Fact Check : আফগানিস্তানের তালিবান-বিরোধী গোষ্ঠী পহেলগাঁও হামলার প্রতিশোধ নেওয়ার সম্পর্কে কোন কথা বলেনি
সোশ্যাল মিডিয়ায় মুখোশ পরা কিছু ব্যাক্তির একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তাদের পহেলগাঁও হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে।
- By: Umam Noor
- Published: জুলাই 9, 2025 at 10:59 অপরাহ্ন
নিউ দিল্লি (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়ায় মুখোশ পরা কিছু ব্যাক্তির একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তাদের পহেলগাঁও হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে বেশ কিছু ব্যবহারকারীরা জানিয়েছেন যে, এটি আফগানিস্তানের তালিবান-বিরোধী গোষ্ঠী লিবারেশন ফ্রন্ট অফ আফগানিস্তান, যারা আনুষ্ঠানিকভাবে পহেলগাঁও হামলার প্রতিশোধ নেওয়ার সতর্কতা দিয়েছে।
বিশ্বাস নিউজ এই ভিডিওটি সম্পর্কে তদন্তে করেছে, এবং তদন্তের ফলে জানতে পেরেছে যে, আফগানিস্তানের তালিবান-বিরোধী গোষ্ঠীর নামে ভাইরাল হওয়া এই ভিডিওটি ২০২২ সালের এবং এটি এডিট করা হয়েছে। ভিডিওর আওয়াজকে মূলত এডিট করে, সেখানে পহেলগাঁও হামলার প্রতিশোধ নেওয়ার ভুয়ো দাবি যোগ করে তা ভাইরাল করা হচ্ছে।
কী আছে ওই ভাইরাল পোস্টে?
ভাইরাল ওই পোস্টটি শেয়ার করে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “লিবারেশন ফ্রন্ট অফ আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে সতর্কতা দিয়েছে। পহেলগাঁও হামলার প্রতিশোধ এখনও পর্যন্ত নেওয়া হয়নি। পাকিস্তান বা অন্যান্য জায়গা থেকে ISI সন্ত্রাসীদের খুঁজে বের করে নির্মূল না করা পর্যন্ত আমরা থামবো না!!”
পোস্টটির আর্কাইভ সংস্করণ এখানে দেখুন।
অনুসন্ধান
আমাদের অনুসন্ধানের শুরুতই আমরা গুগল লেন্সের মাধ্যমে ভাইরাল ভিডিওটির মূল ফ্রেমগুলি সার্চ করি। সার্চ করার পর, আমরা আফগানিস্তান ইন্টারন্যাশনাল নামে একটি ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার নাম পরিচিত ছিল) ভাইরাল ভিডিও সম্পর্কিত একটি পোস্ট পাই। 2022 সালের 4 ফেব্রুয়ারি পোস্ট করা ওই ভিডিওর সাথে দেওয়া তথ্য অনুসারে, “’আফগানিস্তান ফ্রিডম ফ্রন্ট’ নামের একটি তালিবান-বিরোধী গোষ্ঠী নিজেদের গঠনের ঘোষণা করেছে। ওই গোষ্ঠীটি নিজেদের একটি ভিডিওতে জানিয়েছে যে তালিবান দ্বারা গ্রেপ্তার হওয়া সাংবাদিক, স্বাধীনতাকামী নারী এবং বিক্ষোভকারী এবং নারীদের অধিকার খর্ব করার বিরোধীতাই তাদের (এই গোষ্ঠীর) গঠনের প্রধান কারণ।”
একইভাবে অনুসন্ধান করতে করতে, আমরা 2022 সালের 4 ফেব্রুয়ারি তারিখে, আফগানিস্তান থেকে পরিচালিত একটি ফেসবুক পেজে ওই একই আপলোড করা হয়েছে। এখানে দেওয়া তথ্য অনুযায়ী, “আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে একটি নতুন সামরিক জোটের আবির্ভাব ঘটেছে। এই জোট একটি ভিডিও প্রকাশ করে নিজেদের আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছে। ভিডিওটিতে, তালিবান কর্তৃক আরোপিত বিধিনিষেধের (বিশেষ করে নারী ও সাংবাদিকদের বিরুদ্ধে) বিরোধিতা করা হয়েছে।”
অনুসন্ধানের পরবর্তী ধাপে, আমরা গুগলে আফগানিস্তান লিবারেশন ফ্রন্ট সার্চ করেছি। সার্চ করার পর আমরা একই নামের একটি ফেসবুক পেজ পেয়েছি। ওখানেও একই সময়ে অর্থাৎ 2022 সালের 4 ফেব্রুয়ারি তারিখে একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে লেখা আছে, ‘আমরা বেশিরভাগ তরুণদের নিয়ে গঠিত একটি দল। আমরা অতীতের কোনও দল, রাজনীতিবিদ বা রাজনৈতিক বা সামরিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত নই। আমাদের লড়াই আফগানিস্তানকে শাসনকারী নীতিগুলির বিরুদ্ধে।’
আমরা 2022 সালের 4 ফেব্রুয়ারি তারিখে এই প্রোফাইলে আপলোড করা মূল ভিডিওটিও খুঁজে পেয়েছি।
ভাইরাল ভিডিওটি সম্পর্কে আরও নিশ্চয়তা পাওয়ার জন্য, আমরা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে বিশেষজ্ঞ সৌরভ শাহীর সাথে যোগাযোগ করেছি এবং ভাইরাল পোস্টটি তার সাথে শেয়ার করেছি। তিনি আমাদের জানিয়েছেন যে এটি আফগানিস্তানের লিবারেশন ফ্রন্টের একটি ভিডিও যা এডিট করা হয়েছে।
এরপর আমরা ওই ফেসবুক ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখেছি, যিনি ভুয়ো পোস্টটি শেয়ার করেছেন। আমরা দেখেছি যে ওই ব্যবহারকারীকে ৬,৫০০ জন অনুসরণ করেন।
উপসংহার: বিশ্বাস নিউজ, অনুসন্ধান করে দেখেছে যে আফগানিস্তানের তালিবান-বিরোধী গোষ্ঠীর নামে ভাইরাল হওয়া এই ভিডিওটি 2022 সালের এবং সম্পাদিত। ভিডিওটি আওয়াজ এডিট করে পহেলগাঁও হামলার প্রতিশোধ নেওয়ার ভুয়ো দাবী করে ভাইরাল করা হচ্ছে।
- Claim Review : এটি আফগানিস্তানের তালিবান-বিরোধী গোষ্ঠী লিবারেশন ফ্রন্ট অফ আফগানিস্তান, যারা আনুষ্ঠানিকভাবে পহেলগাঁও হামলার প্রতিশোধ নেওয়ার সতর্কতা দিয়েছে।
- Claimed By : ফেসবুক ব্যবহারকারী- প্রদীপ কুমার ভার্শনে
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











