Fact Check : আমেদাবাদের দুর্ঘটনার নামে এয়ার আলজেরিয়ার বিমানের পুরনো Video ভাইরাল
বিশ্বাস নিউজ ভাইরাল পোস্টের তদন্ত করে। এটি ভুয়ো প্রমাণিত হয়। আসলে গত বছর সেপ্টেম্বরে আলজেরিয়াতে এয়ার আলজেরিয়ার বিমানে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। পরে সেটিকে আবার নিরাপদে মাটিতে নামিয়ে আনা হয়। সেই ঘটনার ভিডিওটিকে এখন এয়ার ইন্ডিয়ার ক্র্যাশের সঙ্গে জুড়ে ভাইরাল করা হচ্ছে।
- By: Ashish Maharishi
- Published: জুন 17, 2025 at 01:30 অপরাহ্ন
নতুন দিল্লি (Vishvas News)। গুজরাটের রাজধানী আমেদাবাদে 12 জুন দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে অবতরণের কয়েক মিনিট পরেই ক্র্যাশ হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে অনেক ইউজার্স এই ভিডিওটিকে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার সঙ্গে জুড়ে শেয়ার করছেন।
বিশ্বাস নিউজ ভাইরাল পোস্টের তদন্ত করে। এটি ভুয়ো প্রমাণিত হয়। আসলে গত বছর সেপ্টেম্বরে আলজেরিয়াতে এয়ার আলজেরিয়ার বিমানে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। পরে সেটিকে আবার নিরাপদে মাটিতে নামিয়ে আনা হয়। সেই ঘটনার ভিডিওটিকে এখন এয়ার ইন্ডিয়ার ক্র্যাশের সঙ্গে জুড়ে ভাইরাল করা হচ্ছে।
কী ভাইরাল হচ্ছে
ইন্সটাগ্রাম ইউজার govind_agk 13 জুন একটি ভিডিও পোস্ট করে এই দুর্ঘটনার আগে প্লেনের ভিতরের দৃশ্য বলেন।
ভাইরাল পোস্টটির কনটেন্ট এখানে যা নয় তাই বানিয়ে লেখা হয়েছে। এটাকে সত্যি মেনে নিয়ে বেশ কিছু ইউজার্স শেয়ার করছেন। পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখুন।
তদন্ত
বিশ্বাস নিউজ আমেদাবাদ ক্র্যাশের নামে ভাইরাল ভিডিওর তদন্ত করতে সবার আগে এর বেশ কিছু কীফ্রেম বের করে। তারপর এগুলিকে গুগুল লেন্স টুলের মাধ্যমে সার্চ করা হয়। আমরা একটি ফেসবুক অ্যাকাউন্টে পুরনো তারিখে এই ভিডিওটি আপলোড করা পেয়েছি।
ফেসবুক পেজ I love Biskra তে আসল ভিডিও 24 সেপ্টেম্বর 2024 -এ পোস্ট করা হয়েছিল। এভাবেই Info Trafic Algérie নামের একটি ফেসবুক পেজ এই ভিডিওটিকে 23 সেপ্টেম্বর 2024 এ আপলোড করেছিল।
আরবি ভাষায় ভিডিওর ক্যাপশন থেকে এটা জানা যায় যে এটি এয়ার আলজেরিয়ার প্লেন।
আমরা এটা জানতে চেয়েছিলাম যে গত বছর কি এয়ার আলজেরিয়ার কোনো বিমানে ভাইরাল ভিডিওর মতো কোনো দুর্ঘটনা ঘটেছিল? কীওয়ার্ড দিয়ে সার্চ করে আমরা 23 সেপ্টেম্বর 2024 এর একটি খবর পেয়েছি। আলজেরিয়ার স্থানীয় ওয়েবসাইটে পাবলিশ হওয়া খবরে এয়ার আলজেরিয়ার তরফ থেকে একটি বয়ান প্রকাশিত হয়েছিল, “এয়ার আলজেরিয়া নিজেদের মূল্যবান গ্রাহক এবং জনতাকে জানাতে চায় যে আলজেরিয়া এবং ইস্তানবুলের মধ্যে AH3018, যা আলজেরিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাত 11:02 টার সময় অবতরণ করেছিল, এর মধ্যে প্রযুক্তিগত সমস্যার কারণে, পাইলট যাত্রী এবং চালক দলের নিরাপত্তা সুনিশ্চিত করতে সতর্কতামূলক উপায়ে অবতরণের এক ঘন্টা পরে হাউয়ারি বুমেডিয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে ফেরার সিদ্ধান্ত নেন।“
বিশ্বাস নিউজ তদন্ত এগিয়ে নিয়ে যেতে দৈনিক জাগরণ, আমেদাবাদের অভিজ্ঞ সংবাদদাতা শত্রুঘ্ন শর্মার সঙ্গে ভাইরাল ভিডিওটি শেয়ার করে। উনি তথ্য দিয়ে বলেন যে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার এরকম কোনো ভিডিও এখনও সামনে আসেনি, যেরকম ভাইরাল ভিডিওতে দেখানো হয়েছে।
এয়ার ইন্ডিয়া সোশ্যাল মিডিয়াতে তথ্য দিয়ে বলে যে 12 জুন 2025 এ আমেদাবাদ থেকে লন্ডনের জন্য অবতরণ করা AI171 দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি 230 যাত্রী এবং 12 চালক দলের সদস্যদের নিয়ে আমেদাবাদ থেকে রওনা দিয়েছিল। অবতরণের কিছু সময় পরে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানের 242 জন যাত্রীর মধ্যে 241 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একমাত্র জীবিত ব্যক্তির হাসপাতালে চিকিৎসা চলছে। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগালের নাগরিক এবং 1 কানাডার নাগরিক ছিলেন। জীবিত ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশের নাগরিক।
তদন্তের শেষে ভুয়ো পোস্ট করা ইউজারের তদন্ত করা হয়। জানা যায় যে এই হ্যান্ডেলটি আগষ্ট 2022 এ বানানো হয়েছিল। এটাকে 24 হাজারের বেশি লোক ফলো করেন।
উপসংহার : বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল পোস্টটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। এয়ার আলজেরিয়ার বিমানের পুরনো ভিডিওটিকে আমেদাবাদ দুর্ঘটনার সঙ্গে জুড়ে ভাইরাল করা হচ্ছে।
- Claim Review : এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার আগের দৃশ্য
- Claimed By : IG User govind_agk
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











