Fact Check: কুয়েতের গায়ক গাইলেন বন্দেমাতরম, ভাইরাল হল দুবাইপ্রিন্সেরনামে
বিশ্বাস নিউজ এই সংবাদের তদন্ত করে দেখেছে যে ভাইরাল হওয়া ভিডিওটির সাথে দুবাইয়ের প্রিন্সের কোন সম্পর্ক নেই। এটি 2024 সালের ডিসেম্বর মাসের ভিডিও, এবং ভিডিওটি কুয়েত এর, এবং এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুয়েত সফর করেছিলেন। একই সঙ্গে এই ভিডিওতে কুয়েতি গায়ক মুবারক আল-রশিদ এর উপস্থিতি রয়েছে। গায়ক রসিদ, 'হালা মোদী' অনুষ্ঠানে ‘সারে জাহান সে আচ্ছা’ এবং ‘বন্দে মাতরম’ গেয়েছিলেন।
- By: Umam Noor
- Published: ফেব্রু. 7, 2025 at 05:49 অপরাহ্ন
নিউ দিল্লি (Vishvas News)। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরবি পোশাকে একজন ব্যাক্তির একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে ওই ব্যক্তিকে কোনো একটি হলে ‘বন্দে মাতরম’ গান গাইতে দেখা যাচ্ছে। একটি নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে ওই ভিডিওটি শেয়ার করা হয়েছে বলে মনে করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীরা এটিকে দুবাইয়ের প্রিন্সের ভিডিও বলে দাবী করছেন, যিনি বন্দে মাতরম গাইছেন।
বিশ্বাস নিউজ এই সংবাদের তদন্ত করে দেখেছে যে ভাইরাল হওয়া ভিডিওটির সাথে দুবাইয়ের প্রিন্সের কোন সম্পর্ক নেই। এটি 2024 সালের ডিসেম্বর মাসের ভিডিও, এবং ভিডিওটি কুয়েত এর, এবং এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুয়েত সফর করেছিলেন। একই সঙ্গে এই ভিডিওতে কুয়েতি গায়ক মুবারক আল-রশিদ এর উপস্থিতি রয়েছে। গায়ক রসিদ, ‘হালা মোদী’ অনুষ্ঠানে ‘সারে জাহান সে আচ্ছা’ এবং ‘বন্দে মাতরম’ গেয়েছিলেন।
কি ভাইরাল হয়েছে?
একজন Instagram ব্যবহারকারী ভাইরাল হওয়া এই পোস্টটি শেয়ার করেছেন, যেখানে ‘দুবাই প্রিন্স’এর পাশাপাশি লেখা ছিল, “বন্দে মাতরম বললে শুধু হিন্দুস্থানেই সমস্যা হয়, এছাড়া এদের বাবা কত আনন্দের সাথে বলছে দেখুন। কট্টর হিন্দু হলে অবশ্যই শেয়ার করুন এবং page টি ফলো করুন, জয় শ্রীরাম।
পোস্ট এর আর্কাইভ সংস্করণটি এখানে দেখুন।

তদন্ত
তদন্ত শুরু করেই, আমরা প্রথমে ভাইরাল হওয়া ভিডিওটি মনোযোগ সহকারে দেখি। ভিডিওতে ইংরেজি ও আরবি ভাষায় ‘হালা মোদি’ লেখাটা আমাদের নজরে পড়ে, এবং একই সাথে প্রধানমন্ত্রী মোদির ছবিও দেখা যায়। এই উদাহরণের ভিত্তিতে আমরা আমাদের তদন্তকে এগিয়ে নিয়ে যাই এবং ভিডিওর কীফ্রেমগুলি বের করি এবং গুগল লেন্সের মাধ্যমে কীওয়ার্ডের সাহায্যে সেগুলি সার্চ করি। সার্চ করে আমরা দেখতে পাই যে এই ভিডিওটি একটি ফেসবুক পেজে আপলোড করা রয়েছে। ভিডিওর সাথে সেখানে যে তথ্য দেওয়া রয়েছে তা হল, ইনি হলেন কুয়েতি গায়ক মুবারক আল-রশিদ।
