Fact Check: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টাইপিস্টের মেয়ের বিয়েতে যোগদানের ছবি ভুয়ো দাবি সহ ভাইরাল
বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল পোস্টটি ভুয়ো প্রমাণিত হয়েছে। রামলাল অবিবাহিত। ভাইরাল ছবিটি বিজেপি কার্যালয়ের টাইপিস্টের মেয়ের বিয়ের ছবি।
- By: Ashish Maharishi
- Published: ডিসে. 11, 2025 at 11:01 পূর্বাহ্ন
নতুন দিল্লি(বিশ্বাস নিউজ) ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় জনসংযোগ প্রধান রামলালের বিরুদ্ধে একটি পোস্ট ভাইরাল হচ্ছে। বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে একটি ছবি প্রচারিত হচ্ছে যাতে দাবি করা হচ্ছে যে, রামলালের মেয়ে একজন মুসলিমকে বিয়ে করেছেন। ছবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দেখা গেছে।
বিশ্বাস নিউজ ভাইরাল পোস্টটির তদন্ত করেছে। রামলাল অবিবাহিত। ভাইরাল দাবির সঙ্গে ব্যবহার করা ছবি বিজেপি কার্যালয়ের এক টাইপিস্টের মেয়ের বিয়ের ছবি। এখানে অমিত শাহও উপস্থিত ছিলেন। ছবিটির অপব্যবহার করে ভুয়ো ভাইরাল পোস্ট তৈরি করা হয়েছে।
কী ভাইরাল হচ্ছে
ইনস্টাগ্রাম ব্যবহারকারী শালিম খান 2 ডিসেম্বর 2025 তারিখে একটি পোস্ট শেয়ার করে দাবি করেছেন যে, “বিজেপির সাধারণ সম্পাদক রামলালের মেয়ের বিয়ে হল মুসলমান ফৈজান করিবের সঙ্গে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী মহাশয়ও উপস্থিত রইলেন।”
পোস্টের সমস্ত কিছু এখানে অবিকল লেখা হয়েছে। এটিকে ফেসবুক, টুইটার এবং ওয়াটসঅ্যাপেও ভাইরাল করা হচ্ছে। আর্কাইভ সংস্করণ এখানে দেখুন

তদন্ত
বিশ্বাস নিউজ প্রথমে ভাইরাল পোস্টে ব্যবহৃত ছবিটি গুগল লেন্স ব্যবহার করে অনুসন্ধান করে ছবিটির সত্যতা যাচাই করে। আমরা ছবিটি বেশ কয়েকটি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এবং সংবাদ ওয়েবসাইটে পেয়েছি। পত্রিকা.কম 28 নভেম্বর 2025 তারিখে ভাইরাল ছবিটি ব্যবহার করে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি অফিসের একজন টাইপিস্টের মেয়ের বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যার বাড়িতে বিয়ে হচ্ছিল তিনি দীর্ঘদিন ধরে গুজরাটের বিজেপি অফিসে টাইপিস্ট হিসেবে কাজ করছিলেন। অমিত শাহ যখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে বিজেপি-র রাজ্য সভাপতি ছিলেন, এই কর্মচারী তখন তার খুব ঘনিষ্ট ছিলেন।

অনুসন্ধানের সময়, এই ছবিটি পাঞ্চজন্য ম্যাগাজিনের এক্স হ্যান্ডেলেও পাওয়া গেছে। এটিকে 27 নভেম্বর 2025 তারিখে পোস্ট করা হয়েছে, এতে বলা হয়েছে, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি অফিসের একজন টাইপিস্টের মেয়ের বিয়েতে যোগ দিয়েছিলেন। তিনি বর কনেকে আশীর্বাদ করেছিলেন এবং পরিবারের সঙ্গে ছবি তুলেছিলেন। উত্তর প্রদেশের বাসিন্দা রাম ধন গত তিন দশক ধরে বিজেপি সদর দপ্তরে টাইপিস্ট হিসেবে কাজ করছেন। তিনি দলের লোকসভা, বিধানসভা, রাজ্যসভা এবং আইন পরিষদের প্রার্থীদের তালিকা প্রস্তুত করেন। এটি একটি অত্যন্ত গোপনীয় এবং বিশ্বাসযোগ্য কাজ। তিনি বেশ কয়েকজন বিজেপি সভাপতির সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করেছেন।এমনকি অমিত শাহ অধ্যক্ষ পদে থাকাকালীনও রাম ধন তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন।”
ভাইরাল পোস্টের লেখার ওপর ভিত্তি করে বিশ্বাস নিউজ কিওয়ার্ড অনুসন্ধান করে বিষয়টি আরও তদন্ত করে। 18 ফেব্রুয়ারি 2019 তারিখে অমর উজালা ডট কম একটি প্রতিবেদনে জানিয়েছে যে, রামলালের ভাগ্নীর বিয়েতে বিজেপি এবং যোগী সরকারের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। রামলালের ভাগ্নী শ্রেয়া গুপ্তা লখনউয়ের একটি নামী পাঁচতারা হোটেলে ফৈজান করিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
নবভারত টাইমস, নিজেদের 18 ফেব্রুয়ারি 2019 তারিখের প্রতিবেদনে প্রকাশ করে যে, “বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক(সংগঠন) রামলালের ভাগ্নী শ্রেয়া গুপ্তার বিয়ে রবিবার হোটেল তাজে অনুষ্ঠিত হয়। তিনি মুম্বাই চলচ্চিত্র জগতের একজন সদস্য ফৈজান করিমকে বিয়ে করেন।”
আমাদের তদন্তে নিশ্চিত হয়েছে যে, ভাইরাল পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। বিজেপি অফিসের একজন টাইপিস্টের মেয়ের বিয়ের ছবি অপব্যবহার করে বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বর্তমান সর্বভারতীয় জনসংযোগ প্রধান রামলালের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। রামলাল অবিবাহিত।
তদন্তের পরবর্তী পর্যায়ে বিশ্বাস নিউজ আরএসএস-এর সঙ্গে যুক্ত সরুচি প্রকাশনের চেয়ারম্যান রাজীব তুলির সঙ্গে যোগাযোগ করে। তিনি আমাদের জানালেন যে, রামলাল অবিবাহিত। তার নামে বহু বছর ধরে এমন ভুয়ো পোস্ট ভাইরাল হচ্ছে। এতে কোনো সত্যতা নেই। বর্তমান রামলাল সংঘের সর্বভারতীয় জনসংযোগ প্রধান।
তদন্তের শেষে, ভুয়ো পোস্ট শেয়ার করা ব্যবহারকারীর তদন্ত করা হল। এই অ্যাকাউন্ট থেকে এটুকুই জানা গেছে যে, এই হ্যান্ডেলটি নভেম্বর 2025-এ তৈরি করা হয়েছে। এরচেয়ে বেশি কিছু জানা যায়নি।
निष्कर्ष: বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল পোস্টটি ভুয়ো প্রমাণিত হয়েছে। রামলাল অবিবাহিত। ভাইরাল ছবিটি বিজেপি কার্যালয়ের টাইপিস্টের মেয়ের বিয়ের ছবি।
- Claim Review : বিজেপির সাধারণ সম্পাদক রামলালের মেয়ের বিয়ে মুসলমান ফৈজান করিবের সঙ্গে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও উপস্থিত রইলেন।
- Claimed By : আইজি ব্যবহারকারী শালিম খান
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











