Fact Check: ভুয়া পরিচয়পত্রের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়, ভাইরাল দাবিটি ভুয়ো
ভারতের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন-2026 অর্থাৎ এসআইআর চলছে।
- By: Pragya Shukla
- Published: ডিসে. 16, 2025 at 06:51 অপরাহ্ন
নতুন দিল্লি(বিশ্বাস নিউজ)। ভারতের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন-2026 অর্থাৎ এসআইআর চলছে। ইতিমধ্যে বাংলার একটি জেলের একটি ড্রেনে বেশ কয়েকটি ভোটার আইডি কার্ড পড়ে থাকতে দেখা গেছে। এর সঙ্গে যুক্ত পরিচয়পত্রের একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। ব্যাগ ভর্তি অসংখ্য ভোটার আইডি দেখা যাচ্ছে। ভিডিওটি এই দাবি সহ ভাইরাল করা হচ্ছে যে ভিডিওটি বাংলার, যেখানে প্রচুর পরিমানে জাল ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
বিশ্বাস নিউজের তদন্তে এই তথ্য জানা গেছে যে, এই দাবি ভুয়ো। ভিডিওটি 2025 সালের এবং এটি তেলেঙ্গানার ভিডিও। ভারত রাষ্ট্র সমিতি(বিআরএস)জুবিলি হিলস উপ নির্বাচনের সময় কংগ্রেছ দলের ওপর জাল পরিচয়পত্র তৈরির অভিযোগ করেছিল। এই ভিডিওটি সেইসময় শেয়ার করা হয়েছিল। এই পুরোনো এবং সম্পর্কহীন ভাইরাল ভিডিওটি এখন বাংলার বলে শেয়ার করা হচ্ছে।
কী ভাইরাল হচ্ছে ?
ফেসবুক ব্যবহারকারী ‘Vinay Kumar’ 2025 সালের 1 ডিসেম্বর তারিখে ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, “চোর বলে জোরে জোরে…চোর চোর চিৎকার করা মানুষদের চুরি দেখুন। বাংলায় ডালে কিছু কালো নয়, বরং পুরো ডালই কালো। একএকজন অনুপ্রবেশকারীর কাছে 50-50টা করে ভোটার কার্ড রয়েছে এবং একএকজন মহিলার 40/40 জন করে বাবা”
ভিডিওতে লেখা রয়েছে, “বাংলায় কি টিএমসি কোনো নতুন খেল দেখাতে চলেছে।”
পোস্টের আর্কাইভ সংষ্করণ এখানে দেখুন।

তদন্ত
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য আমরা ইনভিড টুল ব্যবহার করে বেশ কয়েকটি কীফ্রেম বের করেছি এবং গুগল রিভার্ছ ইমেজ সার্চ ব্যবহার করে সেগুলো অনুসন্ধান করেছি। আমরা ‘News18 Telugu’ -র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পেয়েছি। ভিডিওটি 10 নভেম্বর 2025 তারিখে শেয়ার করা হয়েছিল। তেলেগু ভাষার প্রতিবেদন অনুসারে, “প্রাক্তন মন্ত্রী হরিশ রাও জুবিলি হিলস উপনির্বাচনে কংগ্রেছের বিরুদ্ধে ব্যাপকভাবে জাল ভোটার আইডি কার্ড তৈরির অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন যে, কংগ্রেস জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র করছে এবং ভিডিও প্রমাণ সহ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন।”
আমাদের তদন্তের সময়, আমরা ‘Telangana Today’ -র ওয়েবসাইটে ভাইরাল দাবি সম্পর্কিত একটি প্রতিবেদন পেয়েছি। এই প্রতিবেদনটি 2025 সালের 10 নভেম্বর প্রকাশিত হয়েছিল। প্রতিবেদন অনুসারে, তেলেঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচনের সময় অভিযোগ ও পাল্টা অভিযোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ভারত রাষ্ট্র সমিতি(বিআরএস) কংগ্রছ দলকে জাল ভোটদানের জন্য জাল ভোটার আইডি তৈরির অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল।
অন্যান্য সংবাদের প্রতিবেদন এখানে এবং এখানে দেখা যাবে।
অধিক তথ্যের জন্য আমরা হায়দ্রাবাদের স্থানীয় প্রতিবেদক শ্রী হর্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাদের জানিয়েছেন যে, ভাইরাল ভিডিওটি জুবিলি হিলস উপনির্বাচনের সময় তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনেও একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।
2 ডিসেম্বর 2025 তারিখে দৈনিক জাগরণের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে “মঙ্গলবার বাংলাদেশের সীমান্তবর্তী নদীয়া জেলার নবদ্বীপে হাসপাতাল রোডের কাছে একটি পরিত্যক্ত স্থান থেকে প্রচুর ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা সেগুলো আবর্জনার মত ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটে যখন রাজ্যে এসআইআর অভিযান চলছে।”
অবশেষে, আমরা সেই ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট স্ক্যান করেছি, যিনি মিথ্যা দাবি সহ ভিডিওটি শেয়ার করেছেন। আমরা দেখতে পেয়েছি যে, ব্যবহারকারী নিজের প্রোফাইলে নিজেকে উত্তরপ্রদেশের বাসিন্দা বলে বর্ণনা করেছেন। ব্যবহারকারী একটি নির্দিষ্ট মতাদর্শ সম্পর্কিত পোস্ট শেয়ার করেন। ফেসবুকে এই ব্যবহারকারীকে 541 জন অনুসরণ করেন।
উপসংহার: বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে এই তথ্য লাভ করেছে যে, ভুয়ো ভোটার আইডি নিয়ে করা দাবি ভুয়ো। ভিডিওটি 2025 সালের নভেম্বর মাসের, এবং এটি তেলেঙ্গানার ভিডিও।
- Claim Review : পশ্চিমবঙ্গে পাওয়া গেল ভুয়ো ভোটার আইডি কার্জের ভিডিও
- Claimed By : ফেসবুক ব্যবহারকারী বিনয় কুমার শরেদ
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