একই সাথে আমরা দেখতে পাই যে ওই ভাইরাল হওয়া ভিডিওটি হায়দ্রাবাদ 24X7 নিউজ নামের একটি Facebook পেজে 2024 সালের 25শে ডিসেম্বর তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওতে বলা হয়েছে, ইনি হলেন কুয়েতি গায়ক মুবারক আল-রশিদ, যিনি ‘হালা মোদী’-তে ‘সারে জাহান সে আচ্ছা’ এবং ‘বন্দে মাতরম’ গেয়েছিলেন।

এরপর আমরা মুবারক আল রশিদ সম্পর্কে সার্চ করি, এবং তদন্ত চলাকালীন আমরা একই নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল পাই। ভাইরাল হওয়া ভিডিওটির একটি সংস্করণ এই হ্যান্ডেলে আপলোড করা রয়েছে। পোস্ট এর সাথে থাকা ক্যাপশন অনুযায়ী, ‘আমি আমার দেশ কুয়েতের প্রতিনিধিত্ব করতে পেরে এবং ভারতীয় প্রধানমন্ত্রীর কুয়েত সফরের অংশ হতে পেরে খুবই খুশি।
এই সংবাদ সম্পর্কে অনুসন্ধান করার সময়, আমরা অমর উজালা ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি সংবাদ খুঁজে পাই। 2024 সালের 25শে ডিসেম্বর প্রকাশিত হওয়া সংবাদ অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের কুয়েত সফরে গিয়েছেন। তিনি কুয়েতের শেখ সাদ আল আবদুল্লাহ ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সের কমিউনিটি ইভেন্ট ‘হালা মোদি’-তে যোগ দিয়েছেন, যেখানে একজন কুয়েতি গায়ক দেশাত্মবোধক ভারতীয় গান পরিবেশন করেছেন।
এই সম্পর্কিত ভিডিওটি, 2024 সালের 21শে ডিসেম্বর, ANI-এর X হ্যান্ডেলে আপলোড করা হয়েছিল। এখানে দেওয়া তথ্য অনুযায়ী, ‘হালা মোদি’ অনুষ্ঠানে গান গাইছেন কুয়েতি গায়ক মুবারক আল রশিদ।
মানি কন্ট্রোল এর You Tube চ্যানেলে, ANI এর সৌজন্যে আমরা মুবারক আল রশিদের একটি ভিডিও পেয়েছি, যেখানে তাকে বলতে শোনা যায় যে তিনিই এই অনুষ্ঠানে ‘সারে জাহান সে আচ্ছা’ এবং ‘বন্দে মাতরম’ গেয়েছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে নিশ্চিতকরণের জন্য, আমরা কুয়েতি সাংবাদিক মালিক বাকির আসাদের সাথে যোগাযোগ করেছিলাম এবং তিনিও নিশ্চিত করেছেন যে ভিডিওটিতে দুবাইয়ের প্রিন্সের নয়, বরং কুয়েতি গায়ক মুবারক আল রশিদ এর।
এবার ভুয়ো পোস্ট শেয়ার করা উক্ত Instagram ব্যবহারকারী ‘kattar_hindu_balak_’ এর সোশ্যাল স্ক্যানিং করে আমরা দেখতে পাই যে, উক্ত অ্যাকাউন্টটিকে 1 লক্ষ 10 হাজারের বেশি ব্যবহারকারীরা অনুসরণ করেন।
উপসংহার: বিশ্বাস নিউজ এই সংবাদের তদন্ত করে দেখেছে যে ভাইরাল হওয়া ভিডিওটির সাথে দুবাইয়ের প্রিন্সের কোন সম্পর্ক নেই। এটি 2024 সালের ডিসেম্বর মাসের ভিডিও, এবং ভিডিওটি কুয়েতের, এবং এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুয়েত সফর করেছিলেন। একই সঙ্গে এই ভিডিওতে কুয়েতি গায়ক মুবারক আল-রশিদ এর উপস্থিতি রয়েছে। গায়ক রসিদ, ‘হালা মোদী’ অনুষ্ঠানে ‘সারে জাহান সে আচ্ছা’ এবং ‘বন্দে মাতরম’ গেয়েছিলেন।
- Claim Review : এটি দুবাইয়ের প্রিন্সের ভিডিও, যিনি ‘বন্দে মাতরম’ গাইছেন।
- Claimed By : Instagram User (ব্যবহারকারী) - kattar_hindu_balak
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











