X
X

Fact Check: ক্রিকেট খেলার সময় বাংলাদেশের খেলোয়াড়েরা বুরকা পরেননি, ভাইরাল ছবিটি AI দ্বারা নির্মিত

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) মহিলা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে 10 অক্টোবর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ খেলা হয়।

  • By: Umam Noor
  • Published: অক্টো. 17, 2025 at 07:24 অপরাহ্ন

নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) মহিলা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে 10 অক্টোবর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ খেলা হয়। এই ক্রিকেট ম্যাচের পর থেকে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি দ্রুত ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া এই ছবিতে ক্রিকেট ময়দানে দুইজন মহিলা খেলোয়াড়কে বুরকা পরে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে ইউজার দাবি করছেন যে বাংলাদেশের মহিলা খেলোয়াড়েরা বুরকা পরে ক্রিকেট খেলেছে।

বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে আইসিসি মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 -এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের খেলোয়াড়েরা বুরকা পরে খেলেননি। এই দাবি সহ ভাইরাল হওয়া ছবি আসল নয়,বরং এটিকে এআই টুল জেমিনী এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে। এআই নির্মিত ছবি ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে।

ভাইরাল পোস্টে কী আছে?

ইন্সটাগ্রাম ইউজার ‘মোহম্মদ হরুন শাহ’ 12 অক্টোবর ভাইরাল পোস্টটি শেয়ার করে লেখেন, “পর্দা কোনো বাধা হয়, বরং নারীর সুরক্ষা এবং এই দুইজন ভাল করে তা পৃথিবীকে দেখিয়েছেন।”

পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখুন।

তদন্ত

আমাদের তদন্ত শুরু করার সময় সর্বপ্রথম আমরা ভাইরাল হওয়া এই ছবিটিকে ভাল করে দেখি। ছবিতে আমরা ওয়ার্ল্ড কাপ 2025 লেখা দেখতে পাই। সেখানেই, স্কোর বোর্ড প্লেটে খেলোয়াড়দের নাম ‘ঝিলিক এবং সুপ্তা’ লেখা দেখা যায়। অর্থাৎ দাবি অনুযায়ী বাংলাদেশের দুই ক্রিকেট খেলোয়াড় ‘ঝিলিক এবং সুপ্তা’।

এই ভিত্তিতে আমরা আমাদের তদন্ত এগিয়ে নিয়ে যাই এবং ছবিটিকে গুগল লেন্স দিয়ে সার্চ করি। সার্চ করার ফলে আমরা এই ছবিটিই ভুয়ো দাবি সহ এক্স হ্যান্ডেলেও 13 অক্টোবর শেয়ার করা পাই। যদিও, এখানে ছবিতে নিচের দিকে জেমিনী এআই এর লোগো নজরে আসে। বলে রাখি জেমিনী এআই একটি অনলাইন টুল, যেটায় যেকোনো ধরনের এআই ছবি সহজেই তৈরি করা যেতে পারে এবং এটিকে যে কেউ বানাতে পারেন।  

এর আগে জেমিনী এআই এর ‘ঘিবলি বা ন্যানো বানানো’ ট্রেন্ড বেশ ভাইরাল হয়েছিল। যদিও, এক্সপার্টদের অনুসারে, এইভাবে এআই ছবি বানানো রিস্কীও প্রমাণিত হতে পারে। এর সঙ্গে জড়িত বিশ্বাস নিউজের আর্টিকেল এখানে পড়া যেতে পারে।

তদন্ত এগিয়ে নিয়ে যেতে আমরা হটস্টারে 10 অক্টোবরের নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে হওয়া ম্যাচের ফুটেজ দেখি। কোনো ভিডিওতে আমরা কোথাও বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়কে বুরকা পরে ম্যাচ খেলতে দেখতে পাইনি।

দাবি অনুযায়ী ছবিতে, এই খেলোয়াড়রা “ঝিলিক এবং সুপ্তা”। তদন্তে এগিয়ে আমরা হটস্টারে “ঝিলিক আর সুপ্তা” এর 10 অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা ম্যাচের ভিডিও খোঁজা শুরু করি। সার্চে আমরা দুইজন খেলোয়াড়েরই ভিডিও 10 অক্টোবর আপলোড করা পাই।

এখানে দুইজন খেলোয়াড়কেই বাংলাদেশের  ক্রিকেট ইউনিফর্মে দেখা গেছে। 20 সেকেন্ডে শারমিন আখতার সুপ্তা এবং 38 সেকেন্ডে রুবিয়া ঝিলিককে এখানে দেখতে পারেন। নিচে দেওয়া কোলাজেও দেখা যেতে পারে।

ভাইরাল ছবিটির সঙ্গে জড়িত তথ্যের জন্য আমরা বাংলাদেশের সংবাদদাতা সাজিদ হুসেইন চৌধরীর সঙ্গে যোগাযোগ করি। উনি আমাদের জানান, এই দাবিটি সম্পূর্ণভাবে ভুল।

বিবিসি এর 10 অক্টোবরের খবর অনুযায়ী, আইসিসি মহিলা ওয়ার্ল্ড কাপ 2025 এ নিউজিল্যান্ডের টিম বাংলাদেশকে 100 রানে হারিয়েছে।

এবার পালা ছিল ভুয়ো পোস্টটি শেয়ার করা ইন্সটাগ্রাম ইউজার ‘মোহম্মদ হরুন শাহ’ এর সোশ্যাল স্ক্যানিং করা। আমরা পাই যে ইউজারকে 363জন মানুষ ফলো করেন।

উপসংহার: বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে বুরকাতে বাংলাদেশের খেলোয়াড়দের ভাইরাল হওয়া ছবি আসল নয়। এই ছবিটিকে জেমিনী এআই টুল দ্বারা তৈরি করা হয়েছে।

  • Claim Review : বাংলাদেশের মহিলা খেলোয়াড়েরা বুরকা পরে ক্রিকেট খেলেছে।
  • Claimed By : Instagram user- Muhammad Haroon Shah
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later