Fact Check: বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টানদের ওপর অত্যাচারের বিষয় উত্থাপন করা প্রিয়াঙ্কা গান্ধীর এক বছর পুরনো ভিডিও ভাইরাল
শীতকালীন অধিবেশনের শেষ দিন 19 ডিসেম্বর, সংসদ ভবনের কক্ষে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা লোকসভা সাংসদদের সঙ্গে একটি বৈঠক করেন।
- By: Pallavi Mishra
- Published: ডিসে. 31, 2025 at 09:51 অপরাহ্ন
নতুন দিল্লি(বিশ্বাস নিউজ)।শীতকালীন অধিবেশনের শেষ দিন 19 ডিসেম্বর, সংসদ ভবনের কক্ষে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা লোকসভা সাংসদদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও উপস্থিত ছিলেন। এর পরে, সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কা গান্ধীর একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে তাঁকে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টানদের ওপর অত্যাচারের বিষয়টি উত্থাপন করতে দেখা যাচ্ছে। কিছু ব্যবহারকারী এই ভিডিওটিকে শেয়ার করে দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের বিষয়টি উত্থাপন করেছেন।
বিশ্বাস নিউজের তদন্তে জানা গেছে যে, প্রিয়াঙ্কা গান্ধী 2024-এর ডিসেম্বর মাসে বাংলাদেশে হিন্দুদের এবং খ্রিস্টানদের ওপর হওয়া অত্যাচারের বিষয়টি লোকসভায় উত্থাপন করেছিলেন। এই ভিডিওটি সেই সময়ের, যদিও, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু যুবকের হত্যার বিষয়েও তিনি সরকারের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়টি বিবেচনা করা এবং তাদের নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করার কথা বলেছিলেন।
কী আছে ভাইরাল পোস্টে?
ইনস্টাগ্রাম ব্যবহারকারী indiaprimenews24x7 প্রিয়াঙ্কা গান্ধীর ভিডিও শেয়ার(আর্কাইভ লিঙ্ক) করে লিখেছেন যে, “কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে, হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের ওপর কথিত আক্রমণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন যে, যে কোনো দেশে ধর্মীয় ভিত্তিতে সহিংসতা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক মহলের এই বিষয়ে চুপ থাকা উচিত নয়। প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংখ্যালঘু এলাকাগুলিকে লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী ভারত সরকারের কাছে কূটনৈতিক স্তরে বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উত্থাপন করেন। বিবৃতিতে সেই অঞ্চলে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং মানবাধিকার সংকটের দিকে ইঙ্গিত করেন।”
ভিডিওতে লেখা আছে, “মোদীর সঙ্গে চা খাওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী হয়ে গেলেন এক”

তদন্ত
ভাইরাল দাবির তদন্তের জন্য আমরা কিওয়ার্ডের সাহায্যে এই বিষয়ে গুগলে খুঁজলাম। জি নিউজের ইউটিউব চ্যানেলে 16 ডিসেম্বর 2024-এ এই সম্পর্কে ভিডিও নিউজটি আপলোড করা হয়েছে। এই প্রতিবেদন অনুসারে, সংসদ ভবনে প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টানদের ওপর হওয়া অত্যাচারের বিষয়টি উত্থাপন করলেন। ভিডিওতে 2.15 মিনিট থেকে ভাইরাল ক্লিপটি দেখা যাচ্ছে।
16 ডিসেম্বরে সংসদ টিভির ইউটিউব চ্যানেলে লোকসভার শীতকালীন অধিবেশনের একটি ভিডিও আপলোড করা হয়েছিল। সেখানে 2 মিনিট পর থেকে ভাইরাল ক্লিপটি দেখা যায়।
এর থেকে প্রমাণিত হয় যে, ভাইরাল ভিডিওটি গত বছরের লোকসভার শীতকালীন অধিবেশনের একটি ভিডিও।
বিবিসির 19 ডিসেম্বরের প্রতিবেদন মতে, বাংলাদেশ হিংসায় ধর্ম অবমাননার অভিযোগ করে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে একদল জনতা পিটিয়ে হত্যা করে।
19 ডিসেম্বর নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করে প্রিয়াঙ্কা গান্ধী পোস্ট করেন যে, “বাংলাদেশে সংখ্যালঘুকে নৃশংস গণপিটুনির খবর অত্যন্ত উদ্বেগজনক। যেকোনো সভ্য সমাজে ধর্ম, বর্ণ, পরিচয় প্রভৃতির ভিত্তিতে বৈষম্য, সহিংসতা এবং হত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ। ভারত সরকারকে প্রতিবেশী দেশে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার বিষয়টি বিবেচনা করতে হবে এবং বাংলাদেশ সরকারের কাছে তাদের নিরাপত্তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে উত্থাপন করতে হবে।”
লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা, 19 ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য সাংসদের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে লিখেছেন যে, 18তম লোকসভার ষষ্ঠ অধিবেশন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী এবং সমস্ত দলের নেতাদের সঙ্গে সংসদ ভবনের কার্যালয়ে সুখময় বার্তালাপ হল।
এই বিষয়ে কংগ্রেস প্রবক্তা অভিমন্যু ত্যাগীর বক্তব্য যে, কংগ্রেস সর্বসাধারণের হিত চিন্তা করে এবং তাদের বিষয়গুলো তুলে ধরে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয় উত্থাপনের দাবিটি ভুল। ভাইরাল ক্লিপটি গত বছরের শীতকালীন অধিবেশন চলাকালীন।
পুরনো ভিডিও ভুল দাবি সহ শেয়ার করা ব্যবহারকারীর প্রোফাইল আমরা স্ক্যান করেছি। ব্যবহারকারীকে 5800-রও বেশি মানুষ অনুসরণ করে।
উপসংহার: গত বছর ডিসেম্বর মাসের শীতকালীন অধিবেশনে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টানদের ওপর হওয়া অত্যাচারের বিষয়টি উত্থাপন করেছিলেন। সেই ক্লিপটিকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হওয়া বৈঠকের পরের বলে দাবি করে শেয়ার করা হচ্ছে।
- Claim Review : প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের বিষয়টি উত্থাপন করেছিলেন।
- Claimed By : Insta User- indiaprimenews24x7
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











