Fact Check: 2013 তে বাংলাদেশের হওয়া হিংসাত্মক বিক্ষোভের ছবি সাম্প্রতিক বলে ভাইরাল করা হচ্ছে
সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হচ্ছে, যেখানে অস্ত্র হাতে একটি ভিড়কে দৌড়াতে দেখা যাচ্ছে। এই ছবিটিকে শেয়ার করে মানুষকে সতর্ক এবং তৈরি থাকতে বলা হচ্ছে, যা থেকে সন্দেহ হয় যে এই ছবিটি ভারতের এবং সাম্প্রতিক।
- By: Pallavi Mishra
- Published: মার্চ 29, 2025 at 02:28 অপরাহ্ন
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ) সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হচ্ছে, যেখানে অস্ত্র হাতে একটি ভিড়কে দৌড়াতে দেখা যাচ্ছে। এই ছবিটিকে শেয়ার করে মানুষকে সতর্ক এবং তৈরি থাকতে বলা হচ্ছে, যা থেকে সন্দেহ হয় যে এই ছবিটি ভারতের এবং সাম্প্রতিক।
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে এই দাবি ভুয়ো। ভারতের নামে ভাইরাল ছবি আসলে বাংলাদেশের, যা 2013 তে একটি হিংসাত্মক বিক্ষোভের সময় তোলা হয়েছিল।
কী ভাইরাল হচ্ছে?
ভাইরাল ছবিতে হাতে লাঠি নিয়ে ভিড়কে দৌড়াতে দেখা গেছে। “WE support অর্ণব গোস্বামী (সমস্ত সনাতনী, দেশপ্রেমী R.ভারতের সাথে)” নামের ফেসবুক ইউজার ভাইরাল ছবিটি শেয়ার করে লেখেন “কলিযুগের রাক্ষসদের উন্মত্ত দাঙ্গার ভিড় বেরিয়ে এসেছে। এই রাক্ষসী দলটি যেকোনো সময় যেকোনো জায়গায় যেকোনো সময় আপনার দরজার পৌঁছাতে পারে। এদের থেকে বাঁচতে এবং মোকাবেলা করার জন্য যথাযথ ব্যবস্থা অবশ্যই রাখুন।”
পোস্ট এর আর্কাইভ লিঙ্ক এখানে দেখা যাবে।

তদন্ত
তদন্ত করার জন্য আমরা সর্বপ্রথম এই ছবিটির স্ক্রিনশট গুগল লেন্সে সার্চ করি। আমরা timeturk.com নামের একটি ওয়েবসাইটে 7 মে 2013 এ প্রকাশিত একটি খবরে এই ছবি পেয়েছি। খবরে এই ছবির ব্যবহার করা হয়েছিল এবং তার সঙ্গে লেখা ছিল, “বাংলাদেশে কাল হওয়া হিংসায় 100 এর বেশি মানুষ মারা গেছেন হাজারো আহত হয়েছেন। গতকাল সকালের নামাজের পর ঢাকায় হেফাজত-এ-ইসলামের শত শত সদস্য বিক্ষোভ করেছেন। তারা ঢাকায় প্রবেশের দরজা বন্ধ করে দিলেন। কোনও যানবাহন ঢাকায় প্রবেশ করতে অথবা বের হতে পারেনি। হেফাজত-এ-ইসলাম পরে ঢাকার বেত মুলকরম মসজিদের উত্তর গেটে সমাবেশ করার অনুমতিও চেয়েছিল।”

আমরা অন্য এঙ্গেলে এই ছবিটি এজেন্সি alamy.com তে 5 মে 2013 তে আপলোড হওয়া পেয়েছি। এই ছবিটির ডেস্ক্রিপশনে লেখা ছিল, “বাংলাদেশের ডাকগলা, ঢাকার কাছে বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজে হেফাজত-এ-ইসলামএর র্যালীতে উপস্থিত হওয়ার জন্য হাজারো মানুষ জড়ো হয়েছিল।” এই ছবিটিকে ফিরোজ আহমদ নামের একজন ফটোজার্নালিস্ট তুলেছিলেন।

এই ছবিটি সম্পর্কে আরও নিশ্চিতকরণের জন্য আমরা বাংলাদেশের ফটোজার্নালিস্ট ফিরোজ আহমদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি আমাদের জানান, “এই দৃশ্য 2013 এ হওয়া একটি র্যালীর। আমি ওই র্যালীর অনেক ছবি তুলেছিলাম। এমনকি, ভাইরাল ছবি আমি তুলিনি তবে আমরা দ্বারা তোলা ছবিতে এই দৃশ্যের অন্য এঙ্গেল দেখা যেতে পারে।”
এই পোস্টটিকে ‘WE support অর্ণব গোস্বামী (সমস্ত সনাতনী, দেশপ্রেমী R.ভারতের সাথে)’ নামের একটি ফেসবুক পেজ শেয়ার করেছিল। পেজে প্রায় 70000 ফলোয়ার্স আছে।
উপসংহার: বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে এই ছবিটি আসলে বাংলাদেশের, যেখানে 2013 তে একটি হিংসাত্মক বিক্ষোভের সময় তোলা হয়েছিল। ভারতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
- Claim Review : ভাইরাল ছবিটি ভারতের এবং সাম্প্রতিক, যেখানে মানুষদের অস্ত্র সহ দৌড়াতে দেখা যাচ্ছে।
- Claimed By : FB Page WE support অর্ণব গোস্বামী (সমস্ত সনাতনী, দেশপ্রেমী R.ভারতের সাথে)
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











