X
X

Fact Check : বাংলায় বাংলাদেশের বলে দাবি করে BSF জওয়ানের বাংলাদেশি পতাকা বিক্রেতাকে মারধরের ভাইরাল ভিডিও

বিশ্বাস নিউজ তাদের তদন্তে পেয়েছে যে সৈনিক দ্বারা বাংলাদেশি পতাকা বিক্রেতাকে মারধরের এই ভিডিওটির সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। এটি বাংলাদেশের একটি পুরনো ঘটনার ভিডিও, যা এখন ভুয়ো দাবি সহ ভারত এবং বাংলার সঙ্গে জড়িয়ে ছড়ানো হচ্ছে।

  • By: Umam Noor
  • Published: জানু. 30, 2026 at 03:35 অপরাহ্ন

নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে এক সৈনিককে একজন বাংলাদেশি পতাকা বিক্রি করা ব্যক্তিকে লাঠি দিয়ে মারতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ইউজার দাবি করছেন যে এটি পশ্চিমবঙ্গের ভিডিও, যেখানে বিএসএফের একজন জওয়ান বাংলাদেশি পতাকা বিক্রি করা এক ব্যক্তিকে মারধর করেছেন।

বিশ্বাস নিউজ তাদের তদন্তে পেয়েছে যে সৈনিক দ্বারা বাংলাদেশি পতাকা বিক্রেতাকে মারধরের এই ভিডিওটির সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। এটি বাংলাদেশের একটি পুরনো ঘটনার ভিডিও, যা এখন ভুয়ো দাবি সহ ভারত এবং বাংলার সঙ্গে জড়িয়ে ছড়ানো হচ্ছে।

ভাইরাল পোস্টে কী আছে?

ফেসবুক ইউজার যোগেন্দ্র কুমার 20 জানুয়ারি 2026 তারিখে ভাইরাল ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে লেখা আছে, ‘বাংলায় বাংলাদেশি পতাকা বিক্রি করা জিহাদিকে VIP সেবা দেওয়া এই BSF জওয়ানকে মন থেকে স্যালুট।’

পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখুন।

তদন্ত

এই দাবিটি আগেও ভাইরাল হয়েছিল। আমাদের তদন্ত শুরু করতে সর্বপ্রথম আমরা ভাইরাল ভিডিওটির কী-ফ্রেম বের করি এবং সেটিকে গুগল লেন্সের মাধ্যমে সার্চ করেছি। তদন্তে আমরা এই ঘটনার অন্য একটি এঙ্গেলের ভিডিও বাংলাদেশের সংবাদপত্র ঢাকা পোস্ট-এর ইউটিউব চ্যানেলে 12 জুন 2025 তারিখে আপলোড করা অবস্থায় পাই। এখানে দেওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনাটি বাংলাদেশের ছিল, যেখানে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে অনুষ্ঠিত একটি ম্যাচ চলাকালীন হুড়োহুড়ির পর লাঠিচার্জের সময় একজন জওয়ান ভুলবশত একজন পতাকা বিক্রেতাকে মারধর করেন। এরপরে সেনার তরফ থেকে ওই পতাকা বিক্রেতাকে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকা প্রদান করা হয়েছিল।

এই ভিত্তিতে আমরা আমাদের তদন্ত এগিয়ে নিয়ে যাই এবং আমরা একাধিক খবর পাই। খবরগুলো অনুযায়ী, 10 জুন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে ফুটবল ম্যাচের সময় ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি শুরু হয়। কিছু টিকেটবিহীন দর্শক জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন, যারফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামলানোর জন্য সেনাকে লাঠিচার্জ করতে হয়। এই সময়ে একজন পতাকা বিক্রেতা ভুলবশত মারধরের শিকার হন। পরবর্তীতে সেনা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং ওই ব্যক্তিকে খুঁজে বের করে ক্ষতিপূরণ হিসেবে 1 লাখ টাকা প্রদান করে। এরসাথেই খবরে জানানো হয় যে, এই ঘটনায় জড়িত দায়িত্বশীল কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুলাই 2025-এও এই ভিডিওটি একই ভুয়ো দাবি সহ ভাইরাল হয়েছিল। তখন আমরা নিশ্চিত করার জন্য বাংলাদেশের সংবাদ পোর্টাল ডেইলী ইত্তেফাক-এর স্পোর্টস সাংবাদিক শিরাজুসজমনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছিলেন, “10 জুন 2025-এ ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচের সময় কিছু ফুটবল ভক্ত টিকেট ছাড়া স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিলেন, তাদের নিয়ন্ত্রণে আনার জন্য সেনা লাঠিচার্জ করে। এরমধ্যেই একজন জওয়ান একজন পতাকা বিক্রেতাকে ভুলবশত মারধর করেন, যার ভিডিও বেশ ভাইরাল হয়। তবে পরবর্তীতে সেনা ওই পতাকা বিক্রেতাকে ক্ষতিপূরণ হিসেবে 1 লাখ টাকা প্রদান করেছিল।”

এবার পালা ছিল ভুয়ো পোস্টটি শেয়ার করা ফেসবুক ইউজার যোগেন্দ্র যাদবের সোশ্যাল স্ক্যানিংকরা। আমরা পাই যে ইউজারকে আট হাজারের বেশি মানুষ ফলো করেন।

উপসংহার: বিশ্বাস নিউজ তাদের তদন্তে পেয়েছে যে সৈনিক দ্বারা বাংলাদেশি পতাকা বিক্রেতাকে মারধরের এই ভিডিওটির বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ভিডিওটি বাংলাদেশের একটি পুরনো ঘটনার, যা এখন ভুয়ো দাবি সহ ভারত এবং বাংলার সঙ্গে জড়িয়ে ছড়ানো হচ্ছে। 

  • Claim Review : বাংলায় বাংলাদেশি পতাকা বিক্রেতাকে BSF মারধর করেছে।
  • Claimed By : ফেসবুক ইউজার যোগেন্দ্র যাদব
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later