওয়া এই ভিডিও কোনো আসল ঘটনার নয়, বরং এআই দ্বারা নির্মিত। এআই দিয়ে তৈরি ভিডিওটিকে এখন ভুল দাবি সহ সোশ্যাল মিডিয়াতে ইউজার্স ভাইরাল করছেন।
- Claim Review : ভারত-পাক ক্রিকেট ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের মধ্যে হওয়া লড়াইয়ের ভিডিও।
- Claimed By : Inst User salaar_rocky_bhai_a
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











